এক্সপ্লোর

Alipurduar News: ঘুমপাড়ানি গুলিতেই কাবু, আহত দাঁতালের পায়ের ক্ষত সারাল বন দফতর

Forest Department Injured Elephant: ঘুমপাড়ানি গুলিতে কাবু করে, দাঁতাল হাতির পায়ের ক্ষত চিকিৎসা করিয়ে, সুস্থ করল বক্সা বন দফতর।

 অরিন্দম সেন, আলিপুরদুয়ার: রাজ্যের জেলায় জেলায় প্রায়শই খবর আসে হাতির হামলার কথা (Elephant)। চাষের জমি ক্ষয়ক্ষতিতে ঘুম ওড়ে গরীব কৃষকদের। অনেকসময় আবার উল্টোটাও হয়। চোরশিকারীদের হাতে পড়ে প্রাণ হারাতে হয় দাঁতালদের। তবে এবার মানবিকদিকটাই ফের দেখা মিলল। বন দফতরের দৌলতে সুস্থ হল আহত হাতি।

আহত দাঁতালের পায়ের ক্ষত সারাল বন দফতর

ঘুমপাড়ানি গুলিতে কাবু করে, দাঁতাল হাতির পায়ের ক্ষত চিকিৎসা করিয়ে, সুস্থ করল বক্সা বন দফতর। হাতিটিকে রাখা হয়েছে পর্যবেক্ষণে। বনদফতর সূত্রে খবর, গত কয়েকদিন ধরেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের( বিটিআর) পশ্চিম বিভাগের জঙ্গলে একটি দাঁতাল হাতিকে আহত অবস্থায় দেখা যায়। প্রায় ৩০ থেকে ৩৫ বছর বয়সি হাতিটির সামনের ডান পায়ে ক্ষত লক্ষ করেন বনকর্মীরা। ফলে, বনকর্মীদের দ্বারা হাতিটির প্রতি নজর রাখা হচ্ছিল বলে জানা যায়। সেইসূত্রে, আজ বক্সা ব্যাঘ্র প্রকল্পের প্রাণী চিকিৎসকের দল এবং ট্রাইঙ্গুলাইজ দল হাতিটির চিকিৎসার উদ্দেশ্যে কর্মসূচী শুরু করে।

প্রায় ১ ঘন্টার চিকিৎসার পর বর্তমানে হাতিটি অনেকটাই সুস্থ

জানা যায়, বিটিআর-এর ২৩ মাইলের গভীর জঙ্গলে হাতিটিকে ঘুম পাড়ানি গুলিতে কাবু করে ট্রাঙ্গুলাইজ দল। সেখানেই দাঁড়িয়ে যায় হাতিটি। বন দফতর সূত্রে দাবি, দেখা যায় তার সামনের ডান পায়ের নখ ক্ষয়ে যাওয়ায় সেখানে সংক্রমন হতে শুরু করেছিল। ফলে হাতিটির হাটতে সমস্যা হচ্ছিল। এরপর, বনদপ্তরের প্রানী চিকিৎসক ডা: লিটন পালের নেতৃত্বে শুরু হয় চিকিৎসা। ক্ষত পরিষ্কার করার পর ড্রেসিং করে দেওয়া হয়। পাশাপাশি প্রয়োজনীয় এন্টিবায়োটিকসহ অন্যান্ন ওষুধ প্রদান করাহয় বলে বনদপ্তরসূত্রে খবর। প্রায় ১ ঘন্টার চিকিৎসার পর বর্তমানে হাতিটি অনেকটাই সুস্থ বলে দাবি বন দফতরের।

আরও পড়ুন, অমাবস্যার নিশীথে প্রাণ প্রতিষ্ঠা, বামাকালী পুজো এই পাহাড় ঘেরা গ্রামে

চিকিৎসার পর সাউথ রায়ডাক রেঞ্জের জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে দাঁতালকে

বক্সা ব্যাঘ্র প্রকল্প পশ্চিমের উপক্ষেত্র অধিকর্তা পারভীন কাসওয়ান জানান (গ্রাফিক্স), চিকিৎসার পর হাতিটির হুঁশ এসেছে। এখন অনেকটাই স্বাভাবিক তার চলন। হাতিটিকে পর্যবেক্ষনে রাখা হয়েছে।উল্লেখ্য, গত মঙ্গলবার একইভাবে বছড় ৪০-এর মাকনা হাতির সামনের ডান পায়ের হাটুর চিকিৎসা করা হয়। তারপর বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের অন্তর্গত সাউথ রায়ডাক রেঞ্জের জঙ্গলে চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে বন দফতর সূত্রে দাবি।

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
কলকাতায় মুষলধারে বৃষ্টি, দক্ষিণবঙ্গজুড়ে প্রবল দুর্যোগ, ঝড়ের দাপট, জারি সতর্কতা
News Live Update : 'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
'গেরুয়া' থেকে 'সাদা', এবার 'সাদা' থেকে ফের 'গেরুয়া' রঙে ফিরল অ্যাকাডেমি অফ ফাইন আর্টস
Academy Of Fine Arts: পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
পাশে দাঁড়িয়ে বিধায়ক, সাদা থেকে ফের গেরুয়া করা হল অ্যাকাডেমি অফ ফাইন আর্টসের টিকিট কাউন্টার
Abhishek Banerjee : 'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের
'যে কথাগুলো বেছে বেছে লিক করছে...' ফের অমিত শাহকে আক্রমণ অভিষেকের

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget