এক্সপ্লোর

Teachers Protest: নতুন করে পরীক্ষায় বসতে নারাজ, এবার রাজ্যজুড়ে ধিক্কার দিবস পালনের ডাক চাকরিহারাদের

SSC Case: নিয়োগে ব্যাপক দুর্নীতির জেরে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রতিবাদ করতে গিয়ে শিক্ষকদের কপালে কখনও জুটছে পুলিশের লাথি, কখনও লাঠি।

কলকাতা: আদালতের নির্দেশ মেনে এসএসসি পরীক্ষার বিজ্ঞপ্তি জারির পরও আন্দোলনে অনড় চাকরিহারা শিক্ষকরা। নতুন করে পরীক্ষায় বসতে নারাজ তাঁরা। আইনি লড়াইয়ের ভাবনাচিন্তা করছেন বলে জানিয়েছে চাকরিহারা শিক্ষকদের একাংশ। মঙ্গলবার থেকে ধারাবাহিক অবস্থান ও বৃহস্পতিবার রাজ্যজুড়ে ধিক্কার দিবস পালনের ডাক দিয়েছেন তাঁরা। 

ধিক্কার দিবস পালনের ডাক: নিয়োগে ব্যাপক দুর্নীতির জেরে প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রতিবাদ করতে গিয়ে শিক্ষকদের কপালে কখনও জুটছে পুলিশের লাথি, কখনও লাঠি। শুক্রবার শিয়ালদা থেকে ধর্মতলা মিছিলের ডাক দিয়ে ব্যাপক পুলিশি ধরপাকড়ের মুখে পড়েন চাকরিহারারা। কিন্তু এত কিছুর পরেও আন্দোলনের রাস্তা থেকে সরছেন না শিক্ষক শিক্ষিকারা। বৃহস্পতিবার জেলায় জেলায় ধিক্কার দিবস ও ধিক্কার সভার ডাক দিয়েছেন চাকরিহারারা।             

একদিকে যখন আন্দোলন চলছে, তার মধ্যেই রাজ্যের সরকারি স্কুলগুলিতে নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণিতে সহকারী শিক্ষক নিয়োগের জন্য় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। নিয়োগ পদ্ধতিতে একাধিক বদল এনে নোটিফিকেশন জারি করেছে শিক্ষা দফতরও। কিন্তু নিজেদের যোগ্য বলে দাবি করা চাকরিহারারা পরীক্ষায় বসতে নারাজ। তাঁদের দাবি, নতুন নিয়মে যোগ্য চাকরিহারাদের কোনও সুবিধা হয়নি। উল্টে বঞ্চিতই রয়ে গেছেন তাঁরা। নতুন নিয়মে শিক্ষাগত যোগ্যতায় নম্বর কমিয়ে ৩৫ থেকে ১০ করা হয়েছে। সেখানে আরও কঠিন প্রতিযোগিতার মুখে পড়তে হবে বলে মনে করছেন নিজেদের যোগ্য বলে দাবি করা চাকরিহারাদের একাংশ। এবারই প্রথম শিক্ষকতার অভিজ্ঞতার জন্য ১০ নম্বর ও লেকচার ডেমনস্ট্রেশনের জন্য ১০ নম্বর বরাদ্দ করা হয়েছে। এখানে যে আবার স্বজনপোষণ হবে না, তা নিয়েও নিশ্চিত হতে পারছেন না চাকরিহারারা। SSC-র নতুন পরীক্ষা বিধি নিয়ে মামলা করার চিন্তাভাবনা করছে চাকরিহারাদের একাংশ। গরমের ছুটির পর সোমবার থেকে স্কুল খুলছে। কাজে ফিরলেও মাঠে-ময়দানে-আদালতে লড়াই থামবে না। স্পষ্ট করে দিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। 

গত শুক্রবার অর্ধনগ্ন অবস্থায় মহামিছিল কর্মসূচির ডাক দেন চাকরিহারা শিক্ষকরা। সকাল থেকেই গোটা শিয়ালদা চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়। শিয়ালদা চত্বরে হাজির ছিলেন ৪ ডিভিশনের DC। মিছিল শুরুর আগেই চাকরিহারাদের মিছিলে বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে চাকরিহারাদের বাদানুবাদ হয়। শিয়ালদা স্টেশনের সামনে চাকরিহারাদের ধরপাকড় শুরু হয়। হকের চাকরি ফেরত চেয়ে ঠাঁই হয় প্রিজন ভ্যানে।

সেরা শিরোনাম

Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
Ayushman and Swasthya Sathi: আয়ুষ্মান কার্ড না থাকলে তবেই চিকিৎসা মিলবে স্বাস্থ্য সাথী প্রকল্পের অধীনে, নতুন নির্দেশিকা স্বাস্থ্য দফতরের
West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Annapurna Yojona : 'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
'তৃণমূলের সব বসে রয়েছে', অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে এখন যা বললেন অগ্নিমিত্রা
Kolkata Housing Project: আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED
আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, জমি লেনদেনে মানি লন্ডারিং? তদন্তে ED

ভিডিও

Kolkata News : আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED | ABP Ananda Live
Jadavpur University: বুধবার মধ্যরাতে কারা ঢুকেছিল ক্যাম্পাসে? মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম
যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget