এক্সপ্লোর

Recruitment Scam:'..তাঁদের চাকরি থাকার প্রশ্নই নেই' SSC নিয়োগ মামলায় 'কাদেরকে' নিয়ে বার্তা বিশেষ বেঞ্চের ?

HC SSC Recruitment Scam: সিবিআই যা বলছে সেটা ঠিক নয়, আমাদের কাছে প্রমাণ আছে' কম্পিউটার কোথায় গেল?  বিশেষ বেঞ্চে সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।

কলকাতা: 'প্যানেলের মেয়াদ পেরোনোর পরে যাদের চাকরি, তাঁদের চাকরি থাকার প্রশ্নই নেই',এসএসসি নিয়োগ মামলার (SSC Recruitment Scam) চূড়ান্ত শুনানিতে জানিয়ে দিল বিশেষ বেঞ্চ।

'কোনও কম্পিউটার বাজেয়াপ্ত করা হয়নি, শুধু হার্ডডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছে। গাজিয়াবাদে নাইসার অফিস থেকে কোনও হার্ড ডিস্ক উদ্ধার হয়নি। হার্ড ডিস্ক মিলেছে সংস্থার প্রাক্তন ১ আধিকারিকের বাড়ি থেকে। সিবিআই যা বলছে সেটা ঠিক নয়, আমাদের কাছে প্রমাণ আছে' কম্পিউটার কোথায় গেল?  বিশেষ বেঞ্চে সওয়াল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। আপনি কি এসএসসির ডেটাবেস নিয়ে সন্দেহ করছেন? কল্যাণকে প্রশ্ন বিচারপতির। আমি সিবিআইয়ের নথি, তথ্য নিয়ে সংশয় প্রকাশ করছি, বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। 

অপরদিকে, 'মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও চাকরির নিয়োগপত্র দেওয়া হবে, আর আদালত হস্তক্ষেপ করলেই এক্তিয়ার বহির্ভূত বিষয়!', এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার (SSC Recruitment Scam) চূড়ান্ত শুনানিতে গতকাল বিস্ময়প্রকাশ করেছিলেন বিচারপতি দেবাংশু বসাক (Justice Debanshu Basak)। 'তদন্ত বিলম্বিত করার জন্য অনেক কিছু করা হয়েছে। মেধাতালিকা যাতে প্রকাশ না হয় তার জন্য অসদুপায়ে চাকরি পাওয়া ব্যক্তিরা আদালতের দ্বারস্থ হয়েছেন', আদালতে সওয়াল আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর।

'যিনি প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নেন, তিনি জানেন মেধাতালিকা প্রকাশিত হবে। মেধাতালিকা বা প্যানেল প্রকাশ পেলে কীভাবে কারও সম্মানহানি হতে পারে?', প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের।'মেধাতালিকা প্রকাশ পেলেই তো সবাই সবার নম্বর দেখতে পাবেন, সত্যিটা সামনে চলে আসবে, তাই এত অসুবিধা। ঘোষিত শূন্যপদের থেকে বেশি চাকরি দেওয়া হয়েছে, বেআইনি ভাবে অতিরিক্ত শূন্য পদের মাধ্যমে চাকরি বিক্রি হয়েছে। মূল অফিস থেকে না দিয়ে অন্য অফিস থেকে ভুয়ো সুপারিশপত্র দিয়ে সুপরিকল্পিত দুর্নীতি হয়েছে', সংরক্ষিত আসন নিয়েও দুর্নীতি হয়েছে, আদালতে সওয়াল আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর।

আরও পড়ুন, 'ওরা সবচেয়ে বড় চোর', BJP-কে নিশানা মমতার

প্রসঙ্গত, স্কুলে নিয়োগ দুর্নীতির নেপথ্যে, OMR শিটে কারচুপির অভিযোগ বারবার উঠেছে। SSC-র নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যেমন নাম জড়িয়েছিল OMR শিট মূল্যায়নকারী সংস্থা নাইসা-র (NYSA)। গ্রেফতার হয়েছিলেন সংস্থার ভাইস প্রেসিডেন্ট নীলাদ্রি দাস।  কেন্দ্রীয় গোয়েন্দাদের জালে OMR ডেটা প্রসেসিং সংস্থার প্রোগ্রামারও। নিজাম প্যালেসে জিজ্ঞাসাবাদের পর পার্থ সেনকে গ্রেফতার করেছিল সিবিআই। তদন্তে অসহযোগিতার কারণেই তাঁকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছিল কেন্দ্রীয় এজেন্সি। এস এন বসু রায় অ্যান্ড কোম্পানির প্রোগ্রামার ছিলেন পার্থ সেন। আগেও একাধিকবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। 

সেরা শিরোনাম

PM Modi On Syama Prasad Birth Ceremony:'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
'শ্যামাপ্রসাদের জন্য পশ্চিমবঙ্গ ভারতভুক্তি হয়েছিল', শ্যামাপ্রসাদের জন্মদিনে ভিডিও-বার্তায় স্মরণে প্রধানমন্ত্রী
Baruipur Incident : গোপনাঙ্গে আঘাত, মাথায় ক্ষত ! জীবিত অবস্থাতেই ফেলা হয় জলে, ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ নৃশংসতা
Baruipur Incident : গোপনাঙ্গে আঘাত, মাথায় ক্ষত ! জীবিত অবস্থাতেই ফেলা হয় জলে, ময়নাতদন্তের রিপোর্টে ভয়াবহ নৃশংসতা
News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
Baruipur News: 'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'যারা এই ৩ কাণ্ড ঘটিয়েছেন, ভুগতে হবে', বারুইপুর কাণ্ডে বিপাকে এবার কারা ? কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Mamata Banerjee : বারুইপুরকাণ্ডের প্রতিবাদে, মোমবাতি হাতে মিছিলে নামলেন মমতা বন্দ্যোপাধ্যায়
BJP News : স্কুল থেকে বিশ্ববিদ্যালয়, বাংলার সিলেবাসে জুড়ছে শ্যামাপ্রসাদ, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Baruipur Incident : বারুইপুরকাণ্ডে মূল অভিযুক্ত-সহ ৩জন আটক, তদন্তে ৬ সদস্যের SIT গঠন
Amit Shah : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ ফুট উঁচু মূর্তির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে শাহ
Suvendu Adhikari :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget