এক্সপ্লোর

South Dinajpur News: ভুয়ো নথির বিনিময়ে সিমকার্ড কিনে প্রতারণা, গ্রেফতার তিন

West Bengal News: পুলিশ সূত্রে খবর, ভুয়ো পরিচয়পত্র জমা করে, জেলা জুড়ে বিভিন্ন এলাকা থেকে একাধিক সিম কার্ড সংগ্রহ করত এই ধৃতেরা।

মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর: ভুয়ো সিমের সূত্র ধরেই, বড়সড় আর্থিক জালিয়াতির পর্দা ফাঁস করল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগ। ভুয়ো নথির বিনিময়ে, সিমকার্ড কিনে প্রতারণা চক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হল তিন ব্যক্তিকে। 

পুলিশ সূত্রে খবর, ভুয়ো পরিচয়পত্র জমা করে, জেলা জুড়ে বিভিন্ন এলাকা থেকে একাধিক সিম কার্ড সংগ্রহ করত এই ধৃতেরা। প্রায় ১৬৪টি আর্থিক প্রতারণার কাজে ব্যবহার করা হয়েছে সেসব ভুয়ো সিম। ধৃতরা হল তপনের হরসুরা গ্রামের বিদ্যুৎ মেহেরা। বংশীহারির শিহল এলাকার মেহেফুজ আলম ও অপূর্ব তালুকদার। মঙ্গলবার, ধৃতদের ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বালুরঘাট আদালত। কিন্তু, ঠিক কীভাবে হদিশ মিলল এই প্রতারণা চক্রের? পুলিশ সূত্রে খবর, জেলা জুড়ে একাধিক আর্থিক জালিয়াতির সূত্র ধরে অভিযানে নামে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। তদন্তে নেমে প্রথমেই, ভুয়ো সিম ব্লক করা হয়। এরপর, কোথা থেকে ইস্যু করা হচ্ছে সেই সিম, তা বের করা হয়। সেই কাজ করতে গিয়েই, জেলার বিভিন্ন পয়েন্ট অফ্ সেলস বা পিওএস অর্থাৎ, যেখান থেকে ভুয়ো সিম ইস্যু করা হয়েছে, সেখানে অভিযান চালায় পুলিশ। থানা ধরে ধরে, সেসব এলাকা থেকে গ্রেফতার করা হয় ৩ জনকে। পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র, জাতীয় নয়, আন্তর্জাতিক স্তরেও ছড়িয়ে জালিয়াতির জাল। এখন, ৩ ধৃতের সূত্র ধরে বাকিদের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ।

একটি সিম। আর সেই সূত্র ধরেই, গত এক মাস আগে, সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় সুদূর মুম্বই থেকে নদিয়া চাপড়ায় এসেছিলেন মুম্বই পুলিশের ২ আধিকারিক। জানা গিয়েছিল, নদিয়া চাপড়ার বাসিন্দা খুকুমণির আধার কার্ড ব্যবহার করে কেনা হয়েছিল অভিযুক্ত মহম্মদ শরিফুলের মোবাইল ফোনের সিম কার্ড। সূত্রের খবর যে দোকান থেকে সিম কার্ড বিক্রি করা হয়েছিল, বছর চারেক আগেই সেটি বন্ধু হয়ে গিয়েছে। প্রশ্ন উঠেছিল, বছর চারেক আগে বন্ধ হয়ে যাওয়া দোকান থেকে সিম বিক্রি হল কী করে? সে ঘটনার কেটে গিয়েছে প্রায় এক মাস। ফের চর্চায় সেই বেনামি ভুয়ো সিম।                      

আরও পড়ুন: Mamata Banerjee:'চূড়ান্ত অব্যবস্থা... কেউ এই কথা বললে বিরোধিতা করতে পারব না,' মমতার মন্তব্যকে সমর্থন শঙ্করাচার্যের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: 'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
'রাজ্যে সরকার বদল হয়েছে, CBI তদন্তের নির্দেশ দিতেই পারে', আইপ্যাক মামলায় আদালতে বললেন আইনজীবী তথা তৃণমূল সাংসদ মেনকা গুরুস্বামী
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Annapurna Yojona :'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী
'২০ তারিখের মধ্যে আপনি টাকা না পেলে ....' অন্নপূর্ণার টাকা নিয়ে আজ বড় আপডেট দিলেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget