এক্সপ্লোর

SSC Case : 'প্রথম থেকেই অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করেছেন' মুখ্যমন্ত্রীর কথা শুনেই চটে লাল চাকরিহারাদের একাংশ

কবে কী সমাধান হবে, ধৈর্য রাখতে পারছেন না তাঁরা। তাঁদের দু চোখে শুধুই অন্ধকার ! গলায় মুখ্যমন্ত্রীর ওপর ক্ষোভ। 

রাতারাতি চাকরি খুইয়ে ফুঁসছেন বহু মানুষ । মুখ্যমন্ত্রীর আশ্বাসবাণী তাদের ভরসা দিতে পারেনি। সুপ্রিম কোর্টের রায়ে চাকরিহারাদের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসলেও, সেই সভায় যোগ দেননি একটা বড় অংশ। চাকরিহারাদের একাংশের অভিযোগ, মুখ্যমন্ত্রীর গাফিলতিতেই, যোগ্য হয়েও অনিশ্চয়তার মধ্য়ে পড়তে হয়েছে তাঁদের। কেউ বলছেন, 'এই চাকরিটা না থাকলে আমার জীবনটা কী হবে, আমি ভাবতেই পারছি না।' কেউ সরাসরি আঙুল তুলছেন রাজ্য সরকারের দিকে। বলছেন, 'উনি চাইলে যে কোনও সময় যোগ্য-অযোগ্য আলাদা করতে পারতেন। উনি করেননি বলেই আজকে আমাদের বলি হতে হয়েছে।' অযোগ্যদের জন্য আজ রাস্তায় যোগ্যরাও। তাই কবে কী সমাধান হবে, ধৈর্য রাখতে পারছেন না তাঁরা। তাঁদের দু চোখে শুধুই অন্ধকার ! গলায় মুখ্যমন্ত্রীর ওপর ক্ষোভ। 

'ওঁর সঙ্গে আলোচনায় কী বসব?'

সোমবার নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রীর সভায় অংশ নেওয়া একাধিক চাকরিহারা এভাবেই নিজেদের ক্ষোভ উগরে দিলেন! তবে এই বৈঠকে অংশ নেননি কিংবা নিতে পারেননি এরকমও বহু চাকরিহারা শিক্ষক রয়েছেন! 'আমি আমার বাড়ির একমাত্র রোজগেরে। এই চাকরিটা না থাকলে আমার জীবনটা কী হবে, আমি ভাবতেই পারছি না।' বলছেন এক চাকরিহারা। আরেক চাকরিহারা শিক্ষক দীপনাথ মণ্ডল প্রশ্ন তুলেছেন,'যোগ্যদের লিস্ট বারবার বলা সত্ত্বেও ওঁরা জমা দেননি। যার জন্য সুপ্রিম কোর্টের ফাইনাল রায়ে আমাদের প্যানেল ক্যানসেল হয়েছে। রাজ্য সরকার ও SSC-র ব্যর্থতার জন্যই আমাদের পুরো প্যানেল ক্যানসেল হয়ে গেল। আমরা যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলাম। আমরা তো আর সাদা খাতা দিয়ে চাকরি পাইনি। ব্যক্তিগত কারণে আমি ওখানে উপস্থিত হতে পারিনি। ওঁর সঙ্গে আলোচনায় কী বসব?' 

' উনি করেননি বলেই আজকে আমাদের বলি হতে হয়েছে'

প্রায় একই সুর শোনা গেল সদ্য চাকরিহারা বাঁকুড়ার ওন্দা পাথরহাটি সকুলের বাংলার শিক্ষিকা শর্মিষ্ঠা দুয়ারির মুখেও। 'আজকে আমার মায়ের MRI-এর ব্যাপার ছিল। সেই কারণে যাইনি। আর সত্যি কথা বলতে আমার যাওয়ার খুব ইচ্ছে ছিল না। আজকে আমাদের এই যে বঞ্চিত হওয়া, পুরোপুরি দায় কিন্তু রাজ্য সরকারেরই। উনি চাইলে যে কোনও সময় যোগ্য-অযোগ্য আলাদা করতে পারতেন। উনি করেননি বলেই আজকে আমাদের বলি হতে হয়েছে।' 

রাতারাতি চাকরি খুইয়ে ফুঁসছেন জলপাইগুড়ির ধুপগুরি হাইস্কুলের শিক্ষক দেবপ্রিয় সাহাও। 'উনি সবসময়, প্রথম থেকেই অযোগ্যদের বাঁচানোর চেষ্টা করেছেন, তার জন্যই আমাদের বলি দেওয়া হল।',বলছেন দেবপ্রিয়। 

এছাড়া  সোমবারের বৈঠকে যোগ দিতে এসে রবিবার প্রায় গোটা রাত ধর্মতলার শহিদ মিনার চত্বরে খোলা আকাশের নীচে কাটাতে হয়েছে চাকরিহারাদের একাংশ ও তাঁদের আত্মীয়দের। হয়ত চাকরি হারিয়ে অসুস্থ হয়ে পড়েছেন শিক্ষক। তাই তাঁর হয়ে বৈঠকে যোগ দিতে আসেন চাকরিহারার অভিভাবক। 

 

 

 

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানাল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানাল...
Tarapith Hotel Fire : 'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
'বারান্দায় দাঁড়িয়ে চিৎকার, পিছনে আগুন, ওইভাবেই দুই ঘণ্টা...তারপর'
Purulia News: আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
আচমকা স্রোতের টান, বাইক-সহ ভেসে গেলেন চালক, চাঞ্চল্য পুরুলিয়ায়
Mamata Banerjee: আইপ্যাকে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Mamata Banerjee: আইপ্যাকে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের

ভিডিও

Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana
Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget