এক্সপ্লোর

South 24 Parganas: নিপুণ বুননে সৃষ্টির সম্ভার, পদ্মশ্রী প্রাপকের তালিকায় সোনারপুরের সেলাই দিদিমণি

Padmasree Pritikona Goswami: ছোট্ট কাপড়ের টুকরোর ওপর ছন্দবদ্ধভাবে এগিয়ে চলেছে সূচ আর সুতো। নিপুণ বুননে ফুটে উঠছে মুক্ত বিহঙ্গের ছবি।

রঞ্জিত হালদার, সোনারপুর: এবছর পদ্মশ্রী সম্মানের জন্য দক্ষিণ ২৪ পরগনার সূচিশিল্পী প্রীতিকণা গোস্বামীর (Pritikona Goswami ) নাম ঘোষণা করেছে নরেন্দ্র মোদির (Narendra Modi) সরকার। বাংলার সীমানা ছাড়িয়ে, বিদেশেও সমাদৃত তাঁর সৃষ্টির সম্ভার। সোনারপুরের (Sonarpur) অতি সাধারণ বাড়ির সেলাই দিদিমণি বলছেন, বাংলার নকশীকাঁথাকে বিশ্বের দরবারে মেলে ধরাই তাঁর সাধনা।

সূচিশিল্পী প্রীতিকণা গোস্বামী: ছোট্ট কাপড়ের টুকরোর ওপর ছন্দবদ্ধভাবে এগিয়ে চলেছে সূচ আর সুতো। নিপুণ বুননে ফুটে উঠছে মুক্ত বিহঙ্গের ছবি। আর সৃষ্টি-সুখের এই উল্লাসের মধ্যেই মুক্তি খুঁজে পেয়েছেন দক্ষিণ ২৪ পরগনার প্রীতিকণা গোস্বামী। বাংলার নকশিকাঁথার কাজ করেই আজ সমাদৃত সোনারপুরের ন'নম্বর ওয়ার্ডের এই সেলাই-দিদিমণি। বুধবারই চলতি বছরের পদ্মশ্রী সম্মান প্রাপক হিসেবে প্রীতিকণা গোস্বামীর নাম ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার। সোনারপুরের বিখ্যাত সূচিশিল্পীর বাড়িতে পৌঁছেছে সেই খবর। পদ্মশ্রী সম্মানে ভূষিত সোনারপুরের প্রীতিকণা গোস্বামী। পদ্মশ্রী সম্মানে ভূষিত সূচিশিল্পী প্রীতিকণা গোস্বামী বলেন, “সম্মান পাওয়াটা খুবই আনন্দের ব্যাপার। সারা জীবনের পরিশ্রমের ফল। সেটা আজ পেলাম। ভগবান হয়তো কষ্টের ফল আজ প্রাপ্তি দিলেন। তার জন্য আমি খুবই খুশি। এই কাজ যাতে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারি, ভগবান যেন সেই আশীর্বাদ করে।’’

তিন দশকের বেশি সময় ধরে এই কাজ করে চলেছেন প্রীতিকণা। বয়স বেড়েছে। চোখে চশমা এসেছে। কিন্তু সেলাই থামেনি। মাত্র ১০ বছর বয়সে বাবাকে হারান প্রীতিকণা। মা ও ৫ বোনের সংসারে নেমে আসে দারিদ্র। জেঠুর বাড়িতে থেকে মাধ্যমিক পর্যন্ত পড়াশুনা। বান্ধবী রমা দাসের সান্নিধ্যে সেলাইয়ে উৎসাহ পান। পেশাদার সূচিশিল্পী হিসেবে একটি সংস্থায় সেলাইয়ের কাজে যোগ দেন তিনি। সেলাইয়ের সঙ্গে সেই যে নিবিড় বন্ধনে জড়ালেন, যত সময় গিয়েছে, ভালবাসার সেই বন্ধন ততই পোক্ত হয়েছে।

১৯৯০ সালে ক্রাফটস কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গল থেকে নকশিকাঁথার কাজের বরাত পান প্রীতিকণা। সেই কাজ এতটাই ভাল হয় যে পরের বছরই নকশিকাঁথার কাজ শেখানোর একটি বিভাগ খোলা হয়। প্রীতিকণার দায়িত্বে সেই কমলাদেবী কাঁথা সেন্টার আজও চলছে। সূচিশিল্পে ২০০১ সালে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন। প্রচারের আলোয় না থেকে, নীরবে, একাগ্রচিত্তে কাজ করে চলা এই সেলাই-সাধিকাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করল কেন্দ্রীয় সরকার। পদ্মশ্রী প্রাপক সূচিশিল্পী বলেন, “আমি নিজের থেকে কালার কম্বিনেশন করে, আরও কত সূক্ষ্ম করা যায়, আরো কত ভাল করা যায়, সেই চেষ্টা আমার সব সময় ছিল। আমার পড়াশোনা তাই করছে। চেষ্টা করছি আমাদের বাংলার সম্পদ যাতে বজায় থাকে।’’ শুধু সেলাই-শিল্পের বিকাশ নয়, গ্রাম বাংলার মহিলাদের সুচ-সুতোর হাত ধরে স্বাবলম্বীদের পাঠও দিচ্ছেন সোনারপুরের সেলাইন দিদিমণি।

আরও পড়ুন: Presidency University: বিশ্ববিদ্যালয়ে সরস্বতী পুজো-বিতর্ক, এবার মদনের নিশানায় প্রেসিডেন্সি

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
Bankura Accident: ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ

ভিডিও

Cyclonic Storm Akvan : আগামিকাল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় 'আকভান', কতটা প্রভাব পড়বে এই রাজ্যে?
Municipal Corporation Election: কলকাতা পুরসভার ভোট নিয়ে আগামী সোমবার শুনানি হতে পারে Supreme Court-এ
Abhishek Banerjee PA | সব মামলার তদন্ত স্থগিত চেয়ে আবেদন সুমিতের, কী জানাল Calcutta High Court?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget