এক্সপ্লোর

South 24 Parganas: বাঘ ঠেকাতে হাতিয়ার জাল! নয়া উদ্যোগ বন দফতরের

South 24 Parganas News Update:গত এক মাসে চারবার সুন্দরবনের লোকালয়ে হানা দিয়েছে রয়্যাল বেঙ্গল। দক্ষিণরায়ের বাহনের দেখা মিলছে কুলতলি (Kultali), মৈপীঠ (Maipith), গোসাবার (Gosaba)লাহিড়িপুর ও কুমিরমারিতে।

আশাবুল হোসেন, কলকাতা: বারবার লোকালয়ে হানা দিচ্ছে রয়্যাল বেঙ্গল (Royal Bengal Tiger)। বাসিন্দাদের সুরক্ষিত রাখতে ও বাঘের (Tiger) বিচরণে সমস্যা যাতে না হয়, তার জন্য সুন্দরবনের (Sundarban) ৬২ কিলোমিটার এলাকা জাল দিয়ে ঘেরা হবে। বনমন্ত্রী জানিয়েছেন, এর জন্য খরচ হবে ৭০০ কোটি টাকা।

গত এক মাসে চারবার সুন্দরবনের লোকালয়ে হানা দিয়েছে রয়্যাল বেঙ্গল। দক্ষিণরায়ের বাহনের দেখা মিলছে কুলতলি (Kultali), মৈপীঠ (Maipith), গোসাবার লাহিড়িপুর (Lahiripur) ও কুমিরমারিতে (Kumirmari)। লোকালয়ে ঘন ঘন ঢুকে পড়ছে বাঘ। আতঙ্ক-উদ্বেগ বাড়ছে সাধারণ মানুষের। এই পরিস্থিতিতে সুন্দরবনের (Sundarban) বাসিন্দাদের সুরক্ষিত রাখতে এবং একইসঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগারের বিচরণেও যাতে সমস্যা না হয় তার জন্য,  সুন্দরবনের ৬২ কিলোমিটার জঙ্গল এলাকা জাল দিয়ে ঘেরার পরিকল্পনা নিয়েছে বন দফতর। দুই ২৪ পরগনায় (South 24 Parganas) এই নেট লাগাতে খরচ হবে প্রায় ৭০০ কোটি টাকা।

এপ্রসঙ্গে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick) জানান, “জাপানি সংস্থা জাইকা যারা পশুদের উপর কাজ করে। আমাদের বিষয়ে ওরা আগ্রহী। আমাদের প্রস্তাব পৌঁছে গেছে। আশা করছি মাস তিন-চারেকর মধ্যে পেয়ে যাব।’’ বন দফতর সূত্রে খবর,  জাল এমনভাবে দেওয়া হবে, যাতে বাঘ অবারিতভাবে ঘুরতে পারবে জঙ্গল। লোকালয়ের দিকে মুখ করে থাকা জালে, নির্দিষ্ট দূরত্ব অন্তর থাকবে রক্ষী। বনমন্ত্রী বলেন, “গ্রামগুলোর সঙ্গে নেটিং করব। বাঘকে আটকানো হবে না। গ্রামগুলোর সঙ্গে নেট থাকবে। নেটের পর একটি দূরত্ব অনুযায়ী গেট করবে।’’

আমফান (Amphan) থেকে ইয়াস (Yass)। একের পর এক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ফেন্সিং। তার ফলে বারবার লোকালয়ে ঢুকে পড়ছে রয়্যাল বেঙ্গল টাইগার। বাঘে-মানুষে মুখোমুখি হওয়ার ঘটনাও বেড়ে চলেছে। এই সমস্যার পাকাপাকি সমাধান করতে চাইছে বন দফতর (Forest Department)।

আরও পড়ুন: Weather Update: অব্যাহত শীতের দাপট, আগামী সপ্তাহে রাজ্যজুড়ে বৃষ্টির পূর্বাভাস

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget