এক্সপ্লোর

SSC Examination 2025: প্রথম দিনের মতোই দ্বিতীয় দফাতেও SSC পরীক্ষা হোক সুষ্ঠুভাবে, শহর থেকে জেলায় আঁটসাঁট নিরাপত্তা

SSC Exam: প্রায় ৯ বছর পর আজ একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষা। মোট শূন্যপদ ১২,৫১৪। বেলা ১২টা থেকে দুপুর ১.৩০ পর্যন্ত পরীক্ষা চলবে। বিশেষভাবে সক্ষমদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় দেওয়া হবে।

SSC Examination 2025: আজ দ্বিতীয় দফার এসএসসি পরীক্ষা। সকাল থেকেই শহর থেকে জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে রয়েছে আঁটসাঁট নিরাপত্তা। মোতায়েন রয়েছে প্রচুর পুলিশবাহিনী। রয়েছেন মহিলা পুলিশরাও। ইতিমধ্যেই বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীরা প্রবেশ করতে শুরু করেছেন। কলকাতার আশুতোষ কলেজে দেখা গিয়েছে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষার্থীদের ভালভাবে পরীক্ষা করে তারপর ঢুকতে দেওয়া হচ্ছে। কলেজে প্রবেশের আগে ভালভাবে খুঁটিয়ে দেখে নেওয়া হচ্ছে এসএসসি প্রদত্ত অ্যাডমিট কার্ড। এই অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করা যাবে না। পরীক্ষার্থীদের স্বচ্ছ পেন, স্বচ্ছ জলের বোতল নিতে বলা হয়েছে। এমনকি যাবতীয় নথি স্বচ্ছ ফোল্ডারে নিতে হবে। পেন নিয়ে কোনও সমস্যা হলে, প্রয়োজনে পরীক্ষা কেন্দ্র থেকে পেন দেওয়া হবে পরীক্ষার্থীদের। 

শুধু শহর নয়, শহরতলি এবং বিভিন্ন জেলার পরীক্ষা কেন্দ্রগুলিতেও দেখা গিয়েছে প্রায় একই ছবি। জলপাইগুড়ি, কোচবিহারে সকাল থেকেই চলছে বৃষ্টি। ছাতা মাথায় নিয়েই হাজির পরীক্ষার্থীরা। কেউ বলছেন ভরসা রয়েছে কমিশনের উপর। কেউ সাফ জানাচ্ছেন বিন্দুমাত্রও ভরসা নেই। ইতিমধ্যেই দেখা গিয়েছে, শহর এবং শহরতলি ও জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে ট্রাঙ্কে করে পৌঁছে গিয়েছে ওএমআর শিট। পুলিশি নিরাপত্তা বলয়ের বেষ্টনীতে সেগুলি নিয়ে যাওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রের ভিতরে। পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষার্থীদের ভালভাবে দেখে নেওয়া হচ্ছে যে তাঁদের কাছে কোনও স্মার্টফোন, স্মার্টওয়াচ এবং অন্যান্য ইলেকট্রনিক্স গ্যাজেট রয়েছে কিনা। স্বচ্ছ পেন, স্বচ্ছ জলের বোতল, স্বচ্ছ ফোল্ডার না থাকলে পরীক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 

প্রথম দফার মতো দ্বিতীয় দফার এসএসসি পরীক্ষাতেও ভিন রাজ্য মূলত উত্তরপ্রদেশ, বিহার থেকে এসেছে পরীক্ষার্থীরা। তাঁদের অনেকেই কেমিস্ট্রিতে মাস্টার্স করেছেন। বিএড- এর পর এমএড- ও করেছেন অনেকেই। একাংশের দাবি, উত্তরপ্রদেশের সেভাবে শিক্ষকদের চাকরির সুযোগ হচ্ছে না। তাই বাংলায় সুযোগ পেয়ে পরীক্ষা দিতে এসেছেন তাঁরা। কেউ এসেছে শনিবার মাঝরাতে। কেউ বা পৌঁছেছেন রবিবার ভোররাতে। 

অন্যদিকে, হাইকোর্টের নির্দেশে সল্টলেকে SSC ভবনেই পরীক্ষা দেবেন ২ প্রার্থী। দুই চাকরিপ্রার্থী হাবিবা খাতুন ও উত্তম ঘোষের পরীক্ষা আজ হবে SSC ভবনেই। ফর্ম পূরণের সময় পরীক্ষার বিষয় ভুল লেখেন হাবিবা ও উত্তম। পরীক্ষায় বসার আবেদন জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন ২ চাকরিপ্রার্থী। SSC ভবনেই পরীক্ষা নেওয়ার নির্দেশ কলকাতা হাইকোর্টের। হাইকোর্টের নির্দেশ মেনে এসএসসি ভবনে পরীক্ষা দেবেন হাবিবা ও উত্তম ঘোষ। 

সেরা শিরোনাম

Kolkata Medical Chaos: কলকাতা মেডিক্যালে তাণ্ডব,
কলকাতা মেডিক্যালে তাণ্ডব, "দোষী প্রমাণিত হলে..", তদন্ত কমিটি গঠনের ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর, যা বললেন…
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?
জনগণনার জন্য ১৫ দিন পিছিয়ে যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা, কবে থেকে শুরু ?

ভিডিও

Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে
Birbhum News: বীরভূমের পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলকে এবার ভবানীভবনে তলব করল পুলিশ
Chandannagar Jagadhatri Puja | প্রাকৃতিক দুর্যোগের জন্য পিছিয়ে গেল চন্দননগরে প্রতিমা নিরঞ্জন
Taki Municipality | টাকি পুরসভায় কোটি কোটি টাকার দুর্নীতি মামলায় গ্রেফতার প্রাক্তন হেড ক্লার্ক
Protest Against Mahua Moitra | 'ছোড়া হল' ডিম, দেখানো হল কালো পতাকা! বিক্ষোভের মুখে মহুয়া

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget