এক্সপ্লোর

SSC Job Loss: ''২৬ হাজার চাকরি গেল কেবলমাত্র ঘুষের দায়..." গান বাঁধলেন লোকশিল্পী

North Dinajpur News: রাস্তায় ফেলে পেটানো হয়েছে। এই পরিস্থিতি দেখে আর বসে থাকতে পারেননি রায়গঞ্জের বাউল শিল্পী তরণী বাবু।

সুদীপ চক্রবর্তী, রায়গঞ্জ: রাজ্যের শিক্ষা ক্ষেত্রে বড় বিপর্যয়। দেশের সর্বোচ্চ আদালতের রায়ে এক ধাক্কায় চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী। নিজেদের অধিকার আদায়ের লাথি, লাঠি খেতে হয়েছে শিক্ষকদের (SSC Job Loss)। এই ঘটনা আন্দোলিত করেছে রায়গঞ্জের লোকশিল্পী তরণী মোহন বিশ্বাসের হৃদয়কে। তাই চাকরিহারা শিক্ষকদের জন্য গান বেঁধে গাইছেন তিনি। 

গান বাঁধলেন লোকশিল্পী: "এমন আজব কাণ্ড লন্ডভন্ড আগে দেখি নাই, বলি ২৬ হাজার চাকরি গেল কেবলমাত্র ঘুষের দায়..." রায়গঞ্জের কাশিবাটি এলাকায় কান পাতলে ভেসে আসছে এমনই লোকগান। গানটি কে করছেন? শিল্পীর নাম তরণী মোহন বিশ্বাস। তিনি রায়গঞ্জ তথা জেলার অন্যতম বাউল বা লোকশিল্পী হিসেবে পরিচিত। সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালতের রায়ে ২০১৬ সালের SSC-র পুরো প্যানেল বাতিল হয়ে গিয়েছে। আর এর জেরে চাকরি হারা হয়েছেন রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মী।  বিদ্যালয়গুলিতে তৈরি হয়েছে শূন্যতা। যে শিক্ষকরা চক ডাস্টার হাতে ক্লাস নিতেন তাঁরা এখন নিজেদের অধিকার আদায়ে নেমেছেন রাস্তায়। ইতিমধ্যেই কসবায় যোগ্যদের কাজে ফেরানোর দাবিতে আন্দোলন করতে গিয়ে লাথি-লাঠি খেতে হয়েছে চাকরিহারাদের। রাস্তায় ফেলে পেটানো হয়েছে। এই পরিস্থিতি দেখে আর বসে থাকতে পারেননি রায়গঞ্জের বাউল শিল্পী তরণী বাবু। এর আগেও বিভিন্ন সময়ে সমসাময়িক পরিস্থিতির ওপরে গান তৈরি করে গেয়েছেন বাউল শিল্পী। কখনও ভোটের সময় শান্তি বজায় রাখতে, কখনও আবার বাংলাদেশের ঘটনার পরিপ্রেক্ষিতে গানকে অস্ত্র করে পথে নেমেছেন তরণী মোহন বিশ্বাস। আবারও বেঁধে ফেললেন গান। গানের ছত্রে ছত্রে চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মী জন্য দুঃখ প্রকাশ করলেন তিনি।                                                 

এদিকে গাঁধীমূর্তির পাদদেশ থেকে সরে গেলেন অবস্থানরত চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। এদিন সকাল থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করেছেন তাঁরা। গতকাল দিনভর গাঁধীমূর্তির পাদদেশেই বসেছিলেন চাকরিহারাদের একাংশ। রাতে পুলিশ তুলে দেয় বলে দাবি চাকরিহারাদের। হাইকোর্টের অনুমতি নিয়ে গাঁধীমূর্তির পাদদেশে ইতিমধ্যেই অবস্থান করছে ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের একাংশ। তাই তাঁদের অন্যত্র সরে যেতে বলে পুলিশ, দাবি চাকরিহারাদের। এরপরেই ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করলেন চাকরিহারারা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata News: মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
মর্মান্তিক, বৃদ্ধ বাবা-মাকে এভাবে দেখতে হবে, ভাবেননি ছেলে, ফোনে না পেয়ে সল্টলেকে যখন নিজের বাড়িতে ফিরলেন..
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
NEET Question Leak: প্রশ্ন ফাঁসে মিছিল, পাল্টা মিছিল; গ্রেফতারের চেষ্টা ঐশী ঘোষকে, মার্ক্স ও লেনিনের পোস্টার পোড়ালো বিজেপি
প্রশ্ন ফাঁসে মিছিল, পাল্টা মিছিল; গ্রেফতারের চেষ্টা ঐশী ঘোষকে, মার্ক্স ও লেনিনের পোস্টার পোড়ালো বিজেপি
Sayani Ghosh: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget