এক্সপ্লোর

South 24 Parganas: ক্যানিংয়ে গৃহবধূর 'শ্লীলতাহানি', অভিযুক্তকে আটকে বেধড়ক মারধর গ্রামবাসীদের

স্থানীয় একটি ক্লাব ঘরে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় অভিযুক্ত ও তাঁর দাদাকে...

শান্তনু নস্কর, ক্যানিং: মিনি ব্যাঙ্কে টাকা তুলতে গিয়ে শ্লীলতাহানির শিকার গৃহবধূ। এমনই অভিযোগ উঠল ক্যানিংয়ে।  এমনকী, ঘটনার প্রতিবাদ করতে গেলে মূল অভিযুক্তর দাদা ওই গৃহবধুর পরিবারকে ভয় দেখান বলেও অভিযোগ। 

পুলিশ জানিয়েছে, সোমবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার দক্ষিণ অঙ্গদবেরিয়া গ্রামে। নির্যাতিতা গৃহবধূ গোটা ঘটনাটি তাঁর পরিবারের সদস্যদের ও এলাকার মানুষকে জানান। 

এবিষয়ে স্থানীয়রা অভিযুক্ত বাপ্পা ওরফে সুদাম নাইয়াকে জিজ্ঞাসাবাদ করলে তিনি প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরে গ্রামবাসীদের প্রশ্নের মুখে ঘটনার কথা স্বীকার করেন। 

স্থানীয়দের দাবি, এরপরই ঘটনাস্থল থেকে পালানোর চেষ্টা করেন বাপ্পা। গ্রামবাসীরা তাঁকে ধাওয়া করে ধরে ফেলেন। এরপর অভিযুক্ত বাপ্পা ও তাঁর দাদা বাপি নাইয়াকে বেধড়ক মারধর করেন উত্তেজিত গ্রামবাসী। 

স্থানীয় একটি ক্লাব ঘরে দীর্ঘক্ষণ আটকে রাখা হয় তাঁদের। পরে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করা হলে রাত দুটো নাগাদ পুলিশ গিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে। নির্যাতিতা গৃহবধূও রাতেই এবিষয়ে ক্যানিং থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয় মানুষের দাবি, এলাকায় ব্যাঙ্কের কাস্টোমার সার্ভিস পয়েন্ট পরিচালনা করেন মূল অভিযুক্ত বাপ্পা নাইয়া। সেখানেই সোমবার সন্ধ্যায় শাশুড়িকে সঙ্গে নিয়ে ৫০০ টাকা তুলতে গেলে প্রতিবেশী গৃহবধূর শ্লীলতাহানি করে অভিযুক্ত। 

অভিযোগ, এর আগেও একাধিকবার ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে বাপ্পার বিরুদ্ধে। এছাড়া গ্রামের আরও বেশ কিছু মহিলার সঙ্গেও এই ধরনের অসভ্যতা করার অভিযোগ উঠেছে অভিযুক্তের বিরুদ্ধে। 

তবে সোমবারের ঘটনায় এলাকার মানুষ উত্তেজিত হয়ে অভিযুক্তকে ধরে বেধড়ক মারধর করেন। অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তাঁরা।

গতমাসে জেলার সোনারপুর অঞ্চলে বাড়ির সামনে আবর্জনা ফেলার প্রতিবাদ করায় আক্রান্ত হন দম্পতি। আবর্জনা ফেলার প্রতিবাদ করায় দম্পতির ওপর চড়াও হন প্রতিবেশী। স্বামীকে মারধর ও মহিলার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। 

সেরা শিরোনাম

West Bengal Monsoon : শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
শরতের মতো আকাশ, বর্ষা বিদায় শুরু ? বড় খবর দিলেন আবহাওয়া বিজ্ঞানী
News Live Update : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে তুমুল উত্তেজনা, ABVP-র সঙ্গে বাম ছাত্র সংগঠনের সংঘর্ষ
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
সপ্তাহের মাঝে পেট্রোল ডিজেলের দামে পরিবর্তন? সকাল ৬ টায় আজকের দাম প্রকাশ্যে
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি
BJP News: রাস্তা দখল করে পার্টি অফিস তৈরির চেষ্টার অভিযোগ, নিউটাউনে বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল, ধস্তাধস্তি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ২: বাম-তৃণমূল থেকে বিজেপি, টাকার খেলাতেই 'আগুনখেকো' সব আমল?
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৯.৮.২৬) পর্ব ১: দমকলের সদর দফতরের ৫০ মিটারের মধ্যেই ভয়াবহ জতুগৃহ! কলকাতায় আগুনের বলি আরও ৯
Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget