এক্সপ্লোর

Bratya Basu: "... মুখ্যমন্ত্রী সম্পর্কে অপপ্রচার, কোনও ফোন বা নির্দেশ আসেনি," ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে আর কী বললেন শিক্ষামন্ত্রী ব্রাত্য

Abhijit Ganguly On Bratya Basu: পাল্টা অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন না এই দাবি অসত্য।

কলকাতা: দুর্নীতির জেরে চাকরি হারিয়ে, দিশেহারা হাজার হাজার যোগ্য চাকরিপ্রার্থী। এদিন স্কুল সার্ভিস কমিশনের দফতরে চলে যান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। চাকরিহারাদের মধ্য়ে যোগ্য়-অযোগ্য় কীভাবে আলাদা করা সম্ভব, সেই ফর্মুলাও বাতলেছেন তিনি। পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। আর এদিন এবিপি আনন্দের ঘণ্টাখানেক সঙ্গে সুমন অনুষ্ঠানে তিনি দাবি করলেন, শিক্ষা দফতরের অভ্যন্তরীণ কাজে হস্তক্ষেপ করেন না মমতা বন্দ্যোপাধ্যায়। 

এদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, "SSC যোগ্য অযোগ্য নির্ণয় করতে পেরেছে। লিস্টও তারা সুপ্রিম কোর্টে জমাও দিয়েছে। রিভিউ পিটিশন হবে, কী কমিটি হবে এই সম্পর্কিত গোটাটাই মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোরের বৈঠকে বলে দিয়েছেন। আমি খুব স্পষ্ট করে একটা কথা জানাতে চাই, আমার এতদিন প্রশাসনিক কাজ করার অভিজ্ঞতা। ২০২১ সালে আসার পরে SSC-র আর কোনও পরীক্ষা হয়নি। আমি যখন ২০১১-২০১৪ পর্যন্ত শিক্ষামন্ত্রী ছিলাম এবং চেয়ারম্যান ছিলেন চিত্তরঞ্জন মণ্ডল তখন আমি দেখেছি মুখ্যমন্ত্রীর থেকে কোনও ফোন বা নির্দেশ আসেনি। এটা মুখ্যমন্ত্রী সম্পর্কে অপপ্রচার এবং মিথ্যাচার। SSC সম্পর্কে কোনও তথ্য, কোনও নির্দেশ যে কারা পরীক্ষা দিচ্ছে, কী পরীক্ষা দিচ্ছে কোনও নির্দেশ দেননি।'' 

পাল্টা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাফ জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেন না এই দাবি অসত্য। তিনি দাবি করেন, SSC-র ল ইনচার্জ থাকাকালীন তৎকালীন SSC চেয়ারম্যানের থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের চাপ সম্পর্কে জানতে পেরেছেন। তিনি বলেন, "আমি SSC-র ল ইনচার্জ হিসেবে দীর্ঘদিন কাজ করেছি। SSC-র তৎকালীন চেয়ারম্যান সুবিরেশ ভট্টাচার্যের সঙ্গে কাজ করার সময় শুনেছি এটা উচ্চতর কর্তৃপক্ষের থেকে এসেছে। এটা মানতে হবে। যেটা নিয়ে বৈঠক পর্যন্ত করেছি অন্য আইনজীবীদের নিয়ে।'' 

মুখ্যমন্ত্রীর কাছে রাজনীতির ঊর্ধ্বে উঠে কমিটি গঠনের আর্জি জানিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বলেছিলেন, "মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁকে আজ আমি 'দিদি' বলেই সম্বোধন করব, যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলছি। দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন এবং কেন করবেন এটা বলছি। এই ২৬ হাজার লোকেদের, ছেলেদের বিপর্যয় থেকে উদ্ধার করতে হবে। আমরা লিস্টটা তৈরি করে ফেলতে পারব বলে আমি আজও মনে করি। কোনও কারণে লিস্টটা হয়নি। আমি সেই রাজনীতিতেও যাব না। এই লিস্টটা তৈরি করে আমরা সুপ্রিম কোর্টে আবার একটা রিভিউ পিটিশন করতে পারি যে, "হুজুর, এদেরকে ক্ষমা করুন। এদের কোনও দোষ নেই। এদের কোনও দোষ নেই। যারা দোষ করেছে, তাদের লিস্ট আমরা দিয়ে দিচ্ছি, তাদের বাদ দিন, যারা দোষ করেনি তাদের চাকরিটা থাক।" এটুকুই বলব এবং আপনাদের চ্য়ানেলের মাধ্যমে আমি এই আবেদন দিদির কাছে রাখছি।''

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Update : বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
বিদেশ যেতে পারবেন অভিষেক? আজ কী নির্দেশ সুপ্রিম কোর্টের ?
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
অন্নপূর্ণা যোজনার টাকা ঢুকছে না, কী কী করলে টাকা পাবেন আপনি?
Arpita Sarkar : 'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার
'ওই মেয়েটা বোরখা পরে থাকত'... মেয়ের জ*ঙ্গিযোগ নিয়ে একের পর এক চাঞ্চল্যকর তথ্য, কার দিকে আঙুল অর্পিতার বাবার
Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট
বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট

ভিডিও

Malda News | মালদায় উদ্ধার কোটি কোটি টাকা, এত টাকার মালিক কে? ABP Ananda LIVE
Tulu Mondal | 'ক্রিমিনাল সিন্ডিকেট'-এর দায়িত্বে ছিল, এবার গ্রেফতার টুলুর ম্যানেজার | Birbhum News
Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget