এক্সপ্লোর

SSC Case: 'রাজনীতির কথা', যোগ্য-অযোগ্য বাছাইয়ে কমিটির প্রস্তাব উড়িয়ে অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিশানা কল্যাণের

SSC Case TMC Kalyan Attacks BJP Abhijit : চাকরিহারাদের বাঁচাতে মুখ্যমন্ত্রীর কাছে কমিটি গঠনের আবেদন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, কোথায় গিয়ে দাঁড়াল সেই প্রস্তাব, কী প্রতিক্রিয়া কল্যাণের ?

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পুরো প্য়ানেল বাতিল হওয়ায়, অযোগ্যদের সঙ্গে চাকরি গেছে হাজার হাজার যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীর। ঠিক এমনই এক পরিস্থিতিতে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন, এখনও সময় আছে। চাকরিহারাদের বাঁচাতে তৈরি করা হোক কমিটি।'এখনও যোগ্য ও অযোগ্য বাছাই করা সম্ভব' মুখ্যমন্ত্রীর কাছে কমিটি গঠনের আবেদন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের। ঠিক এই পয়েন্টেই তীব্র আপত্তি জানিয়ে তোপ দাগলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট বললেন, 'এটা রাজনীতি, এর সমাধান সূত্র আছে নাকি !'

আরও পড়ুন, কে পড়াবে বিজ্ঞান ? মালদায় একই স্কুলে চাকরি গেল ৮ জন শিক্ষকের ! চেনা মুখগুলির আর যে দেখা পাবে না পড়ুয়ারা...

এদিন কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, 'এটা তো রাজনীতির কথাবাত্রা হল। আজকে আর কোনও এর সমাধান সূত্র আছে নাকি, উনি তো গতকাল মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়েছিলেন। আবার এখন উনিই থাকবেন, বিকাশ ভট্টাচার্য থাকবেন, কমিটিতে কে কে থাকবে, সেও বলে দেবেন !এটা তো রাজনীতিকরণের জন্য উনি বলছেন।আইন অনুযায়ী পদক্ষেপ হবে। সুপ্রিম কোর্ট যেটা করেছে, সেই রাস্তাতেই সমাধান আছে। এখানে কোনও সেটেলমেন্ট হয় না, যাতে অভিজিৎ গঙ্গোপাধ্যায়-সহ বিজেপি নেতারা দালালি করে বেড়াবে।'

মূলত, এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়দাবি করেছেন, কারা যোগ্য প্রার্থী আর কারা অযোগ্য, তা আজও আলাদা করা সম্ভব। আর সেই কাজ করার জন্য, মুখ্যমন্ত্রীর কাছে রাজনীতির ঊর্ধ্বে উঠে একটি কমিটি গঠনের আর্জি জানিয়েছেন তিনি। তমলুক বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, এই যারা জালিয়াতি করে চাকরি পেয়েছে এবং যারা সত্যি সত্যি ভাল ভাবে, সৎ ভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদের আলাদা করা আজও সম্ভব। এই যে ছেলেগুলোর ভাগ্যবিপর্যয় নেমে এসেছে, এখান থেকে ওদের উদ্ধার করতেই হবে। আমরা ওদের চেয়ে বয়সে অনেক বড়।' 

এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে, মুখ্যমন্ত্রীকে 'দিদি' বলে সম্বোধন করে চাকরি-জট কাটাতে কমিটি গঠনের আর্জি জানিয়েছেন তমলুকের বিজেপি সাংসদ। অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন,মমতা বন্দ্যোপাধ্যায়, তাঁকে আজ আমি 'দিদি' বলেই সম্বোধন করব, যেহেতু রাজনীতির ঊর্ধ্বে উঠতে বলছি। দিদি এই মুহূর্তে যেন একটি কমিটি গঠন করেন এবং কেন করবেন এটা বলছি। এই ২৬ হাজার লোকেদের, ছেলেদের বিপর্যয় থেকে উদ্ধার করতে হবে। আমরা লিস্টটা তৈরি করে ফেলতে পারব বলে আমি আজও মনে করি। কোনও কারণে লিস্টটা হয়নি। আমি সেই রাজনীতিতেও যাব না। এই লিস্টটা তৈরি করে আমরা সুপ্রিম কোর্টে আবার একটা রিভিউ পিটিশন করতে পারি যে, "হুজুর, এদেরকে ক্ষমা করুন। এদের কোনও দোষ নেই। এদের কোনও দোষ নেই। যারা দোষ করেছে, তাদের লিস্ট আমরা দিয়ে দিচ্ছি, তাদের বাদ দিন, যারা দোষ করেনি তাদের চাকরিটা থাক।" এটুকুই বলব এবং আপনাদের চ্য়ানেলের মাধ্যমে আমি এই আবেদন দিদির কাছে রাখছি।'

সেরা শিরোনাম

Annapurna Yojana : 'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
'মার্চ মাস পর্যন্ত আমরা...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর....
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? এবার অডিও ক্লিপ প্রকাশ্যে, কার দিকে ইঙ্গিত ঋতব্রতর?
News Live Update : বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি বিরোধী দলনেতার
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
অন্নপূর্ণা যোজনায় যোগ্য কেউ বঞ্চিত হলে কি নতুন করে ফর্ম ফিলআপ করতে হবে ? যা জানালেন মুখ্যমন্ত্রী...

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget