এক্সপ্লোর

South 24 Parganas: দক্ষিণ ২৪ পরগনার উস্তির গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতার মৃত্যু এসএসকেএমে

South 24 Parganas Update News: উস্তিতে (Usthi) বাড়ির কাছে গুলিবিদ্ধ হন যুব তৃণমূল নেতা (Trinamool Congress)। পরিবারের অভিযোগ, এলাকার তৃণমূল বিধায়ক (TMC MLA) দেখে নেওয়ার হুমকি দেন। তারপরেই হামলা।

কলকাতা: এসএসকেএমে (SSKM Hospital) মৃত্যু হল দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) উস্তির (Usthi) গুলিবিদ্ধ যুব তৃণমূল (Trinamool Congress) নেতার। অভিযোগ, রবিবার রাতে বাজার থেকে ফেরার পথে, দুষ্কৃতীরা যুব তৃণমূলের (TMC) উত্তরকুসুম অঞ্চলের সভাপতি সুজাউদ্দিন গাজিকে (Shuja Uddin Gazi) গুলি করে। তাঁর পেটে গুলি লাগে। ভর্তি করা হয় এসএসকেএমে। গতকাল রাতে সেখানেই মৃত্যু হয় যুব তৃণমূল নেতার। এখনও পর্যন্ত খুনের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে উস্তি থানার পুলিশ (Usthi Police Station)।  

অভিযোগ, রবিবার রাতে উত্তর কুসুমের যুব তৃণমূল নেতা সুজাউদ্দিন গাজিকে গুলি করা হয়। দুটি বাইকে চড়ে এসে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় ৩-৪ জন দুষ্কৃতী। যুব তৃণমূল নেতার পেটে, পিঠে, গায়ে গুলি। আহত অবস্থায় তিনি ভর্তি হাসপাতালে। গুলিবিদ্ধ নেতার পরিবারের অভিযোগ, যুব তৃণমূল নেতাকে মাস চারেক আগে দেখে নেওয়ার হুমকি দেন তৃণমূলের মগরাহাট পশ্চিমের বিধায়ক গিয়াসউদ্দিন মোল্লা। তার জেরেই হামলা বলেই বলে অভিযোগ। ষড়যন্ত্রের জন্য মিথ্যা অভিযোগ। পাল্টা দাবি বিধায়কের। গোটা ঘটনা তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জের বলে কটাক্ষ করে বিজেপি (BJP)। গুলিবিদ্ধ যুব তৃণমূল নেতার স্ত্রী রেশমি বিবি বলেন, "চার মাস আগে নেতৃত্ব নিয়ে গন্ডগোল হয়। মেম্বারের সঙ্গে গন্ডগোল হয় গিয়াসউদ্দিন মোল্লা। ও হুমকি দিয়ে বলে রাতের ঘুম হারাম করে দেব।''

চলতি সপ্তাহে দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) উস্তিতে যুব তৃণমূল (TMC) নেতাকে গুলি করার অভিযোগে ৭ জনকে গ্রেফতার করে পুলিশ (Police)। ধৃতদের মধ্যে মূল অভিযুক্ত লালচাঁদ ও তাঁর দুই ছেলে কবিরুল ও সাবিরুলও আছেন। পুলিশ সূত্রে খবর, বারুইপুর (Baruipur), সুন্দরবন (Sundarban) ও উস্তি এলাকা থেকে অভিযুক্তদের গ্রেফতার করা হয়।  

আরও পড়ুন: Darjeeling News: অ্যান্টার্কটিকার সর্বোচ শৃঙ্গে ঝলমলে জাতীয় পতাকা, সৌজন্যে দার্জিলিঙের ৩ প্রশিক্ষক

সেরা শিরোনাম

West Bengal News Live: ঋতব্রত-ফিরহাদরা বেরিয়ে যেতেই তৃণমূল ভবনে এসে উপস্থিত কুণাল ঘোষ সহ অন্যান্য নেতা-নেত্রীরা 
ঋতব্রত-ফিরহাদরা বেরিয়ে যেতেই তৃণমূল ভবনে এসে উপস্থিত কুণাল ঘোষ সহ অন্যান্য নেতা-নেত্রীরা 
Alipurduar News: পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
পূর্ণবয়স্ক এক দাঁতাল হাতির মৃত্যুতে আলিপুরদুয়ারের চাঞ্চল্য, তদন্তে নেমে যা উঠে এল...
Trinamool: কার্যত পুলিশের 'দখলে' তৃণমূল ভবন, মালিকপক্ষ বলছেন চুক্তি ছিল তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে!
কার্যত পুলিশের 'দখলে' তৃণমূল ভবন, মালিকপক্ষ বলছেন চুক্তি ছিল তৎকালীন মেয়র ফিরহাদ হাকিমের সঙ্গে!
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার আরও একটি নতুন সাইট, 'অযোগ্য' চিহ্নিত করতে পারবেন আপনিও? কী কী সুবিধা পাবেন?
অন্নপূর্ণা যোজনার আরও একটি নতুন সাইট, 'অযোগ্য' চিহ্নিত করতে পারবেন আপনিও? কী কী সুবিধা পাবেন?

ভিডিও

TMC News: তৃণমূল ভবনের সামনে এসে পৌঁছল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী
TMC News: তৃণমূল ভবনের সামনে পুলিশের সঙ্গে কথা Kunal Ghosh-র
Suvendu Adhikari:
Suvendu Adhikari: এবার থেকে অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget