এক্সপ্লোর

South 24 Parganas News: ৫০-৬০ কিমি বেগে উপকূলে ঝড়, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা

Storm Bad Weather Effected South 24 Parganas : উপকূলবর্তী এলাকায় ঝড়ের দাপটে ভাঙল কাঁচাবাড়ি- গাছ-পানের বরজ, ঝড় -বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের সমুদ্র নামতে নিষেধ..

গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা। গতকাল থেকে দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে জেলা জুড়ে। বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো বাতাস। রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়ে। সঙ্গে বাতাসের দাপটও বাড়ে।

জানা গিয়েছে, সুন্দরবন উপকূলে ঝড়ের দাপট ছিল ঘন্টা ৫০ থেকে ৬০ কিলোমিটার। ঝড়ের জেরে কাকদ্বীপ মহকুমার নামখানা, সাগর, পাথরপ্রতিমায় একাধিক কাঁচাবাড়ি, গাছ, পানের বরজ ভেঙে পড়েছে। জলমগ্ন হয়ে পড়েছে নিচু এলাকাগুলি। নামখানা এলাকায় বেশ কিছু বাড়িতে জল ঢুকেছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সকাল থেকেও নাগাড়ে বৃষ্টি চলছে, সঙ্গে ঝোড়ো বাতাস। ঝড় -বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ দিনভর দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতর সূত্রে খবর,শরতের আকাশে দুর্যোগের ঘনঘটা। কলকাতা থেকে ১০০ কিলোমিটার দূরে গভীর নিম্নচাপ। দক্ষিণবঙ্গে পুজোর মুখে নিম্নচাপের ভ্রুকুটি। আজ ও কাল দক্ষিণবঙ্গজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শনিবার কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান-সহ ১৫টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও কাল থেকেই শুরু হয়েছে দুর্যোগ। গভীর নিম্নচাপ বাংলাদেশের পটুয়াখালি দিয়ে স্থলভাগে ঢুকে পশ্চিমবঙ্গ উপকূলের দিকে এগোচ্ছে। আগামী ৪৮ ঘণ্টায় সেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে যাবে। অন্যদিকে, পাঞ্জাব থেকে বাংলার ওপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী অক্ষরেখা। ঝোড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল থাকায়, আগামীকাল পর্যন্ত মৎস্যজীবীদের মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। উত্তরবঙ্গের সব জেলাতেও আজ ও কাল বৃষ্টি হবে।  

আরও পড়ুন, সপ্তাহান্তে পেট্রোলের দাম কমল ৯ জেলায়, আজ জ্বালানি ভরাতে খরচ কত ?

  দফায় দফায় ভারী বৃষ্টির জেরে কিছুদিন আগেও বিপর্যস্ত হয়ে পড়েছিল দক্ষিণ ২৪ পরগনার জনজীবন। বৃষ্টির জেরে কাকদ্বীপ ও ডায়মন্ড হারবার মহকুমার নীচু এলাকা জলমগ্ন হয়ে পড়েছিল। বৃষ্টির জেরে সুন্দরবনের নদী ও সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছিল। জোয়ারের সময় বাঁধের কানায় জল চলে এসেছিল। সুন্দরবনের বেহাল বাঁধ উপচে জল ঢুকে পড়েছিল নামখানা, সাগর ও পাথরপ্রতিমার বেশ কিছু এলাকায়। সেবার সাগরের সমুদ্রতটের ভাঙন ঘুরে দেখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা। সুন্দরবনের যে সমস্ত নদী বাধ, গত কয়েকটা কটালের জেরে বেহাল অবস্থা ছিল, সেই সমস্ত নদী বাধ কানায় কানায় ভর্তি হয়ে গিয়েছিল। ধস নেমেছিল একাধিক জায়গায়। বিশেষ করে নামখানা ব্লকের যে নামখানা পঞ্চায়েত রয়েছে, এবং সেই পঞ্চায়েত এলাকায় যে নদী বাধ রয়েছে, সেখানেও ধস নেমেছিল। গঙ্গা সাগরের সমুদ্রতট পূর্বে কয়েকটা কটালে ব্যাপকভাবে ভাঙন হয়েছিল।ওই ভাঙন আরও বড় আকার নিয়েছিল। এখানেই শেষ নয়, ভাঙন এগিয়ে আসছিল কপিল মুনির আশ্রমের দিকে। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal Live Blog: ক্ষমতায় আসার ১০০দিনেই খাস বালিগঞ্জে যুব বিজেপি নেতার দাদাগিরি! মারে আঙুল ভাঙল কর্মীর!
ক্ষমতায় আসার ১০০দিনেই খাস বালিগঞ্জে যুব বিজেপি নেতার দাদাগিরি! মারে আঙুল ভাঙল কর্মীর!
West Bengal News Live : ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
ভাঙড় থানার বাইরে বসিয়ে তৃণমূলের সওকত মোল্লাকে জেরা
Saokat Molla: ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
ভাঙড়ে থানার বাইরে বসিয়ে জেরা করা হল প্রাক্তন তৃণমূল বিধায়ক সওকত মোল্লাকে, উত্তেজিত জনতা ছুঁড়ল ডিম
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget