এক্সপ্লোর

SSC Recruitment Case: 'যোগ্য' চাকরিহারাদের চাকরির সময়সীমা বাড়াল সুপ্রিম কোর্ট, নবম-দশম, একাদশ-দ্বাদশে নিয়োগ নিয়ে স্বস্তি রাজ্যেরও

SSC Case: নবম-দশম ও একাদশ-দ্বাদশে নিয়োগের প্রক্রিয়া শেষ করার সময়সীমা বাড়ল।

কলকাতা: নবম-দশম ও একাদশ-দ্বাদশে নিয়োগের প্রক্রিয়া শেষ করার সময়সীমা বাড়ল। নিয়োগ প্রক্রিয়া শেষ করার সময়সীমা বাড়ল সুপ্রিম কোর্ট। আগামী বছর ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন 'যোগ্য' চাকরিহারারা। ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের বদলে সময়সীমা বেড়ে ২০২৬ সালের ৩১ অগাস্ট হল। আগামী বছর ৩১ অগাস্ট পর্যন্ত চাকরি করতে পারবেন 'যোগ্য' চাকরিহারারা। ৩১ অগাস্ট পর্যন্ত বেতনও পাবেন। (SSC Case)

ইতিমধ্যেই নবম-দশম এবং একাদশ-দ্বাদশের নিয়োগ চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে সেরে ফেলতে হবে বলে এর আগে জানিয়েছিল সর্বোচ্চ আদালত। ৩১ ডিসেম্বর পর্যন্ত 'যোগ্য' চাকরিহারারা সবেতন চাকরি করতে পারবেন বলেও জানানো হয়েছিল। বৃহস্পতিবার সেই সময়সীমা বাড়িয়ে আগামী বছর ৩১ অগাস্ট পর্যন্ত বাড়িয়ে দিল শীর্ষ আদালত। (SSC Recruitment Case)

সময়সীমা বাড়ানোর আবেদন নিয়ে আদালতে গিয়েছিল রাজ্যের শিক্ষা দফতর। তাদের সেই আবেদনে সায় দিল আদালত। মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছিল, যে পদ্ধতিতে নিয়োগ চলছে, তাতে আরও কিছুটা সময় প্রয়োজন। আর তাতেই আরও আটমাস সময়সীমা বৃদ্ধি করে আদালত। যাঁরা নির্দিষ্ট ভাবে 'অযোগ্য' বলে চিহ্নিত হননি, এবং আদালতের নির্দেশেই 'যোগ্য' হিসেবে কাজ চালিয়ে যাওয়ার অনুমতি পেয়েছিলেন, তাঁদের কাজের সময়সীমাও বাড়ানো হল। ওই সময়কালে বেতন পাবেন তাঁরা।

সুপ্রিম কোর্ট যখন চাকরি বাতিল করে, সেই সময়ই মধ্যশিক্ষা পর্ষদ জানায়, এখনই সকলকে সরিয়ে দিলে স্কুলের পঠনপাঠন বিঘ্নিত হবে এবং শিক্ষাব্যবস্থা ভেঙে পড়বে। সেই নিরিখে 'যোগ্য' শিক্ষক-শিক্ষিকারা কাজ চালিয়ে যেতে পারবেন ২০২৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত। ৩১ ডিসেম্বরের মধ্যেই নতুন করে নিয়োগ সেরে ফেলতে হবে রাজ্যকে। সেই সময়সীমাই এদিন বাড়ল।

আদালতের এই নির্দেশে রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনও স্বস্তি পেল বলে মনে করা হচ্ছে। দুর্নীতির জেরে নতুন করে পরীক্ষা নেওয়ার কথা বলেছিল আদালত। এবছর ৩১ ডিসেম্বরের মধ্যেই সেই প্রক্রিয়া শেষ করতে বলা হয়েছিল। কিন্তু ওই সময়সীমার মধ্যে যে সবকিছু সম্পন্ন হওয়া সম্ভব নয়, সেকথা জানায় পর্ষদ। তাদের সেই আবেদনে অনুমোদন মিলল। 

আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যেই নবম-দশম এবং একাদশ-দ্বাদশের পরীক্ষা নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। গত ৭ এবং ১৭ সেপ্টেম্বর পরীক্ষা হয়, বেরিয়েছে লিখিত ফল। একাদশ-দ্বাদশের ইন্টারভিউ-ও শুরু হয়ে গিয়েছে। তবে নবম-দশমের ইন্টারভিউ প্রক্রিয়া এবং ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়নি। একাদশ-দ্বাদশের মেধাতালিকাও প্রকাশিত হয়নি এখনও। কাউন্সেলিং, নিয়োগের সুপারিশ, স্কুলে সুপারিশপত্র পাঠানোর কাজও বাকি আছে। তাই প্রায় ৫.৫ লক্ষ পরীক্ষার্থী যেখানে পরীক্ষা দিয়েছেন, ৩১ ডিসেম্বর পর্যন্ত গোটা প্রক্রিয়া কী ভাবে সম্ভব হবে, প্রশ্ন উঠছিল। কমিশন একাদশ-দ্বাদশের ক্ষেত্রে ১৫ দিন এবং নবম-দশমের ক্ষেত্রে তিন মাস বাড়তি সময়সীমা চাইছিল। সেই মতো মধ্যশিক্ষা পর্ষদ আগামী বছর সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বৃদ্ধি করার আবেদন জানানো হয়। শেষ পর্যন্ত অগাস্ট পর্যন্ত সময়সীমা বাড়িয়েছে আদালত।

দুর্নীতির কারণে যে সাধারণ ছাত্রছাত্রীরা বঞ্চিত হয়েছেন, যে শিক্ষক-শিক্ষিকারা চাকরি হারিয়েছেন, তাঁরা অন্তত বড় স্বস্তি পেলেন আদালতের এই নির্দেশে। সেই সঙ্গে হাতে সময় পেল পর্ষদও। চাকরিহারা এক শিক্ষক বলেন, "এটা সাময়িক বন্দোবস্ত, যা হওয়ারই ছিল। আমরা স্থায়ী সমাধান চাইছি। ২০১৬ প্যানেলে যেখানে অযোগ্যরা চিহ্নিত, সেখানে যোগ্যদের কেন ফেরাচ্ছে না রাজ্য, কেন আদালতে তালিকা দিচ্ছে না? পরীক্ষা যখন হয়, সেই সময় সময় চেয়েছিলাম আমরা। তখন বলা হল সময় নেই, এখন আবার সময়সীমা বৃদ্ধি চাইছে। সুপ্রিম কোর্ট সুযোগ দিয়েছে আবারও। রাজ্য এবার নিষ্কলঙ্কদের চাকরি ফেরাক। আর আদালতও বার বার অবস্থান বদল করছে। কখনও বলছে, একসঙ্গে পরীক্ষা নিতে বলছি না, কখনও আবার বলছে ৩১ ডিসেম্বর নয়। এখনও সুযোগ আছে। যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীদের তালিকা দিলেই চাকরি বেঁচে যাবে। কিন্তু মুখ্যমন্ত্রী অযোগ্যদের বাঁচাতে চাইছেন। যোগ্যরা রসাতলে যান, অনাহারে মরে যান। ১৮০৬ জন অযোগ্য শিক্ষককে জনগণের করের টাকা দেওয়া হয়েছে। আমি বিচারপতিদের বলব, মাননীয়া মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত ব্য়বস্থা নিন। জনগণের করের টাকা খরচ করে বেতন দিয়েছেন অযোগ্যদের। কেন চাকরি চুরির দায় নিয়ে মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করা হবে না? সুপ্রিম কোর্ট বলেছে, বোর্ড, এসএসসি, রাজ্য চাকরি চুরি করেছে। তিনটি সংস্থার মাথায় কে? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই চাকরি চুরির দায় কার? কেন শুক্লা বিশ্বাসদের এখানে বসে থাকতে হচ্ছে? মাননীয়া মুখ্যমন্ত্রীকে এর জবাব দিতে হবে।"

যদিও রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু লেখেন, 'নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিল সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া ৩১ অগাস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছে, যা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। এই সময়সীমার মধ্যে আগের আগের শিক্ষকরা আগের মতোই কাজ চালিয়ে যেতে পারবেন। বিচারপতি সঞ্জয়কুমারের বেঞ্চের এই নির্দেশে পরিষ্কার, কমিশন স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সঠিক পথেই এগোচ্ছে'।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
কলকাতাতেও হল বুকিং করার পরও বাতিলের অভিযোগ CJP-র
Gupta Brothers: কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার, মিষ্টি পছন্দ না হওয়ায় দোকানের কর্মচারীকে মার
Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget