এক্সপ্লোর

Kasba College Incident: 'গুলি খেতে রাজি আছি', কসবাকাণ্ডের প্রতিবাদে বৃষ্টি মাথায় নিয়েই মিছিলে শুভেন্দু; 'কন্যা বাঁচাও' স্লোগান তুলল BJP

Manojit Mishra: আদালতে জমা দেওয়া খোদ পুলিশের নথিতেই মনোজিৎ মিশ্রকে প্রভাবশালী তকমা দেওয়া হয়েছে, কসবা গণধর্ষণকাণ্ডে মনোজিতদের বিরুদ্ধে এবার যুক্ত করা হল অপহরণের ধারা।

শিবাশিস মৌলিক, কলকাতা : কসবাকাণ্ডের প্রতিবাদে ফের পথে বিজেপি। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাসবিহারী মোড় থেকে মিছিল শুরু হয়েছে। বৃষ্টি মাথায় নিয়েই সেই মিছিল কসবার দিকে এগিয়ে চলেছে। মিছিলে ঝাঁটা হাতে শামিল হয়েছেন দলের মহিলা কর্মীরা, রয়েছেন যুব মোর্চার কর্মী-সমর্থকরাও। 'কন্যা বাঁচাও' স্লোগান তুলে সেই মিছিল এগিয়ে চলেছে সাউথ ক্যালকাটা ল'কলেজের দিকে। বৃষ্টি মাথায় নিয়েই তাঁর মিছিলে শামিল হওয়া নিয়ে শুভেন্দু বলেন, "বাংলার প্রচুর বোন কাঁদছে। আমাদের কাছে ভেজাটা কোনও ব্যাপার নয়। যত বৃষ্টি হবে তত তাড়াতাড়ি মমতার বিদায় হবে। সব চলেছে। অভয়ার চোখ থেকে রক্ত বেরিয়েছে। বৃষ্টিতে ভেজা কোনও ব্যাপার নাকি ! গুলি খেতে রাজি আছি আমরা।"

এর আগে আইন কলেজে গণধর্ষণকাণ্ডে গড়িয়াহাটে বিক্ষোভ দেখিয়ে গ্রেফতার হয়েছিলেন সুকান্ত মজুমদার-সহ ৬৫ জন বিজেপি নেতা, কর্মী। নিঃশর্তে মুক্তির দাবিতে বেল বন্ডে সই করতে চাননি সুকান্ত মজুমদার, তমোঘ্ন ঘোষ, জগন্নাথ চট্টোপাধ্যায়রা। এই নিয়ে রাতভর টানাপোড়েন চলে। লালবাজারের সামনে বিক্ষোভ দেখান বিজেপি কর্মীরা। পরের দিন সকালেও উত্তেজনা ছড়ায়। স্লোগান দিতে শুরু করেন বিজেপি কর্মীরা। রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানানো হয়। বিজেপি কটাক্ষ করে, কার্যত ছুঁচো গেলার মতোই তাদের দাবি মেনে নেয় পুলিশ। লালবাজারের লকআপে রাত কাটিয়ে প্রায় ১৪ ঘণ্টা পর বেরিয়ে পুলিশ এবং রাজ্য সরকারকে আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি। আদালতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতা ও আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি।

কসবাকাণ্ডে তদন্তের গতিপ্রকৃতি 

আদালতে জমা দেওয়া খোদ পুলিশের নথিতেই মনোজিৎ মিশ্রকে প্রভাবশালী তকমা দেওয়া হয়েছে, কসবা গণধর্ষণকাণ্ডে মনোজিতদের বিরুদ্ধে এবার যুক্ত করা হল অপহরণের ধারা। গতকাল আলিপুর আদালতে আরও ধারা যুক্ত করার আবেদন জানায় পুলিশ। আবেদন মঞ্জুর হওয়ায় যুক্ত করা হয় ৬টি নতুন ধারা। এর মধ্যে ৩টি ধারা জামিন অযোগ্য। সব মিলিয়ে কসবাকাণ্ডে মোট ৯টি ধারা দেওয়া হয়েছে। এর মধ্যে ৫টি জামিন অযোগ্য ধারা। এর পাশাপাশি, আদালতে জমা দেওয়া নথিতে মনোজিতকে প্রভাবশালী বলে উল্লেখ করেছে পুলিশ। পুলিশের দাবি, অভিযুক্তরা পরস্পরবিরোধী বয়ান দিয়ে তদন্তকে ভুল পথে চালিত করে তদন্তকারীদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। 

অন্যদিকে, সাউথ ক্যালকাটা ল’ কলেজে গণধর্ষণকাণ্ডে আরও একজন সরকারি আইনজীবী নিয়োগ করেছে রাজ্য সরকার। স্পেশাল পাবলিক প্রসিকিউটর বিভাস চট্টোপাধ্যায়কে নিয়োগ করা হয়েছে।

সেরা শিরোনাম

SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
West Bengal News Live: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমার, বাম বনাম এবিভিপি, সংঘর্ষ থেকে আগুন, চরমে সংঘাত
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? নামের নিচে এই লেখাগুলো দেখাচ্ছে না তো, কী করলে টাকা পাবেন?
Jadavpur University: “যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর
“যেখানে লুকিয়ে আছে, টেনে বার করব..”, যাদবপুর কাণ্ডে ১ ঘণ্টার ডেডলাইন, নাম উল্লেখ করে ঘোষণা BJP বিধায়ক শর্বরীর

ভিডিও

JU Chaos: কেন ক্যাম্পাসে বসেনি পুলিশ চৌকি? কী বললেন VC চিরঞ্জীব ভট্টাচার্য? | Jadavpur University
Blood Bank Scam: কোনওরকম অনিয়ম করা যাবে না, এক ডজন শর্তে দিতে হবে মুচলেকা
Chaos in Jadavpur University: 'কে ডেকেছে GB?', যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ধুন্ধুমারের পর প্রশ্ন তুললেন শর্বরী
Jadavpur University Chaos: হামলার প্রতিবাদে সকালে এইট বি বাসস্ট্যান্ডে বিক্ষোভ কর্মসূচি বামেদের
Chaos in Jadavpur University: BJP-র গুন্ডারা JU-র ভেতরে লাঠিহাতে তাণ্ডব চালিয়েছে, দাবি SFI-র

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget