এক্সপ্লোর

SSC Protest: 'মাত্র ১০ মিনিট, আমরা কি বানের জলে ভেসে এসেছি?', মুখ্যসচিবের সঙ্গে বৈঠকের পর প্রশ্ন আন্দোলনকারী চাকরিহারাদের

SSC Case: 'ওনার সময়ের দাম রয়েছে। আমাদের নেই? আমরা বানের জলের ভেসে এসেছি? মাত্র ১০ মিনিট সময় দিলেন। এটা সত্যিই হতাশাজনক। আমরা মর্মাহত। দেড় বছর ধরে রাস্তায় পড়ে রয়েছি আমরা।' 

কলকাতা : দেড় বছর ধরে রাস্তায় পড়ে রয়েছে 'যোগ্য' চাকরিহারারা। আন্দোলন চালিয়ে যাচ্ছেন তাঁরা। আর তাঁদের সঙ্গে বৈঠক করতে গিয়েই মাত্রা ১০ মিনিট সময় দিলেন মুখ্যসচিব? যারপরনাই হতাশ এবং ক্ষুব্ধ আন্দোলনকারীরা। সকলেই বলছেন, 'ওনার সময়ের দাম রয়েছে। আমাদের নেই? আমরা বানের জলের ভেসে এসেছি? মাত্র ১০ মিনিট সময় দিলেন। এটা সত্যিই হতাশাজনক। আমরা মর্মাহত। দেড় বছর ধরে রাস্তায় পড়ে রয়েছি আমরা।' 

এদিনের বৈঠকে 'সদর্থক' কিছুই আলোচনা হয়নি বলেই দাবি আন্দোলনকারী চাকরিহারাদের। কেউ কোনও আশ্বাস দেননি। প্রতিবারের মতোই কিছু কথা বলে, বুঝিয়ে পাঠিয়ে দেওয়া হয়েছে। তাই আর সরকারপক্ষের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করবেন না বলেই জানিয়ে দিয়েছেন আন্দোলনকারীরা। না মুখ্যমন্ত্রী, না মুখসচিব, কেউ ডাকলেই যাবেন না রুদ্ধদ্বার বৈঠকে। এদিনের বৈঠকে মুখ্য সচিবের তাড়াহুড়ো প্রসঙ্গে চাকরিহারা আন্দোলনকারী মেহেবুব মণ্ডল বলেছেন, 'মাত্র ১০ মিনিট সময় দিলেন। ব্যস্ততা দেখাচ্ছিলেন। যেন বাধ্য হয়ে এসেছেন। কোনও আশা পাওয়া যায়নি। আমাদের দিকেই বল ঠেলে দিচ্ছেন। আমাদের ঘাড়েই দায় দিচ্ছেন।' 

চাকরিহারা আন্দোলনকারী মেহবুব মণ্ডল বৈঠক শেষে বলেছেন, 'ওএমআর প্রকাশ করলে, তালিকা বেরোলে যদি কোনও দুর্ঘটনা হয়, তার দায় নাকি আমাদের, এটাই ওনারা বলছেন। দুর্নীতির দায় তো আমাদের নয়? অনেক বাকবিতণ্ডা হয়েছে। সুপ্রিম কোর্ট বললে ওনারা নাকি দিয়ে দেবেন। আমরা বলেছি আমরা অপেক্ষা করছি, আপনারা তালিকা প্রকাশ করুন। চাকরি নিয়ে আমাদের যে সংশয় তা নিয়ে ভাবতে হবে না। আপনারা তালিকা প্রকাশ করুন। ওনারা বারবার একটা জায়গাই এড়িয়ে যেতে চাইছেন, যোগ্যদের তালিকা প্রকাশ। আমরা এও বলেছি যোগ্যরা হলফনামা দেবে। সুপ্রিম কোর্টে সেগুলো পাঠান। এটাও এড়িয়ে যাওয়ার চেষ্টা হল। ওনারা বলছেন, আমাদের আইনজীবীদের সঙ্গে বসেছেন। আমরা এখানে যাঁরা আছি, কেউ বলুক আমাদের আইনজীবীদের সঙ্গে ওনারা বসেছেন। তাহলে এখানেও প্রশ্ন উঠছে যে কাদের সঙ্গে ওনারা আলোচনায় বসেছেন? গোপনে ডুবে ডুবে জল খেলেও সত্য একদিন উদঘাটন হবেই। কার সঙ্গে কোথায় কী বৈঠক করবেন আমাদের জানার দরকার নেই। অফিশিয়াল ওয়েবসাইটে তালিকা প্রকাশ করুন। আমরা অপেক্ষা করছি।' 

আরেক চাকরিহারা আন্দোলনকারী মৃন্ময় মণ্ডল বলছেন, 'ওনাদের সময়ের মূল্য আছে। আমরা বানের জলে ভেসে এসেছি? যোগ্য-অযোগ্যদের সব ওনারা জানেন। বুঝেও না বোঝার ভান করছেন। সেটাই ওনাদের সামনে তুলে ধরেছি। ওনারা বলছেন যোগ্যদের আইনজীবীদের সঙ্গে আলোচনা হয়েছে। তা হয়নি। ওনারা বলছেন আপনাদের তো স্যালারি হচ্ছে। তাহলে আমাদের বক্তব্য যখন স্যালারি হচ্ছে, তাহলে যোগ্যদের তালিকা প্রকাশ করতে অসুবিধা কোথায়? ওএমআর প্রকাশ করতে অসুবিধা কোথায়? সরকার অযোগ্যদের বাঁচানোর চেষ্টা চলছে। এটা খুবই খারাপ লাগছে আমাদের।' 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
RG Kar Case: “মানুষ বিচারের জন্য আর কত অপেক্ষা করবে ?”, RG Kar-এ মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনে হাইকোর্টের প্রশ্নের মুখে CBI
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
অন্নপূর্ণা যোজনা নিয়ে '১০ তারিখ' বড় ঘোষণা, মুখ্যমন্ত্রী জানিয়ে দিলেন...
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Agnimitra Paul: ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়,
ওয়ার্ড সংখ্যা বাড়ছে কলকাতা ও হাওড়া পুরসভায়, " শীঘ্রই আনা হবে বিল", ডিলিমিটেশন নিয়ে বড় কোনও বার্তা ?

ভিডিও

Mohan Bhagwat: নিট প্রশ্নফাঁসকাণ্ডের পর দেশজুড়ে বিক্ষোভের পর জেন জি-কে পাশে পেতে এবার ময়দানে RSS
Sabyasachi Dutta: ১৫ কোটি টাকার দুর্নীতি! সব্যসাচীর বিরুদ্ধে চার্জশিটে দাবি পুলিশের
Abhishek PA News: তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন, সুমিত রায়কে বার্তা Supreme Court-র
Awas Yojna Scheme | শুধু বাড়ি নয়, কেন্দ্রই দেবে শৌচালয়, করবে বিদ্যুতের ব্যবস্থা, কীভাবে জানেন? শুনুন
CM Suvendu Adhikari on Awas Yojna | শুরু আবাসের দ্বিতীয় কিস্তি বিলি, কতজন উপভোক্তা টাকা পেলেন?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget