এক্সপ্লোর

Kultali News: দু'দিন পর জঙ্গলে ফিরল ডোরাকাটা, কুলতলিতে খাঁচাবন্দি বাঘকে মুক্ত করল বন দফতর

Kultali News: বুধবার সকালে মাছ-কাঁকড়া ধরতে যাওয়ার সময় দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলতলির পেটকুলচাঁদ সেতুর কাছে গ্রাম সংলগ্ন নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকার মহিলারা।

সুকান্ত দাস, দক্ষিণ ২৪ পরগনা:  খাঁচাবন্দি করা হয়েছিল এক দিন আগেই। কুলতলি থেকে বন্দি করা ডোরাকাটাকে (Royal Bengal Tiger) এ বার জঙ্গলে ছেড়ে দেওয়া হল। শুক্রবার দুপুরে সুন্দরবনের (Sundarbans) ছামটা জঙ্গলে বাঘটিকে নিয়ে যান বন দফতরের কর্মী এবং আধিকারিকরা (Forest Department Officials)। খাঁচা খুলে সেখানেই তাকে মুক্ত করে দেওয়া হয়।

বুধবার সকালে মাছ-কাঁকড়া ধরতে যাওয়ার সময় দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) কুলতলির পেটকুলচাঁদ সেতুর কাছে গ্রাম সংলগ্ন নদীর চরে বাঘের পায়ের ছাপ দেখতে পান এলাকার মহিলারা। তাতে নতুন করে আতঙ্ক ছড়ায় এলাকায়। খবর পেয়ে সেখানে যান বন দফতরের কর্মী এবং আধিকারিকরা। গোটা এলাকা জাল দিয়ে ঘিরে ফেলা হয়। পাতা হয় খাঁচা।

এর পর, দিন ভর বাঘ ধরতে চলে ছুটোছুটি। শেষ মেশ বুধবার সন্ধেয় খাঁচাবন্দি করা হয় বাঘটিকে। বন দফতর সূত্রে সেই সময় বলা হয়, প্রাথমিক চিকিৎসার পর সুস্থ হলে বাঘটিকে সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।

আরও পড়ুন: Chandrima Bhattacharya Update: মিথ্যে দাবি, আইপ্যাক তৃণমূলের সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করে না, চন্দ্রিমার দাবি নস্যাৎ পিকে-র সংস্থার

এর পর, বৃহস্পতিবার বাঘটিকে পর্যবেক্ষণে রাখেন বন দফতরের কর্মী-আধিকারিকরা। চার চিকিৎসাও করা হয়। শেষ মেশ এ দিন দুপুরে ছামটা জঙ্গলের ‘টাইগার রিজার্ভ’ (Sundarbans Tiger Reserve) হিসেবে চিহ্নিত এলাকায় বাঘটিকে ছেড়ে দেওয়া হয়।

গত কয়েকমাসে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, পাথরপ্রতিমা, রায়দিঘি, কুলতলি-সহ একাধিক জায়গায় রয়্যাল বেঙ্গলের দেখা মেলে। এর আগে, কুলতলিরই ডোঙ্গাজোড়া গ্রামে হানা দেয় বাঘ। বাঘের আক্রমণে সেখানে জখমও এক গ্রামবাসী। সে বার বন দফতরের তরফে দুটি খাঁচা পাতা হয়। জাল দিয়ে ঘিরে ফেলা হয় ডোঙ্গাজোড়া গ্রামে কেল্লার জঙ্গল। দীর্ঘ চেষ্টা চরিত্রের পর সেখানে বাঘটির নাগাল মেলে। বার বার এ ভাবে লোকালয় বাঘ ঢুকে পড়া নিয়ে বন দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন স্থানীয়দের একাংশ। 

সেরা শিরোনাম

West Bengal Live News Update: রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
রেলকর্মীদের জন্য সুখবর, মিলবে ৭৮ দিনের পারফর্ম্যান্স লিঙ্কড বোনাস
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
Soham Chakraborty : মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?
মঞ্জুর হল না আগাম জামিন, আরও বিপাকে অভিনেতা সোহম চক্রবর্তী, কী অভিযোগ?

ভিডিও

Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026
Ekdalia Evergreen Club | এবিপি আনন্দর সেরা পাড়ার পুজো হিসেবে সম্মানিত একডালিয়া এভারগ্রিন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget