এক্সপ্লোর

SSC Job Loss: সুরাহা না মিললে আমরণ অনশনের হুঁশিয়ারি, অভয়ার বাবা-মাকেও পাশে থাকার আহ্বান চাকরিহারাদের

SSC Case: কোথাও ওয়াকফ-প্রতিবাদের নামে হিংসা মাথার ওপর থেকে কেড়েছে ছাদ। কোথাও ব্য়াপক দুর্নীতি কেড়েছে একমাত্র সম্বল চাকরি।

কলকাতা: দিল্লির যন্তরমন্তরের উদ্দেশে রওনা দিয়েছে চাকরিহারাদের বাস (SSC Job Loss)। বুধবার যন্তরমন্তরে প্রতিবাদ কর্মসূচি রয়েছে চাকরিহারাদের। এছাড়াও গোটা সপ্তাহ ধরে চলবে নানা কর্মসূচি। ২২ এপ্রিল, শিয়ালদা থেকে রাজভবন পর্যন্ত মিছিলে হাঁটবেন তাঁরা। ২৩ ও ২৮ এপ্রিল রাস্তায় নেমে চলবে প্রতিবাদ, বিক্ষোভ। ১ থেকে ৭ মে ওয়াই চ্যানেলে শুরু হবে রিলে অনশন। এরপরও সুরাহা না মিললে, ৭ মে-র পর থেকে আমরণ অনশনের পথে হাঁটবেন চাকরিহারারা। 

কী কর্মসূচি চাকরিহারাদের? 

কোথাও ওয়াকফ-প্রতিবাদের নামে হিংসা মাথার ওপর থেকে কেড়েছে ছাদ। কোথাও ব্য়াপক দুর্নীতি কেড়েছে একমাত্র সম্বল চাকরি। SSC-র সেই চাকরিহারাদের আন্দোলনের আঁচ এবার কলকাতা থেকে দিল্লিতে। সোমবার ধর্মতলা থেকে দিল্লির উদ্দেশে রওনা হলেন চাকরিহারা আন্দোলনকারীরা। বাসে করে দিল্লি গেলেন ৬০ জন। এদিন যে বাসে করে চাকরিহারারা দিল্লি গেলেন, তার সামনে ব্যানারে হিন্দিতে লেখা রয়েছে... আমরা দুর্নীতির শিকার। পশ্চিমবঙ্গের যোগ্য এবং নির্দোষ শিক্ষক। আমরা আমাদের হারানো চাকরি ও সম্মান ফিরিয়ে দেওয়ার দাবি করছি। চাকরিহারা এক শিক্ষক বলেন, "উচ্চনেতৃত্ববর্গ দেশের যারা আছেন, তাঁদের কাছেও বার্তাটা পৌঁছে দেওয়া দরকার যে আজকে একটা রাজ্যের শিক্ষা দুর্নীতি এবং যারা তার জন্য দায়ী, যারা এই দুর্নীতি করে চাকরিটা পেল, তাঁদের দুজনের কতদূর অসুবিধা হল বা শাস্তি হল আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তাঁদের দোষের ভাগী আমাদের যোগ্যদের কেন হতে হবে?''

বুধবার আন্দোলনকারীদের নিয়ে দিল্লি পৌঁছবে এই বাস। বৃহস্পতিবার যন্তর মন্তরে রয়েছে চাকরিহারাদের বিক্ষোভ কর্মসূচি। দিল্লি যাওয়ার পথে এই দুদিন বিভিন্ন রাজ্যে নিজেদের অবস্থার কথা জানিয়ে লিফলেট বিলি করবেন চাকরিহারারা। বৃহস্পতিবার, কলকাতায় চাকরিহারাদের বিকাশ ভবন চলো অভিযানে সামিল হচ্ছে বাম-ছাত্র যুবরা। চাকরিহারা যোগ্যদের পাশে থাকার বার্তা দিয়েছেন শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চের সদস্যরা। সোমবার আর জি করে নিহত চিকিৎসকের বাড়িতে যান চাকরিহারাদের ৩ জন প্রতিনিধি। ২১ এপ্রিল তাঁদের নবান্ন অভিযানে অভয়ার মা-বাবাকে পাশে থাকার আহ্বান জানান তাঁরা। আর জি কর মেডিক্যালে নিহত চিকিৎসকের বাবা বলেন, "বিচারের উদ্দেশে ওরা আগামী ২১ তারিখে নবান্ন অভিযান করবে এবং আমাদের বলল যে আমরা যেন সেই দিনে উপস্থিত থাকি। আমরা বলেছি, যে কোনও ন্যায়বিচারের দাবিতে এই সরকারে বিরুদ্ধে আমরা সমস্ত আন্দোলনে যোগ দেব।''


আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Malda News: বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
বাইক তল্লাশিতে উদ্ধার প্রায় ৪১ লক্ষ, মালদায় ফের টাকার পাহাড়ের হদিশ
West Bengal News Live Updates: কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
কলকাতা হাইকোর্টে বিরাট ধাক্কা খেলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়, মিলল না বিদেশযাত্রার অনুমতি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭

ভিডিও

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন আপ্ত-সহায়ক সুমিত রায়ও উধাও!
Abhishek Banerjee | BJP-এর ববির সাক্ষ্যগ্রহণ করল রাজ্য মেডিক্যাল কাউন্সিল!
Abhishek Banerjee | অভিষেকের বিদেশযাত্রায় 'না' আদালতের! কেন অনুমতি পেলেন না সাংসদ?
Abhishek Banerjee |
Sandipan Saha:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Today: নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
নিম্নচাপ-ঘূর্ণাবর্তের জোড়া ফলায় চরমে দুর্যোগ, প্রবল বৃষ্টিতে বানভাসি পরিস্থিতি, কোন কোন জেলায় বেশি প্রভাব?
Being Human: ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
ফের আইনি ঝামেলায় সলমন খান, সমন পাঠাল আদালত, এবার ‘বিয়িং হিউম্যান’ নিয়ে বিপাকে
Donald Trump News: যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
যাত্রীভর্তি বিমানের খুব কাছাকাছি চলে এল হেলিকপ্টার, অল্পের জন্য রক্ষা পেলেন ডোনাল্ড ট্রাম্প? তদন্ত শুরু
Today Astro: 'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
'সোনায় মুড়বে' ভাগ্য এই ৩ রাশির ! কোন কোন ক্ষেত্রে পাবেন 'জ্যাকপট' ? জানুন ১২ রাশির কেমন কাটবে দিনটি
Malda News: ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
ভরসন্ধ্যায় কেঁপে উঠল গৃহস্থের বাড়ি, মালদার কালিয়াচকে ভয়াবহ বিস্ফোরণ, ৪ নাবালক-সহ গুরুতর জখম ৭
Sonam Wangchuk Hunger Strike: সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
সরকারের সঙ্গে বিশেষ ‘ডিল’? মুখ খুললেন সোনম ওয়াংচুক, বললেন, ‘বিশ্বাসভঙ্গ হয়েছে’
Swasthya Bhawan Letter: স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
স্বাস্থ্য ভবনে 'চিঠির পাহাড়', রয়েছে ১০ বছরের পুরোনো চিঠিও, দ্রুত উত্তর দেওয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়ের
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Embed widget