এক্সপ্লোর

South 24 Parganas: বিবাহ বহির্ভূত সম্পর্কের জের ! স্ত্রীকে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

Sonarpur News: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের মানিকপুরের ঘটনা।

রঞ্জিত হালদার, সোনারপুর: স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের (Sonarpur) মানিকপুরের ঘটনা। স্থানীয়দের দাবি,স্বামীর বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে মাসকয়েক ধরে অশান্তি চলছিল।

স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ: বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের মানিকপুরের ঘটনা। মৃত্যু হয়েছে বছর ৫৫-র মীনা দেবনাথ নামে ওই মহিলার।৩৫ বছর আগে প্রেম করে বিয়ে। অভিযোগ, সম্প্রতি বছর সাতান্নর স্বামী বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় মাসকয়েক ধরে অশান্তি চলছিল। বুধবার দম্পতির মধ্যে ঝগড়া শুনেছিলেন প্রতিবেশীরা। এরপরই উধাও হয়ে যান স্ত্রী। শুক্রবার রাতে বাড়ির কাছেই বাগানের ভিতর থেকে তাঁর মৃতদেহ উদ্ধার হয়। পুলিশ সূত্রে খবর, দেহের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল।মৃত গৃহবধূর পরিবারের অভিযোগের ভিত্তিতে স্ত্রীকে খুনের অভিযোগে অভিযুক্ত স্বামীকে গ্রেফতার করেছে সোনারপুর থানার পুলিশ।

কোথাও স্বামীর হাতে স্ত্রীর, কোথাও স্ত্রীর হাতে স্বামীর। বর্ষবরণের আগের রাতে বাঁকুড়া থেকে দক্ষিণ ২৪ পরগনা-এমনই নির্মম ঘটনার সাক্ষী রইল। বাঁকুড়া শ্যামদাসপুর গ্রামে স্বামীকে খুন করার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। মৃত্যু হয়েছে সিন্টু আদক নামে বছর ৫১-র ওই ব্য়ক্তির। মত্ত অবস্থায় স্বামী অত্যাচার করতেন বলে বছর ছয়েক আগে শ্বশুরবাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন। বিড়ি বেঁধে সংসার চালিয়ে, তিন মেয়েকে বড় করে বিয়েও দেন। অভিযোগ, এরপরও বন্ধ হয়নি স্বামীর অত্যাচার। শুক্রবার বাপের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর করায়, স্বামীকে বাঁশের খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করেন স্ত্রী। সেখানেই মৃত্যুর কোলে ঢলে পড়েন স্বামী। অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

দিনকয়েক আগে নিউ জলপাইগুড়ি স্টেশন ও আমবাড়ি স্টেশনের মাঝে চলন্ত ট্রেনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় অবসরপ্রাপ্ত সেনা কর্মীর। ঘটনায় খুনের মামলা রুজু করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র ও ৩টি কার্তুজ। লাইসেন্সড আগ্নেয়াস্ত্রটি নিহতেরই বলে জানিয়েছে পুলিশ। গুলিকাণ্ডের অবসরপ্রাপ্ত সেনা কর্মী সহযাত্রীদের সঙ্গে বচসায় জড়ান বলে পুলিশ জানতে পেরেছে। পুলিশ সূত্রে খবর, গতকাল রাত ৮টা নাগাদ দিল্লিগামী কামাখ্যা-আনন্দবিহার এক্সপ্রেস এনজেপি স্টেশনে ঢোকার মুখে অসংরক্ষিত কামরায় ৩ রাউন্ড গুলি চলে। এক যাত্রী রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে থাকতে দেখা যায়। তাঁর পাশে একটি আগ্নেয়াস্ত্র পড়েছিল। মৃতের পায়ে ও তলপেটে গুলি লাগে। মৃত সঞ্জয় সিং পারমার মধ্যপ্রদেশের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।

আরও পড়ুন: Group D Job Seekers: সুদিন ফেরার আশায় সিদ্ধিদাতার আরাধনা, পয়লা বৈশাখেও পথে চাকরিপ্রার্থীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
Trinamool: ব্যাঙ্কে থাকা কোটি কোটি টাকা এখন কার, তৃণমূলের তহবিল নিয়ে শুনানির পর কী রায় দিল সুপ্রিম কোর্ট?
ব্যাঙ্কে থাকা কোটি কোটি টাকা এখন কার, তৃণমূলের তহবিল নিয়ে শুনানির পর কী রায় দিল সুপ্রিম কোর্ট?
Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget