এক্সপ্লোর

South 24 Parganas: করোনা মোকাবিলায় দক্ষিণ ২৪ পরগনার সাগর গ্রামীন হাসপাতালে তৈরি হচ্ছে অক্সিজেন প্লান্ট

জানা যাচ্ছে, করোনা অতিমারির মোকাবিলায় ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সাগর গ্রামীন হাসপাতালে তৈরি হচ্ছে মেডিক্যাল অক্সিজেন প্লান্ট। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মধ্যে সাগর গ্রামীন হাসপাতাল।

জয়দীপ হালদার, দক্ষিণ ২৪ পরগনা: গত দুবছর ধরে করোনা (Coronavirus) অতিমারির জেরে বিপর্যস্ত জনজীবন। এবার করোনা মোকাবিলায় দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) সাগর গ্রামীন হাসপাতালে তৈরি হচ্ছে অক্সিজেন প্লান্ট। সূত্রের খবর, আসন্ন গঙ্গাসাগর মেলার আগেই এই অক্সিজেন প্লান্ট তৈরি হবে।জানা যাচ্ছে, করোনা অতিমারির মোকাবিলায় ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার সাগর গ্রামীন হাসপাতালে তৈরি হচ্ছে মেডিক্যাল অক্সিজেন প্লান্ট। ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মধ্যে সাগর গ্রামীন হাসপাতাল। বর্তমানে সেখানে ৬০ বেডের চিকিৎসা ব্যবস্থা চালু রয়েছে। খুব শীঘ্রি তা বেড়ে ১০০ বেডের কোভিড চিকিৎসা ব্যবস্থা চালু হবে বলে জানা যাচ্চে। ফলে স্বাস্থ্য জেলার অধীন এই প্রথম কোনও গ্রামীন হাসপাতালে তৈরি হতে চলেছে অক্সিজেন প্লান্ট।

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যে রোজই বাড়ছে। তার উপর এখন চলছে কোভিডের দ্বিতীয় ঢেউ। বিশেষজ্ঞরা আগেই সাবধান করে রেখেছেন যে, খুব শীঘ্রই আসতে চলেছে তৃতীয় ঢেউ। দক্ষিণ ২৪ পরগনাতেও কোভিডের সংখ্যা বাড়তে শুরু করেছে। সুন্দরবনের সবথেকে বড় ব-দ্বীপ এই সাগর দ্বীপ। কোভিড চলাকালীন আক্রান্ত রোগীদের অক্সিজেন পরিষেবা দিতে সমস্যার সম্মুখীন হতে হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষকে। এতদিন পর্যন্ত বিচ্ছিন্ন এই দ্বীপে সময় মতো করোনা রোগীকে অক্সিজেন সরবরাহ করা সম্ভব হত না। কারণ হিসেবে জানা যাচ্ছে, ডায়মন্ড হারবার থেকে সাহরে আসতে হলে মুড়িগঙ্গা নদি পেরিয়ে তবে আসতে হয়। কিন্তু নদীতে ভাটা হয়ে গেলে ৬ থেকে ৭ ঘণ্টা কাকদ্বীপের লট এইটে অথবা সাগরের কচুবেড়িয়া ঘাটে বসে থাকতে হয়। ফলে অক্সিজেনের অভাবে মৃত্যু ঘটত বহু মানুষের।

ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, পিএসএ মেডিক্যাল অক্সিজেন প্লান্ট চালু হলে প্রতি মিনিটে ৮০০ লিটার অক্সিজেন তৈরি হবে। এই বিষয়ে ডায়মন্ড হারবার জেলার স্বাস্থ্য আধিকারিক দেবাশীষ রায় বলেন, 'ডায়মন্ড হারবার স্বাস্থ্য জেলার মধ্যে এই প্রথম আমরা কোনও গ্রামীন হাসপাতালে অক্সিজেন প্লান্ট তৈরি করতে চলেছি। কোভিড পরিস্থিতিতে অক্সিজেনের ঘাটতির জন্য, অসুস্থ রোগীদের প্রাণ সংশয় হবে না।  এই প্লান্ট বসায় যথেষ্টই খুশি সাগরবাসী।' শুধু সাগরবাসী নয় সামনের সাগর মেলায় বাইরে থেকে আসা পুণ্যার্থীরা চিকিৎসা ব্যবস্থার অনেকটাই  সুফল পাবে  বলে মনে করছে জেলা প্রশাসন।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
আজ মহানবমী, শারদোৎসবের শেষ দিন, তিথি মেনে কুমারী পুজো, রাত পোহালেই দশমী
Chorbagan Stampede Deaths: ‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
‘বাংলাদেশ থেকে ফেক ন্যারেটিভ, লাইক-শেয়ারে জামিন অযোগ্য ধারায় মামলা’, বললেন শুভেন্দু অধিকারী, গেলেন চোরবাগানে মৃতদের পরিবারের কাছে
BJP News : 'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
'ক্রিমিনালদের সঙ্গে নেই' বিজেপির দুই বিধায়কের মন্তব্য়ে তুঙ্গে রাজনৈতিক তরজা
RSS Chief on Chorbagan Pujo: আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'
আরএসএস প্রধানের মুখে চোরবাগান বিপর্যয়, 'মর্মান্তিক এই দুর্ঘটনা কারণ...'

ভিডিও

Durga Puja 2026 | নবমীর পুজোর আড্ডায় স্টুডিওয় হাজির সাহেব, ইন্দ্রাশিস ও রণজয়
Durga Puja 2026 | রাত পোহালেই বিজয়া দশমী, আজ পুজোর আড্ডায় উপস্থিত অপরাজিতা, অমৃতা, অভিষেক, কিঞ্জল
Durga Puja: দেবী আরাধনায় গোটা রাজ্য, আলোয় আলোয় রাজপথ, মুদিয়ালি ক্লাবে মানুষের ঢল
Durga Puja 2026: ৬৯তম বর্ষে ৪১ পল্লীর পুজো তাদের থিম অনন্য থিম ভাবনার জন্য পেল শারদ আনন্দ সম্মান ২০২৬
Durga Puja 2026 : খিদিরপুর আইডিয়াল টাওয়ার আবাসনের দুর্গাপুজো এবার ২১ বছরে পড়ল | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
India-USA: ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
ভারত-আমেরিকা বাণিজ্য চুক্তি নিয়ে এবার বড় পদক্ষেপ! মার্কো রুবিও জানালেন...
Rashifal: সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
সম্পর্কে ফাটল, এই ২ রাশির জীবন 'ছারখার' হয়ে যাবে আগামীকাল, সাবধান থাকবেন কোন কোন ক্ষেত্রে ? পড়ুন রাশিফল
Shafali Verma: স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
স্মৃতির রেকর্ড ভেঙে টি-টোয়েন্টি ফর্ম্য়াটে নতুন নজির গড়লেন শেফালি
BSNL Recharge Plan : ২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
২০২ টাকার প্ল্য়ানে ৩২ দিনের ভ্যালিডিটি, BSNL আনল এই প্ল্যান, কী কী সুবিধা
Tomorrow Astro: আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
আগামীকাল 'সাফল্যে ভরা' দিন হবে এই সব রাশির ! কোন কোন ক্ষেত্রে ফিরছে সৌভাগ্য ? পড়ুন রাশিফল
IND vs NZ: কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
কবে থেকে শুরু হতে চলেছে ভারত-নিউজিল্যান্ড সিরিজ? এক নজরে পূর্ণাঙ্গ সূচি
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Embed widget