এক্সপ্লোর

Jyotipriya Mallick: জ্যোতিপ্রিয় দোষ করলে,পাশে দাঁড়াবেন না, বললেন শোভনদেব

Sovandev On Jyotipriya: জ্যোতিপ্রিয়র গ্রেফতার হওয়া তাঁর কাছে দুঃখজনক, কিন্তু দোষী প্রমাণিত হলে ? কী বললেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব ?

কলকাতা: পৃথক মামলায় রাজ্যের শাসকদলের একাধিক নেতা-মন্ত্রী জেলে। তবে একই দলের হলেও, প্রত্যেকে  সমানভাবে দলকে পাশে পাননি। আবার অনেকে প্রথমে পেয়েছেন। পঞ্চায়েত ভোটের পর সেই সাপোর্টের সমীকরণ বদলেছে। তবে যেই গ্রেফতার হয়েছেন, কিংবা অভিযুক্ত হচ্ছেন, দলের মনোভাব বোঝা না অবধি, কেউই সহজে প্রতিক্রিয়া দিচ্ছেন না। সদ্য রেশন বণ্টনে ( Ration Scam ) দুর্নীতির অভিযোগে, ED-র হাতে গ্রেফতার হয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mallick )। সম্প্রতি এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে কুণাল ঘোষ বলেছেন,' এটা খুবই দুর্ভাগ্যজনক।প্রতিশোধ নিতেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে।' এবার প্রতিক্রিয়া দিলেন দলের বর্ষীয়ান নেতা তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বললেন, 'জ্যোতিপ্রিয়র গ্রেফতার হওয়া তাঁর কাছে দুঃখজনক', কিন্তু..। 

এদিন শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,  জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতার হওয়া তাঁর কাছে দুঃখজনক। কিন্তু এর পাশাপাশিই তিনি স্পষ্ট করে দেন,' দোষ প্রমাণিত হলে দলও পাশে থাকবে না। পার্থ-বালু নয়, অভাববোধকে জয় করাটাই আসল সুখের চাবিকাঠি। আরও একটু ভাল থাকব, সেই ইচ্ছেপূরণ সৎ পথে না করতে পারলে সেটা অন্যায়। বই লিখি, কমিশন পাই, ভয় পাই না',মন্তব্য শোভনদেবের। যদিও ইতিমধ্যেই জ্যোতিপ্রিয়র গ্রেফতারির পর একের পর এক তোপ দাগছেন শুভেন্দুরা। এমনকি বিরোধী দলনেতার মুখে উঠে আসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম।

শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'বাকিবুর রহমানের আবিষ্কার হওয়ার পরে ক্রমশ পরিষ্কার হচ্ছে, যে এটাতে বাকিবুর রহমান একটা ইন্সট্রুমেন্ট ছিলেন। কিন্তু বাকিবুর রহমানের প্রটেকটর, মেন্টর, গাইডার ছিলেন ১১ থেকে ২১ এর খাদ্যমন্ত্রী (২০১১-২০২১), উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বৃত্তের অত্যন্ত আত্মার আত্মীয় জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি দীর্ঘ জেরার পর গ্রেফতার হওয়ার মধ্য় দিয়ে, এই দুর্নীতির কিংপিন তিনি আপাতত ইডির কাস্টডিতে গেছেন। কিন্তু আমরা মনে করি জ্যোতিপ্রিয় মল্লিক সামনে ছিলেন। তাঁর তোলা অর্থের বড় অংশ, মুখ্যমন্ত্রী তথা শাসকদলের কাছে গিয়েছে।এবং মাননীয়া মুখ্যমন্ত্রীর অনুমোদন ছাড়া, এই হাজার হাজার কোটি টাকার দুর্নীতি, কখনই একজন জেলা স্তরের নেতার করা সম্ভব ছিল না।'  যদিও এরপরে চুপ বসে নেই শাসকদলও।

আরও পড়ুন, 'জনগণের করের টাকায় টাটাদের ক্ষতিপূরণ দিলে..', TMC-কে হুঁশিয়ারী দিয়ে শুভেন্দু বললেন..

সম্প্রতি এর পাল্টা উত্তরে কুণাল ঘোষ বলেন, 'শুভেন্দুর ভিডিও কে ছেড়েছিল, হাত পেতে ঘুষ নিচ্ছে, একটা রেজিস্টার চোর, চিটিংবাজ। শুভেন্দু অধিকারী। কে চোর বলেছিল ? বিজেপি চোর বলেছিল। সিবিআই কে চেয়েছিল ? বিজেপি চেয়েছিল। সিবিআই কার নামে এফআইআর করেছিল ? শুভেন্দুর নামে এফআইআর করেছিল। তারপর শুভেন্দু বিজেপিতে চলে গেল। বড় বড় কথা বলছে ! সিবিআই-ইডি দেখতে পাচ্ছে না ? এফআইআর হয়ে পড়ে থাকে, বিজেপিতে গেলে রেহাই পেয়ে যায় ! পাশাপাশি, এএনআই সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে কুণাল ঘোষ বলেছেন,' এটা খুবই দুর্ভাগ্যজনক। বিজেপি জানে সাধারণ মানুষ তাঁদের সঙ্গে নেই। তাই প্রতিশোধ নিতেই জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেফতার করা হয়েছে। তবে সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
Mamata Banerjee: আইপ্যাকে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee: আইপ্যাকে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
West Bengal News Live : SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী
SIR পর্বে মোথাবাড়িতে জুডিশিয়াল অফিসারদের ওপর হামলা, এবার NIA-র স্ক্যানারে বিধায়কের স্বামী

ভিডিও

Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget