এক্সপ্লোর

Kasba College Incident: 'TMC-র জল্লাদরা ছাড়া, একাজ বাংলায় কারো করার ক্ষমতা নেই', কসবার কলেজের ঘটনায় সুর চড়ালেন অধীর

Crime News: শুক্রবার সকালে আইনের ছাত্রীকে কলেজেই গণধর্ষণের অভিযোগ সামনে আসতেই দিকে দিকে প্রতিবাদ আছড়ে পড়ে।

কলকাতা : সাউথ ক্য়ালকাটা ল'কলেজে আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে প্রতিবাদে গর্জে উঠল রাজপথ। ল' কলেজের সামনে এদিন বিক্ষোভ দেখায় SFI-DYFI। বন্ধ গেট টপকে কলেজের ভিতরে ঢুকে ছিঁড়ে দেয় মমতা বন্দ্য়োপাধ্য়ায়-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ছবি দেওয়া ফ্লেক্স। এরপর জোর করে কসবা থানায় ঢোকার চেষ্টা করলে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! থানার সামনের রাস্তা অবরোধ করে কংগ্রেস। বিক্ষোভ দেখায় বিজেপিও। ঘটনার প্রতিবাদে সরব হয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা। রাজ্যের শাসক দলকে এবার তুলোধনা করলেন প্রদেশ কংগ্রেস নেতা অধীর চৌধুরী।

তিনি বললেন, "TMC-র লোক ছাড়া, TMC-র জল্লাদরা ছাড়া, TMC পার্টির দুষ্কৃতী ছাড়া, একাজ বাংলায় এই মুহূর্তে আর কারো করার ক্ষমতা আছে বলে আমি মনে করি না। কলেজের ইউনিয়ন রুমে একজন মেয়েকে এভাবে টানা-হেঁচড়া করে তাঁকে গষধর্ষণ করা হল, সেটা বাংলার মানুষ দেখতে পাচ্ছে। এর থেকে লজ্জার-ঘৃণার-নিন্দার আমাদের কাছে কিছু নেই। একটা মেয়েকে বোমা মেরে মেরে দিলেন, এখানে গণধর্ষণ করলেন, আর জি করে ডাক্তারকে মারলেন, এভাবে বাংলার আর কত মহিলাকে খুন করতে চায় আপনাদের লোক।"

কসবা কলেজের ঘটনা প্রতিবাদ !

সেটাও ছিল একটা শুক্রবার। আরও একটা শুক্রবারেই রাজপথে আছড়ে পড়ল ক্ষোভের প্রতিবাদ। আইনের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগে প্রতিবাদে গর্জে উঠল রাজপথ। সাউথ ক্য়ালকাটা ল' কলেজে ছেঁড়া হল মমতা বন্দ্যোপাধ্য়ায়-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ফ্লেক্স।

শুক্রবার সকালে আইনের ছাত্রীকে কলেজেই গণধর্ষণের অভিযোগ সামনে আসতেই দিকে দিকে প্রতিবাদ আছড়ে পড়ে। সাউথ ক্য়ালকাটা ল' কলেজের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে SFI-DYFI। বন্ধ গেট টপকে ঢুকে যায় কলেজের ভিতরে ছিঁড়ে ফেলে মমতা বন্দ্য়োপাধ্য়ায়-অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের ছবি দেওয়া ফ্লেক্স। এরপর মিছিল করে কসবা থানার সামনে আসেন তারা। জোর করে থানায় ঢোকার চেষ্টা করলে শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি! থানা ঘেরাও করে বসে যান। পুলিশের দিকে লক্ষ্য করে ঝান্ডার ডান্ডা দেখান SFI ও DYFI সমর্থকরা। পাল্টা লাঠি উঁচিয়ে তাড়া করে পুলিশ। রণক্ষেত্রের পরিস্থিতি তৈরি হয়। রক্ত ঝরে।

কসবা থানার সামনের রাস্তা অবরোধ করে কংগ্রেস।  বালিশ-তোষক নিয়ে কসবা থানার সামনে শুয়ে পড়েন কংগ্রেস নেতা আশুতোষ চট্টোপাধ্য়ায়। 

রাকেশ সিং-এর নেতৃত্বে কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি। বিজেপি নেতাকে টেনে হিঁচড়ে রাস্তা থেকে তুলে দেয় পুলিশ। বিকেলে কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চা। 

কসবা থানার সামনে বিক্ষোভ দেখায় SUCI-এর ছাত্র সংগঠন DSO-ও। 

সেরা শিরোনাম

Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Abhishek Banerjee : থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা
থানায় অভিষেক, বাইরে মমতা-তৃণমূল সমর্থকদের তাড়া বিক্ষোভকারীদের ; চরম উত্তেজনা

ভিডিও

Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন
Malda News | কার্তিক পুজোর অনুষ্ঠান ঘিরে বচসা, ধাক্কাধাক্কি, মৃত বিজেপি মণ্ডল সহ-সভাপতি
Agnimitra Paul | নাগরিক সমস্যা মেটাতে পুরমন্ত্রীর উদ্য়োগে শুরু নয়া কর্মসূচি | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget