এক্সপ্লোর

Lord Vishnu: অভিশাপে পাথর হয়েছিলেন স্বয়ং বিষ্ণু! সেই কারণেই কি নারায়ণ রূপে শালগ্রাম শিলার পুজো করা হয়?

Narayan Puja: বলা হয়, তুলসি দেবীর অভিশাপে পাথরের রূপ নেন স্বয়ং বিষ্ণু। সেই পাথরে থাকে নানা চিহ্ন বা চক্র।

কলকাতা: যে কোনও পুজো হোক বা শুভ অনুষ্ঠান, হিন্দু ধর্মে শালগ্রাম শিলা বা নারায়ণ শিলার গুরুত্ব অপরিসীম। যেমন ভগবান মহাদেবের প্রতীক হিসাবে পূজিত হন শিবলিঙ্গ , তেমনই ভগবান বিষ্ণুর প্রতীক হিসেবে শালগ্রাম শিলার পুজো করা হয়ে থাকে। তবে শাস্ত্রমতে, কিন্তু এই নারায়ণ শিলায় শক্তিরূপে শবাসনা কোন দেবীর পুজোয় নিষিদ্ধ।

কিন্তু কী এই শালগ্রাম শিলা? কোথা থেকেই বা উৎপত্তি হয় নারায়ণ শিলার? 

শালগ্রাম শিলা বা Ammonite fossile নেপালের গণ্ডকী বা কালী নদীর এক বিশেষ প্রকারের জীবাশ্ম পাথর। আর কোনও শালগ্রাম শিলা পুজো করা যায় না , তাই গণ্ডকী নদীর শিলাই আসল শালগ্রাম শিলা। প্রকৃত শালগ্রাম শিলার দেখা পাওয়াও বেশ দুঃসাধ্য। নেপালের পশ্চিমে গণ্ডকি বা কালী-গণ্ডকি নদীতেই একমাত্র এই শিলার দর্শন মেলে।

চিরতুষারাবৃত হিমালয় থেকে বয়ে আসে নেপালের এই গণ্ডকী নদী। হিমালয়ের শিলাস্তর পরিচিত “স্পিতি” শেল নামে। কালীগণ্ডকী নদীর জলের তীব্র স্রোতে ওই শিলাস্তরকে ধুয়ে মুছে ভেঙে নিয়ে আসছে এই নদীর জল। স্বচ্ছ অথচ কালো এই নদীর জলের স্রোতে ভেসে আসে স্পিতি শিলাস্তরের খাঁজে লুকিয়ে থাকা ইয়োসিন যুগের শেষ ভাগে, টেথিস সমুদ্র থেকে সৃষ্ট হিমালয়ের বহু প্রস্তরীভূত সামুদ্রিক জীবাশ্ম ও শীলা। আর এই বহু ধরনের শিলাভূত জীবাশ্মর মধ্যে একমাত্র “অ্যামোনাইট ফসিলের” গোষ্ঠীর শিলাভূত জীবাশ্মই” হল হিন্দু ধর্মাবলম্বীদের কাছে পরম পবিত্র শালগ্রাম শিলা বা নারায়ণ শিলা।

কিন্তু এই শালগ্রামকে কেন ঘরে ঘরে নারায়ণ জ্ঞানে পুজো করা হয়? 

বলা হয়, তুলসি দেবীর অভিশাপে পাথরের রূপ নেন স্বয়ং বিষ্ণু। সেই পাথরে থাকে নানা চিহ্ন বা চক্র। এই চক্রচিহ্ন যুক্ত পাথরই আসলে শালগ্রাম শিলা। যেহেতু বিষ্ণুর সঙ্গে এই পাথরের সংযোগ রয়েছে পৌরাণিক উপাখ্যানে, তাই এই পাথরকে আজও নারায়ণ রূপে পুজো করা হয়। আর এই কারণেই শালগ্রামের পুজোয় তুলসী নিবেদন করা হয়। 

বিশ্বাস ও ভক্তি নিয়েই হিন্দুদের পুজোপদ্ধতিতে বিশেষ জায়গা করে নিয়েছে শালগ্রাম। 

 
ডিসক্লেমার: এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র অনুমান এবং তথ্যের উপর ভিত্তি করে। এখানে উল্লেখ করা গুরুত্বপূর্ণ যে এবিপি লাইভ কোনও ধরনের বিশ্বাস, তথ্য সমর্থন করে না। কোন তথ্য বা অনুমান প্রয়োগ করার আগে, সংশ্লিষ্ট বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন।

 

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে
https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget