এক্সপ্লোর

Sovondeb Chatterjee: যারা অধ্যাপক পদে চাকরি পেয়েছে, তাদের মার্কস ৬৫% ছিল না, শোভনদেবের নিশানায় বামেরা

খড়দার (Khardah) তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “যারা অধ্যাপক পদে চাকরি পেয়েছে, একজন লোকেরও মার্কস ৬৫% ছিল না।''

কলকাতা: বাম আমলে যাঁরা অধ্যাপক পদে চাকরি পেয়েছেন, তাঁদের কারও ৬৫ শতাংশ নম্বর ছিল না। শিক্ষায় নিয়োগ দুর্নীতির অভিযোগে এবার এভাষাতেই বামেদের নিশানা করলেন শোভনদেব চট্টোপাধ্যায় (Sovondeb Chatterjee)।

বামেদের নিশানা: খড়দার (Khardah) তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, “যারা অধ্যাপক পদে চাকরি পেয়েছে, একজন লোকেরও মার্কস ৬৫% ছিল না। কাদের আমলে হয়েছে? সিপিএমের আমলে হয়েছে। প্রমাণ করতে না পারলে নাকে খত দেব।’’ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, সেচমন্ত্রী পার্থ ভৌমিক, তৃণমূল বিধায়ক মদন মিত্রর পর এবার শিক্ষাক্ষেত্রে নিয়োগে অনিয়মের অভিযোগে পূর্বতন বাম সরকারকে নিশানা করলেন মন্ত্রী ও তৃণমূল বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়। বাম জমানায় কলেজে অধ্যাপক নিয়োগ নিয়ে প্রশ্ন তুললেন তিনি।

স্কুল থেকে পুরসভা - একের পর এক নিয়োগে অনিয়মের অভিযোগে, তৃণমূল নেতাদের নাম জড়িয়ে যাওয়ায় বেকায়দায় রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে, পাল্টা বাম আমলের নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে সুর চড়াতে শুরু করেছে তৃণমূলও। সম্প্রতি, সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর স্ত্রীর কলেজে নিয়োগ নিয়ে প্রশ্ন তোলে তারা। এবার বাম আমলে পলিটেকনিক কলেজে অধ্যাপক নিয়োগ প্রশ্ন তুলে দিলেন মন্ত্রী শোভনদেব। তিনি বলেন, “পলিটেকনিকে আমার কাছে একদম সমস্ত তথ্যপ্রমাণ আছে। ২০০ অধ্যাপককে নিয়োগ করেছিল। অধ্যাপক নিয়োগ কখনও পাবলিক সার্ভিস কমিশন ছাড়া হয় না এবং তাদের কত পার্সেন্টে হয়? ৬৫ পার্সেন্ট মার্কস পেতে হয়।’’

সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়, বাম আমলে ১৯৯০ থেকে ২০১১ সাল পর্যন্ত শিক্ষা দফতরে, যে নিয়োগ হয়েছিল তার তালিকা ও রিপোর্ট জমা দেওয়ার জন্য শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নির্দেশ দেন। এই প্রেক্ষাপটেই তৃণমূলের IT সেলের ইনচার্জ দেবাংশু ভটাচার্য ফেসবুক পোস্টে, বামেদের নিশানা করে লিখেছেন, “সিপিএমের দখলদারির রাজত্বে যারা যোগ্য হয়েও সরকারি চাকরির ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন, কমরেডদের স্ত্রী, শ্যালক, ভাই, দাদা বা ভাগ্নেদের জন্য, বিশেষত ২০০৭ থেকে ২০১০ পর্যন্ত যাদের চাকরির পরীক্ষার নম্বর ট্যাম্পারিং হয়েছে বলে বিশ্বাস করেন, তারা নিজেদের নাম, জেলা, ফোন নম্বর ও পরীক্ষার ভ্যালিড ডকুমেন্ট-সহ এই ID- তে মেল করুন। আপনার কাগজ বৈধ হলে আমাদের তরফ থেকে ফোন করে সমস্ত ঘটনা শোনা হবে।’’ অভিযোগ জানানোর জন্য CpmCheatedUs@gmail.com এই নামে ইমেল আইডি-ও খোলা হয়েছে তৃণমূলের তরফে। তাৎপর্যপূর্ণ বিষয় হল, নিয়োগ দুর্নীতিকাণ্ডে বামেদের পাল্টা আক্রমণ করার পাশাপাশি এই ইস্যুতে আত্মসমালোচনার সুর ধরা পড়েছে তৃণমূল নেতাদের গলায়। তৃণমূল বিধায়ক তাপস রায় বলেন, “কিছু লোক আমাদের দলে ঢুকে পড়েছে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য, তারা ঢুকে নিজেদের কাজ করছে দলের কাজ করছে না।’’

আরও পড়ুন: South 24 Parganas: ঋণ পাইয়ে দেওয়ার নামে লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেফতার ৫

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: 'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
'আপনি জানেন আমি কী জানি, বিদেশি সাহায্যেই আপনি প্রধানমন্ত্রী', মোদিকে পাল্টা রাহুলের
BJP News : 'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
'আমরা MLA-কে মানি না', দলের একাংশ কর্মীর হাতেই 'আক্রান্ত' BJP বিধায়ক; চাঞ্চল্যকর অভিযোগ
Cyclone Murasu BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?
Madhyamik Uchcha Madhyamik Deferred : জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?
জনগণনার জেরে পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক-উচ্চমাধ্যমিক দুই-ই ? কবে থেকে পরীক্ষা শুরু?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget