এক্সপ্লোর

Chhath Special Train: ছট উৎসবে হাওড়া থেকে ছাড়বে স্পেশাল ট্রেন, কোন কোন স্টেশনে থামবে?

Chhath Train From Howrah: উৎসবের মরসুমে একাধিক স্পেশাল ট্রেন চালিয়েছে ভারতীয় রেল। বিভিন্ন রুটে সেই সব ট্রেন চালানো হয়েছে।

হাওড়া: ছটপুজো (Chhath Puja) উপলক্ষ্যে হাওড়া (Howrah) থেকে পটনা (Patna) এবং গয়া (Gaya) পর্যন্ত দু’টি স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল (Eastern Railway)। ছট উৎসবে শামিল হতে হাজার হাজার মানুষ মুখিয়ে থাকেন। ফলে এই সময় ট্রেনগুলিতে তিল ধারণের জায়গা থাকে না। যাত্রীদের এই বাড়তি চাপের কথা মাথায় রেখেই স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।

উৎসবের মরসুমে একাধিক স্পেশাল ট্রেন চালিয়েছে ভারতীয় রেল। বিভিন্ন রুটে সেই সব ট্রেন চালানো হয়েছে। দুর্গা পূজা, নবরাত্রি, দীপাবলির পর এবার ছট পুজো। ২১ তারিখ ১১টা ৪০ মিনিট নাগাদ হাওড়া থেকে ছাড়বে স্পেশাল ট্রেন। ২৩ নভেম্বর সকাল ৭টায় ট্রেনটি পৌঁছবে ভগৎ কি কোঠি-তে। ‘ভগৎ কি কোঠি’ স্টেশনটি রয়েছে রাজস্থানের যোধপুরের কাছে। 

কোন কোন স্টেশনে থামবে এই ট্রেন? 

যে সব স্টেশনে ট্রেনগুলি দাঁড়াবে, সেগুলি হল বর্ধমান, আসানসোল, ধানবাদ, কোডারমা, গয়া, সাসারাম, দীনদয়াল উপাধ্যায়, মীর্জাপুর, প্রয়াগরাজ, কানপুর সেন্ট্রাল, তুন্ডলা, আগ্রা ফোর্ট, বান্দিকুই, দাউসা, জয়পুর, কুচামান সিটি, মাকারনা জংশন, দেগানা জমশন, যোধপুর স্টেশন। এই ট্রেনে জেনারেল, স্লিপার ক্লাস থেকে এসি- সবই থাকবে। 

অন্যদিকে, হাওড়া-পটনা স্পেশাল ট্রেনটি (ভায়া ডানকুনি) ২২, ২৩, ২৬, ২৯ এবং ৩০ নভেম্বর যাত্রা করবে। এইসব দিনে ভোর সাড়ে ৫টায় হাওড়া স্টেশন থেকে স্পেশাল ট্রেনটি ছেড়ে বেলা ১টা ৫০ মিনিটে পটনা স্টেশনে পৌঁছবে। আবার সেদিনই দুপুর ২টো ৪০ মিনিটে পটনা স্টেশন থেকে ছেড়ে ট্রেনটি রাত ১১টায় ট্রেনটি হাওড়া স্টেশনে ঢুকবে। আপ এবং ডাউন রুটে ট্রেনটি বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর, জসিডি স্টেশনে থামবে।                                                

আরও পড়ুন, অভিশাপে পাথর হয়েছিলেন স্বয়ং বিষ্ণু! সেই কারণেই কি নারায়ণ রূপে শালগ্রাম শিলার পুজো করা হয়?

অন্যদিকে, হাওড়া-গয়া স্পেশাল ট্রেনটি (ভায়া ডানকুনি) চলবে ২০, ২৪ এবং ২৭ নভেম্বর। এই দিনগুলিতে হাওড়া স্টেশন থেকে সকাল ৬টা ৫০ মিনিটে ছেড়ে বেলা আড়াইটের সময় গয়ায় পৌঁছবে। একই দিনে ফিরতি রুটে গয়া থেকে ছাড়বে বেলা ৩টে ২০ মিনিটে। ওই ট্রেন হাওড়ায় আসবে রাত ১১টায়। যাত্রাপথে আপ ও ডাউনে ট্রেনটি বর্ধমান, দুর্গাপুর এবং আসানসোল স্টেশনে থামবে। এই স্পেশাল ট্রেনগুলিতে কেবলমাত্র এসি চেয়ার কার থাকবে। 

সেরা শিরোনাম

Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
West Midnapore News: বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
বোর্ড গঠন ঘিরে ধুন্ধুমার, বিজেপির বিক্ষোভে উত্তাল খড়গপুর পুরসভা চত্বর, লাঠিচার্জ পুলিশের
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget