এক্সপ্লোর

SSC Protest: 'এ রাজ্যের লজ্জা, চাকরি চুরির দায় সরকারকে নিতে হবে..', আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ !

SSC Case SL ST Protest : আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে চ্যাংদোলা করে বাসে তুলল পুলিশ ! ছাড়া হল না মহিলাদেরও

কলকাতা: সল্টলেকে নতুন চাকরি প্রার্থীদের চ্যাংদোলা করে তুলে দেওয়া নেওয়া হচ্ছে। আন্দোলনে নেমেছিলেন SLST-র নতুন চাকরিপ্রার্থীরা। করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল চালাচ্ছিলেন নতুন চাকরিপ্রার্থীরা।সেন্ট্রাল পার্কের সামনে অবস্থান-বিক্ষোভ দেখায় নতুন চাকরিপ্রার্থীরা। মূলত অভিজ্ঞতার জন্য ১০ নম্বর নিয়ে আপত্তি নতুন চাকরিপ্রার্থীদের। বলপূর্বক আন্দোলনীকারীদের ভ্যানে তোলার মুহূর্তে ফের  উত্তেজনা ছড়িয়েছে। শেষ অবধি পাওয়া খবরে, পুলিশ এবং চাকরিপ্রার্থীদের মধ্যে খণ্ডযুদ্ধ শুরু হয়েছে।ঠেলতে ঠেলতে নিয়ে যাওয়া হচ্ছে মেট্রো স্টেশনের ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে তাঁরা পুনরায় বাইরে বেরিয়ে অবস্থান-বিক্ষোভে নামতে না পারে ! দরজা আগলে বাইরে পুলিশ,  নজিরবিহীন ঘটনা কলকাতায়।

আরও পড়ুন, 'SSC-র ইন্টারভিউ তালিকায় কীভাবে 'দাগি' প্রার্থীদের নাম ?' প্রশ্ন তুলে মামলা, কী প্রতিক্রিয়া শিক্ষামন্ত্রীর ?

এই ঘটনা এ রাজ্যের লজ্জা, সামনে ভোট আসছে, দেখিয়ে দেব, চাকরি চুরির দায় সরকারকে নিতে হবে, দাবি আন্দোলনকারীদের। এক আন্দোলনকারী জানিয়েছেন, আজকে যেহেতু আমরা সেইভাবে প্রস্তুত হয়ে আসিনি,  আমাদের সবাই সেইভাবে পৌঁছতে পারিনি, আমরা পবর্তীতে বৃহত্তর আন্দোলনের জন্য ডাক দিচ্ছি, আজকে যেটা হল, আমরা সেটা আশা করিনি হবে, আমরা চেয়েছিলাম, রাজপথটা দখল করে থাকতে, আমাদের দাবিগুলি যাতে সরকার শোনেন, কিন্তু পুলিশকর্মীরা আমাদের তুলে দিয়েছেন। অবশেষে তাঁরা চেয়েছিলেন, রাতের বেলায় যাতে যানজট না হয়।কিন্তু এইভাবে আমরা উঠে যেতে চাইনি।'

ঘড়ির কাঁটায় সন্ধ্যা ৭ টা। গোটা এলাকা পুলিশ দখলে নিয়ে নিয়েছে। রাস্তা থেকে চাকরি প্রার্থীদের তুলে দেওয়া হচ্ছে। যদিও দফায় দফায় চাকরি প্রার্থীরা আবার ফিরে আসছেন রাস্তায় ! তাঁদের দাবি এর আগেও তাঁরা একাধিকবার ডেপুটেশন দিয়েছেন। তাঁরা একাধিকবার এসএসসি-র সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন, কিন্তু কোনওরকম সদুত্তর পাওয়া যায়নি। এরপরেই কিন্তু তাঁরা এদিনের আন্দোলনের সিদ্ধান্ত নেয়। 

ডিসি বিধাননগর জানিয়েছেন, এখানে হাইকোর্টের ক্লিয়ার অর্ডার আছে, ল্য অ্যান্ড অর্ডার ভায়োলেট যেনও না করা হয় বিধাননগর এলাকাতে, সেটাও ওনাদের দেখিয়েছি। আল্টিমেটলি ওদের লিডারশিপই আমাকে বলেছে, ওরা তো সরতে চাইছে না। তখন আমাদের বোঝাতে হয়েছে, তো আমরা ওনাদের সরিয়ে দিয়েছি। দেখুন প্রথমত রাস্তা ফুটপাত, এটা তো একটা পারপাসের জন্য, এবং ওনারা বারবার বলছিলেন, আমরা আরও লোক আনব। এভাবে তো বহু লোককে এনে তো জমায়েত করা যায় না। দ্যাট ইজ অববিয়াশলি ভায়োলেশন অব দ্য ল্য।'

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget