এক্সপ্লোর

SSC Update: SSC-র উপদেষ্টা কমিটির ৪ সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব সিবিআইয়ের

CBI Summon: এই মামলায় সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় উপদেষ্টা কমিটির বাকি চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন।

কলকাতা: সিবিআই তলব: নিয়োগ দুর্নীতি মামলায় SSC-র উপদেষ্টা কমিটির (SSC advisory committee) বাকি চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করল সিবিআই (CBI)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গতকাল রাত ১২টায় সমরজিত্‍ আচার্য, পি কে বন্দ্যোপাধ্যায়, অলোককুমার সরকার ও টি পাঁজাকে তলবের নোটিস দেওয়া হয়েছে। তাঁদের আজ সকাল ১০টায় আসতে বলা হয়েছে নিজাম প্যালেসে সিবিআই (CBI) দফতরে। এই মামলায় সিঙ্গল বেঞ্চের বিচারপতি অভিজিত্‍ গঙ্গোপাধ্যায় উপদেষ্টা কমিটির বাকি চার সদস্যকে জিজ্ঞাসাবাদের জন্য সিবিআইকে (CBI) নির্দেশ দিয়েছিলেন।

এসএসসি মামলায় (SSC Recruitment Case) যুক্ত করা হল সিবিআই-কে (CBI), নির্দেশ সিঙ্গল বেঞ্চের। এই মামলায় এফআইআর দায়ের করবে সিবিআই(Calcutta High Court)। কিন্তু সোমবার পর্যন্ত কোনও এফআইআর করতে পারবে না সিবিআই, জানাল কলকাতা হাইতোর্টের ডিভিশন বেঞ্চ। বাকিদের জিজ্ঞাসবাদের উপর কোনও স্থগিতাদেশ দেওয়া হচ্ছে না, জানাল তারা। স্থগিতাদেশ না দিতে আগেই আবেদন করেছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। প্রাক্তন উপদেষ্টা এসপি সিনহাকে কোনও জিজ্ঞাসাবাদ নয় বলেও জানাল ডিভিশন বেঞ্চ। সোমবার এই মামলার নির্দিষ্ট বিচারপতি হরিশ টন্ডনের বেঞ্চেই হবে শুনানি, নির্দেশ বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। 

এসপি সিনহাকে জিজ্ঞাসাবাদ না, সাফ জানাল ডিভিশন বেঞ্চ: গ্রুপ ডি মামলায় আগেই সিবিআই অনুসন্ধানের নির্দেশ খারিজ করা হয়েছিল ডিভিশন বেঞ্চের তরফে। অবসরপ্রাপ্ত বিচারপতি আর কে বাগের নেতৃত্বে গঠন করা হয়েছিল বিশেষ কমিটি। একই মামলায় কি আবার সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া যায়? প্রশ্ন তোলে ডিভিশন বেঞ্চ। যুক্তি দেওয়া হয় যে, কমিটি এখনও তদন্ত করছে। অভিযোগ তো সেই কমিটির কাছে জানানো যায়! না হলে তো দুটো সমান্তরাল বিচারপ্রক্রিয়া হয়ে যাবে বলে মন্তব্য করেন বিচারপতি সৌমেন সেন।

৯৮ জনের বেতন বন্ধ: শুক্রবারই বিতর্কিত ৯৮ জনের বেতন বন্ধের নির্দেশ দেয় সিঙ্গল বেঞ্চ। জানিয়ে দেওয়া হয়, এই ৯৮ জন গ্রুপ ডি কর্মী হিসেবে প্রবেশ করতে পারবেন না। জেলা স্কুলপরিদর্শকরা আদালতের নির্দেশ পালন সুনিশ্চিত করবেন। বিতর্কিত ৯৮ জনের নিয়োগের সুপারিশ তারা করেনি, আদালতে জানান এসএসসি কর্তৃপক্ষ। আদালতের সামনে দেওয়া সাক্ষ্য এবং নথি অবিলম্বে সিবিআই-কে দিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। আজকের মধ্যেই এসপি সিন্হা ছাড়া বিশেষ কমিটির ৪ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলবের নির্দেশ দেওয়া হয়। 

সেরা শিরোনাম

BJP News: গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
গুপ্তা ব্রাদার্সে গুন্ডাগিরি, গ্রেফতার হওয়ার পরের দিনই জামিন পেলেন বিজেপি নেতা
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই
অন্নপূর্ণা যোজনার টাকা না মেলার অভিযোগের মাঝেই "যোগ্য"দের জন্য জরুরি বার্তা রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রার, “মা-বোনেদের..”
Uttar Dinajpur News: পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
পাক চর সন্দেহে রাজ্যে এবার গ্রেফতার তৃণমূল নেতার ভাই
Meera Bhattacharya: অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?
অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মীরা ভট্টাচার্য, কী হয়েছে বুদ্ধদেব জায়ার?

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget