এক্সপ্লোর

Balurghat : জঙ্গলে গাছ থেকে বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার ! পরিকল্পনা করে খুন বালুরঘাটে ?

BJP Leader's Death : সোমবার রাতে আত্মীয়র বাড়ি থেকে খাওয়াদাওয়ার পর বেরিয়েছিলেন...

মুন্না আগরওয়াল, বালুরঘাট : বালুরঘাটে বিজেপি (BJP) বুথ সভাপতির রহস্যমৃত্যু। বালুঘাট ফরেস্টে গাছ থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। পরিকল্পনা করে তাঁকে খুন করেছে তৃণমূল (TMC)। এমনই অভিযোগ তুলেছে বিজেপি। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। 

মৃত্যু-রহস্য !

সোমবার রাতে আত্মীয়র বাড়ি থেকে খাওয়াদাওয়ার পর বেরিয়েছিলেন। তারপর থেকেই আর খোঁজ নেই। মঙ্গলবার ভোরে জঙ্গলে গাছ থেকে উদ্ধার হল ঝুলন্ত দেহ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে এক বিজেপি নেতার মৃত্যুতে দানা বেঁধেছে রহস্য। ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। মৃতের নাম সমীর পাহান (৪৫)। তিনি ছিলেন বালুরঘাটের ভাটপাড়া পঞ্চায়েতের কালাইবাড়ির বিজেপির বুথ সভাপতি।

পরিবারের দাবি, সোমবার বিকেলে কালাইবাড়ি থেকে বালুরঘাটের ফরেস্ট এলাকায় আত্মীয়র বাড়িতে যান। তারপর সেখান থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেননি। এরপর মঙ্গলবার বালুরঘাটের জঙ্গলে মিলল বিজেপি বুথ সভাপতির ঝুলন্ত দেহ।

মৃত বিজেপি নেতার আত্মীয় সৌমেন পাহান বলেন, আজ ভোরে জানতে পারি। রাজনীতি করত। তদন্ত করে দোষীদের বের করা হোক।

আর বিজেপি কর্মীর রহস্যমৃত্যু নিয়ে শুরু হয়েছে রাজনীতি। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলে ট্যুইট করেছেন বিজেপির রাজ্য সভাপতি।
ট্যুইটে সুকান্ত মজুমদার লিখেছেন, বালুরঘাটের কালাইবাড়িতে আরও এক বিজেপি কর্মী সমীর পাহানকে খুন করেছে তৃণমূলের দুষ্কৃতীরা। গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তাঁর দেহ পাওয়া গেছে। রাজ্যে কোনও আইনশৃঙ্খলা নেই। হিংসা ও খুনের মাধ্যমে যুবসমাজের কণ্ঠ রোধ করতে চান দিদি।

দক্ষিণ দিনাজপুর বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরীর অভিযোগ, তৃণমূলের দুষ্কৃতীরাই খুন করে ঝুলিয়ে দিয়েছে।

যদিও দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের কো-অর্ডিনেটর সুভাষ চাকি বলেন, ঘটনার সঙ্গে যোগ নেই কোনও । হেমতাবাদেও একই বলেছিল। ওরা এসব বলেই থাকে। 

এদিকে আত্মহত্যা বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। ময়নাতদন্তের রিপোর্ট এলেই মৃত্যুর কারণ জানা যাবে বলে পুলিশ সূত্রে খবর।

প্রসঙ্গত, গত পরশুই দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে (Bishnupur) তৃণমূল (TMC) কংগ্রেসের বুথ সভাপতিকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। আন্ধারমানিক গ্রাম পঞ্চায়েতের বুথ সভাপতি সাধন মণ্ডলকে গুলি করে খুন করা হয়। চায়ের দোকানে বসে থাকার সময় তাঁর উপর হামলা চালায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীদের দাবি, ৬ থেকে ৮ রাউন্ড গুলি চালানো হয়। 

আরও পড়ুন ; 'ভাড়াটে খুনিকে কাজে লাগানো হয়েছিল', তৃণমূল বুথ সভাপতি খুনে বিস্ফোরক তথ্য

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
বিরাট ভূমিকম্পের পর ৭০ টা আফটারশক ! লম্বা হচ্ছে মৃত্যুমিছিল, ভয়াবহ ছবি কলম্বিয়ায়
West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
Coochbehar News : ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা
ভোটের ফল ঘোষণার পর বিধায়ক স্ত্রীকে নিয়ে বাড়ি ফিরতেই বিক্ষোভের মুখে সাংসদও, ছাড়তে হল এলাকা

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget