এক্সপ্লোর

Sovandeb Chattopadhyay : ' কোথা থেকে আসবে? কে দিচ্ছে টাকা?' মন্তব্যে এবার দলের অস্বস্তি বাড়ালেন শোভনদেব

TMC : রবিবার নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় অনুষ্ঠানে শোভনদেব বলেন, আমাকে ব্যবহার করে কেউ তার নিজের সম্পদ বাড়াক, এটা চাই না !

সমীরণ পাল, উত্তর চব্বিশ পরগনা : দুর্নীতি ইস্যুতে বিদ্ধ তৃণমূল। ইডি , সিবিআই এর নজরে একের পর এক শাসক দলের নেতা। রাজ্যে একাধিক জায়গা থেকে উদ্ধার হচ্ছে হিসেব বহির্ভূত কোটি কোটি টাকা। স্বাভাবিক ভাবেই বিরোধীপক্ষ থেকে উড়ে আসছে আক্রমণের বাণ। এরই মধ্যে অস্বস্তি বাড়ালেন তৃণমূল কংগ্রেসের বর্ষীয়ান নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। যিনি  সঙ্গে আছেন তৃণমূলের আঁতুড়ঘর থেকে। 

বিস্ফোরক শোভনদেব
দুর্নীতি ইস্যুতে  বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল শোভনদেব চট্টোপাধ্যায়কে। একটি অনুষ্ঠানেবক্তব্য রাখার সেই ভিডিওটি ভাইরাল হয়েছে। রবিবার নিজের বিধানসভা কেন্দ্রে দলীয় অনুষ্ঠানে শোভনদেব বলেন, আমাকে ব্যবহার করে কেউ তার নিজের সম্পদ বাড়াক, এটা চাই না ! 

'কে দিচ্ছে টাকা?'
কর্মীদের উদ্দেশে বলেন, ' ভোট দেবেন আপনারা, আর খেয়াল রাখবেন না আমি কেমন আছি? আমার কিছু ছিল না, হঠাৎ দেখা গেল অনেক কিছু হয়ে গেল! বাসের কনডাক্টর থেকে দেখা গেল যে, ৫০ বিঘার জমির মালিক হয়ে গেলাম আমি! এটা হয়? কোথা থেকে আসবে? কে দিচ্ছে টাকা? ' রবিবার ঘোলার মহিষপোতায় দলীয় অনুষ্ঠানে দুর্নীতি ইস্যুতে প্রশ্ন তোলেন শোভনদেব চট্টোপাধ্যায়। ভিডিও ভাইরাল হওয়ায় শুরু হয়েছে বিতর্ক। 

উনি ব্যতিক্রমী : শমীক 
এই ভিডিও দেখে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ' শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূলের মতো দলে ব্যতিক্রমী চরিত্র। তিনি এখনও ওই দলে কীভাবে আছেন জানি না। উনি ব্যতিক্রমী বলেই, লাভজনক মন্ত্রিত্ব হারাতে হয়েছে। '

'হরিশ চ্যাটার্জি স্ট্রিটটা হরিশ ব্যানার্জি স্ট্রিট হয়ে গেল'
শোভনদেবের বক্তব্য শুনে সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, ' শোভনদেব চট্টোপাধ্যায় আগাগোড়া রাজনৈতিক ব্যক্তিত্ব। মতের মিল না থাকলেও ওঁকে আমরা বরাবরই দেখে আসছি, অন্যরকম মানুষ। ' তৃণমূলকে আক্রমণ করে তিনি বলেন, হরিশ চ্যাটার্জি স্ট্রিটটা হরিশ ব্যানার্জি স্ট্রিট হয়ে গেল, ৩৫ টা প্লট ওদের, কীভাবে হচ্ছে এসব ? 

 কিছুদিন আগে দলের অস্বস্তি বাড়িয়েছিলেন তাপস রায়। বর্তমান ছাত্রনেতাদের আচরণ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন বরানগরের তৃণমূল বিধায়কের। ভাইরাল হয় ভিডিও। নিজের বিধানসভায় শিক্ষকদের সম্বর্ধনা অনুষ্ঠানে তাপস রায় বলেন, ' আমি যখন দোর্দণ্ডপ্রতাপ প্রভাবশালী ছাত্রনেতা তখন কলেজের অনুষ্ঠানে ব্লেজার পরতে না চাওয়ায়, অধ্যক্ষ চড় মেরেছিলেন। আজকে এমনটা হলে অধ্যক্ষ চড় মারবেন তারপর বাড়ি ফিরে যাবেন, ভাবা যায়! ' কার্যত দলের ছাত্রনেতাদের দিকেই ইঙ্গিত তৃণমূল বিধায়কের। সামাজিক অবক্ষয়ের কথা বলতে গিয়ে বিধায়কের মন্তব্য, সমাজকর্মী, রাজনৈতিক কর্মী, শিক্ষক, ছাত্ররা এই অবক্ষয়ের শিকার হলে দেশ এবং সমাজের সর্বনাশ। 

এভাবে দলের বর্ষীয়ান নেতাদের গলাতেই ভিন্ন সুরে কিছুটা হলে ও অস্বস্তিতে তৃণমূল, ধারণা রাজনৈতিক মহলের। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget