এক্সপ্লোর

Group D Job Seekers: সুদিন ফেরার আশায় সিদ্ধিদাতার আরাধনা, পয়লা বৈশাখেও পথে চাকরিপ্রার্থীরা

Job Seekers Agitation: কালীঘাট থেকে তারাপীঠ, পুজোর ডালি হাতে মন্দিরে মন্দিরে ভিড়। দোকানে দোকানে হালখাতা, প্রচণ্ড গরমে ঘামতে ঘামতেও হাসিমুখে নববর্ষকে বরণে ব্যস্ত বাঙালি।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: পয়লা বৈশাখেও পথে রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা (Group D Job Seekers)। নিয়োগের দাবিতে ধর্মতলায় মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে চলছে ধর্না। সুদিন ফেরার প্রার্থনায় এবার সিদ্ধিদাতা গণেশের আরাধনা করলেন আন্দোলনকারীরা।

আজ পয়লা বৈশাখ। ১৪২৯-কে বিদায় জানিয়ে বাংলা ক্যালেন্ডারে নতুন বছর ১৪৩০। নতুন জামা, গঙ্গাস্নান, দোকানে দোকানে হালখাতা৷ শুভেচ্ছা-মিষ্টিমুখ-গান-আড্ডা। নববর্ষের আবাহনে মেতে উঠেছে গোটা বাংলা৷ প্রিয়জনের সঙ্গে ভাগ করে নেওয়া নতুন বছরের আনন্দ৷ কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, লেক কালীবাড়ি থেকে তারাপীঠ, মন্দিরে মন্দিরে পুজো দেওয়ার লম্বা লাইন।                                        

পয়লা বৈশাখেও পথে চাকরিপ্রার্থীরা: কালীঘাট থেকে তারাপীঠ, পুজোর ডালি হাতে মন্দিরে মন্দিরে ভিড়। দোকানে দোকানে হালখাতা, প্রচণ্ড গরমে ঘামতে ঘামতেও হাসিমুখে নববর্ষকে বরণে ব্যস্ত বাঙালি। চাকরির দাবিতে তীব্র তাপদাহের মধ্যেই পথে বসে কাটছে রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীদের দিন। মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশে ২৬৪ দিন ধরে ধর্না-অবস্থান চালিয়ে যাচ্ছেন তাঁরা। একটা চাকরি পেলেই ঘরের মানুষগুলোর মুখে হাসি ফোটাতে পারেন তাঁরা। চাকরির আশায় এবার তাই সিদ্ধিদাতার কাছে প্রার্থনা। আন্দোলনকারী এক চাকরিপ্রার্থী বলেন, “মাননীয়ার বিবেক জাগ্রত করতে এখানে গণেশ বন্দনা। নতুন বছরে যেন চাকরি পাই।’’

নিয়োগ দুর্নীতি নিয়ে তোলপাড় রাজ্য-রাজনীতি। দুর্নীতিকাণ্ডে বর্তমানে জেলবন্দি রয়েছেন বেহালা পশ্চিমের বিধায়ক ও প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। একই পরিণতি হয়েছে পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যর। ED-র চার্জশিটে, এজেন্টের তালিকায় নাম উঠেছে নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডলের। বড়ঞার তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহার বাড়িতে ম্যারাথন তল্লাশি অভিযান CBI-এর। রোজই বাড়ছে নিয়োগ দুর্নীতিতে অভিযুক্তদের তালিকা।এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে সুদিনের আশায় প্রহর গুণছেন রাজ্য সরকারের গ্রুপ ডি চাকরিপ্রার্থীরা। এক আন্দোলনকারী বলেন, “দুর্নীতি হয়েছে, ইডি সিবিআই হানা দিচ্ছে। আমাদের জীবনে যেন সুদিন আসে।’’                                                  

আরও পড়ুন: Bankura News: 'বছর ভাল কাটুক', নববর্ষে এই প্রার্থনা নিয়ে ভৈরবস্থান মন্দিরে পুণ্যার্থীদের ভিড়

সেরা শিরোনাম

West Bengal News Live : দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
দীপাবলিতে শব্দবাজির তাণ্ডব, কলকাতায় ধৃত ৫৯২
District News: এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
এই নিয়ে দ্বিতীয়বার, বক্সার জঙ্গল থেকে পালিয়ে গেল বাঘিনী! অস্বস্তিতে বনদফতর
Eastern Railway: টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা, এই স্টেশন থেকে দূরপাল্লার ট্রেনের সময়সূচি বদল, জরুরি ঘোষণা পূর্ব রেলের
North Bengal Train: এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?
এবার উত্তরবঙ্গে যাওয়ার স্পেশাল ট্রেন চালু, কোন স্টেশন থেকে কোনদিন, কখন ছাড়বে?

ভিডিও

Kalyan Banerjee | বাঁকুড়ায় নিজের বাড়িতে শ্যামা-আরাধনায় মাতলেন কল্যাণ
Kali Puja 2026: হালিশহরে সাধক রামপ্রসাদের বাড়ির পুজো, নিষ্ঠা ভরে রীতি মেনে মাতৃ আরাধনা | ABP Ananda
CM Suvendu Adhikari | ''কোনওরকম তোলাবাজি, সিন্ডিকেট বরদাস্ত করা হবে না'', হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
Kali Puja 2026: কামাখ্যা মন্দিরে রীতি মেনে যজ্ঞ, ভক্তদের ভিড় | Maa Kamakhya Temple | ABP Ananda
Kalipuja 2026 | তারাপীঠে আজও ভক্ত সমাগম। চলছে মায়ের আরাধনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget