এক্সপ্লোর

Patharpratima News: বাঘের আতঙ্ক নিয়েই তিন মাস, পাথরপ্রতিমায় সঙ্কটে জীবন ও জীবিকা

Royal Bengal Tiger: দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার উপেন্দ্রনগরের ঘটনা।

গৌতম মণ্ডল, পাথরপ্রতিমা: একদিন বা দু'দিন নয়, টানা তিন মাস বাঘের আতঙ্ক পাথরপ্রতিমায়। স্থানীয় পঞ্চায়েতের দ্বারস্থ গ্রামবাসীরা। গণস্বাক্ষর-সহ জমা পড়ল আবেদনপত্র। বাঘকে জঙ্গলে ফেরানোর আর্জি জানালেন গ্রামবাসীরা। আপাতত নাইলনের জাল দিয়ে এলাকা ঘিরে জঙ্গল ঘিরে রেখেছে বন দফতর। আতঙ্কে দিনযাপন স্থানীয় মানুষজনের। (Patharpratima News) গোটা ঘটনায় বন দফতরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়দের একাংশ।

দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমার উপেন্দ্রনগরের ঘটনা। গত তিন মাসের বেশি সময় ধরে সেখানে বাঘের আতঙ্ক। ঠাকুরাইন নদীর চর থেকে ধানের জমিতে একাধিক বার বাঘের পায়ের ছাপ পাওয়া গিয়েছে। এর ফলে আতঙ্কে দিনযাপন করছেন মাইতিপাড়ার বাসিন্দারা। বন দফতরের তরফে পাশের সংরক্ষিত ধনচির জঙ্গল নাইলনের জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে যদিও। তবে আতঙ্ক কাটছে না। (Royal Bengal Tiger)

স্থানীয়রা জানিয়েছেন, নাইলনের জাল দিয়ে জঙ্গল ঘিরে ফেলা হলেও, তার পরও প্রায়শ বাঘের আনাগোনা টের পাওয়া যাচ্ছে। শুক্রবার বন্য জন্তুর রক্তও দেখা গিয়েছে। গ্রামবাসীদের অনুমান, বন্য শূকর শিকার করেছে জঙ্গল থেকে বেরিয়ে আসা রয়্যাল বেঙ্গল টাইগারটি। তাই স্থানীয় শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের দ্বারস্থ হয়েছেন সকলে। 

আরও পড়ুন: Paschim Medinipur News: ‘প্রকৃত কর্মীরা কোণঠাসা, দিলীপকে হারানোর ষড়যন্ত্র’! BJP-র মণ্ডল সভাপতি-সহ পদত্যাগী ৩১

স্থানীয় বাসিন্দারা গণস্বাক্ষর-সহ একটি আবেদনপত্র জমা দিয়েছেন পঞ্চায়েতে। বাঘের উপদ্রব দূর করতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয়েছে চিঠিতে। বলা হয়েছে, বাঘের আতঙ্কে নদীতে মাছ বা কাঁকড়া ধরতে যেতে পারছেন না স্থানীয়রা। চাষ-আবাদও প্রায় বন্ধ হওয়ার জোগাড়। এর ফলে প্রান্তিক মানুষদের জীবন-জীবিকায় সঙ্কট নেমে এসেছে।

এ নিয়ে পঞ্চায়েত প্রধান সঞ্জয় সাউ মুখ খুলেছেন। চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন। তিনি জানিয়েছেন, জেলাশাসক, বন দফতর এবং অন্যান্য বিভাগের কাছে দ্রুত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন ইতিমধ্যেই। তবে দক্ষিণ ২৪ পরগনার মুখ্য বনাধিকারিক মিলন মণ্ডল জানিয়েছেন, বাঘ ধনচির জঙ্গল লাগোয়া এলাকায় রয়েছে। বসতি এলাকায় ঢুকছেই না। তবুও জঙ্গলের দিকটি নাইলনের জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। গ্রামবাসীদের আতঙ্কিত হওয়ার কারণ নেই। কিন্তু তাতেও নিশ্চিন্ত হতে পারছেন না গ্রামবাসীরা। এতদিন ধরে আতঙ্কে রয়েছেন। বন দফতরের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন তাঁরা। তাই দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দ্বারস্থ হয়েছেন তাঁরা। 

সেরা শিরোনাম

West Bengal Live Updates: শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
শিল্প ফিরছে? ন্যানো বিদায়ের ১৮ বছর পর ফের শিল্পের আশায় বুক বাঁধছে সিঙ্গুর
CM Suvendu Adhikari:
"নবদ্বীপকে ঢেলে সাজানো হবে..", মহাপ্রভুর জন্মস্থান পরিদর্শনে গিয়ে বড় বার্তা মুখ্য়মন্ত্রীর
Ritabrata Banerjee: সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
সুসংগঠিত অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ, কালীঘাট থানায় অভিযোগ দায়ের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও অরূপ রায়ের বিরুদ্ধে
Abhishek Banerjee: অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?
অভিষেকের থেকে তথ্য চাইল কালীঘাট থানা, কী দাবি দাবি পুলিশের ?

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Prosenjit Bag BJP: বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
বৃষ্টিতে ভাসছে চাষের জমি, জল নিকাশির ব্যবস্থা করতে ক্যানেলে নেমে কচুরিপানা সরালেন বিধায়ক
Embed widget