এক্সপ্লোর

Chandrima Bhattacharya Update: মিথ্যে দাবি, আইপ্যাক তৃণমূলের সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ করে না, চন্দ্রিমার দাবি নস্যাৎ পিকে-র সংস্থার

Chandrima Bhattacharya Update: আইপ্যাক সাফ জানিয়ে দিল যে, তৃণমূলের কারও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তারা নিয়ন্ত্রণ করে না।

কলকাতা: কাজের ক্ষেত্রে এখনও সম্পর্ক ছিন্ন হয়নি। কিন্তু দু’পক্ষের রসায়ন নিয়ে জল্পনা চলছিল বেশ কিছু দিন ধরেই। তার মধ্যেই এ বার কিন্তু ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থা আইপ্যাকের (I-PAC) সঙ্গে তৃণমূল নেতৃত্বের সংঘাত প্রকাশ্যে এসে পড়ল। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের (Chandrima Bhattacharya) দাবি নস্যাৎ করল তারা। ‘এক ব্যক্তি, এক পদ’ দাবির সমর্থনে নেটমাধ্যমে চন্দ্রিমার অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট সামনে আসে। তা নিয়ে শোরগোল শুরু হলে চন্দ্রিমা জানান, তাঁর অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট দিয়েছে আইপ্যাক। কিন্তু তার পাল্টা আইপ্যাক সাফ জানিয়ে দিল যে, তৃণমূলের কারও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তারা নিয়ন্ত্রণ করে না।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে তৃণমূলে 'এক ব্যক্তি, এক পদ' নীতির সপক্ষে সওয়াল করেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়। তাঁর এই অবস্থানে সমর্থন জানিয়ে নেটমাধ্যমে এগিয়ে আসেন দলের তরুণ প্রজন্মের নেতা-নেতানেত্রীরাও। চন্দ্রিমার অ্যাকাউন্ট থেকেও অভিষেকের অবস্থানকে সমর্থন জানানো হয়। তাতেই শোরগোল পড়ে যায়। দলের অভিজ্ঞ নেত্রী চন্দ্রিমাও অভিষেককে সমর্থন করছেন বলে দাবি ওঠে। ফলে দলে ফের মমতাপন্থী এবং অভিষেকপন্থীদের মধ্যে বিভাজন ঘিরে জল্পনা চরমে ওঠে।

এমন পরিস্থিতিতে এবিপি আনন্দ-কে দেওয়া সাক্ষাৎকারে চন্দ্রিমা ওই পোস্ট লেখার কথা অস্বীকার করেন। তিনি বলেন, "এটা আমার পোস্ট নয়। এই পোস্ট তৈরি করেছে আইপ্যাক। আমার সম্মতি না নিয়েই এই পোস্ট করেছে ওরা।"

এর পরই আইপ্যাকের তরফে টুইটারে বিবৃতি প্রকাশ করে বলা হয়, 'তৃণমূল এবং দলের কোনও নেতা-নেত্রীর ডিজিটাল সম্পত্তি নিয়ন্ত্রণ করে না আইপ্যাক। এমন দাবি যদি কেউ করেন, হয় তিনি বিষয়টি সম্পর্কে জানেন না, নয়ত পুরোপুরি মিথ্যা বলছেন। সত্যি সত্যিই যদি দলের নেতা-নেত্রীদের সোশ্যাল ডিজিটাল সম্পত্তির অপব্য়বহার হয়ে থাকে, তাহলে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা উচিত তৃণমূলের।" আইপ্যাকের বিবৃতির পর যদিও চন্দ্রিমা জানান, তাঁর কাছে খবর এসেছিল যে আইপ্যাকের কথাতেই ওই পোস্ট দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: 'আমাদের দলের নীতি এক ব্যক্তি এক পদ, সেগুলো নিশ্চই মানা হবে', ফের উল্টো সুর মদনের

একাধিক ইস্যুতে তৃণমূলের অন্দরে যে বিভাজন তৈরি হয়েছে, সাম্প্রতিক কালে তা ক্রমশ প্রকট থেকে প্রকটতর হয়েছে। দলের একাংশ যেমন প্রকাশ্যে অভিষেকের নেতৃত্ব মানতে অস্বীকার করেছেন, তেমনই অন্য একটি অংশ আবার প্রকাশ্যেই অভিষেকের পক্ষ নিয়েছেন। 'এক ব্য়ক্তি, এক পদ' নীতির ক্ষেত্রেও তার অন্যথা হয়নি। 

তৃতীয় বার ক্ষমতা দখলের পরই 'এক ব্যক্তি, এক পদ' নীতির সপক্ষে সওয়াল করতে দেখা গিয়েছিল তৃণমূল নেতৃত্বকে। কিন্তু কলকাতা পুরভোটে ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার-সহ একাধিক মন্ত্রী-বিধায়কদের প্রার্থী করায় আপত্তি উঠতে শুরু করে। অভিষেকের সাম্প্রতিক মন্তব্যে সেই বিতর্কই জোর পেয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mamata Banerjee: 'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
'কেউ পাথর ছোড়েনি, এটা জনরোষ', মমতার গাড়িতে 'হামলা' প্রসঙ্গে দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Mother Rhino Dies: 'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
'হৃদরোগে' মৃত্যু মায়ের, মাতৃহারা গণ্ডার শাবককে উদ্ধারে বনকর্মীদের তৎপরতা
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget