এক্সপ্লোর

Group D : গ্রুপ ডি-র শূন্যপদে নিয়োগের জন্য ফের তালিকা প্রকাশ SSC-র

SSC : ওয়েটিং লিস্টেও অযোগ্য চাকরিপ্রার্থী থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এসএসসি

কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা : হাইকোর্টের নির্দেশে বাতিল ১৯১১ জন শিক্ষাকর্মীর চাকরি। শূন্যপদে নিয়োগের জন্য ফের তালিকা প্রকাশ এসএসসির। ১৯১১টি শূন্যপদে নিয়োগের জন্য ১৪৪৪ জনের নামের তালিকা প্রকাশ। ওয়েটিং লিস্টে থাকা ১৪৪৪ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। 'যদিও ওয়েটিং লিস্টের তালিকাও চূড়ান্ত নয়, পরিবর্তন হতে পারে তালিকা'। ওয়েটিং লিস্টেও অযোগ্য চাকরিপ্রার্থী থাকার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে এসএসসি (School Service Commission)।

মাত্র ৭ মিনিট ! তার মধ্য়েই ২০১৬'র OMR শিট দুর্নীতির মামলায় হাইকোর্টের নির্দেশে চাকরি গেছে ১ হাজার ৯১১ জন গ্রুপ ডি কর্মীর। এই অযোগ্য় প্রার্থীদের বেতন বন্ধেরও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। স্কুলেও ঢুকতে পারবেন না তাঁরা। শুধু তাই নয়, বিচারপতির কড়া নির্দেশ, এই অযোগ্য় প্রার্থীরা দেশের কোনও সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন না। কোনও ক্ষেত্রে, আদালতের অনুমতি ছা়ড়া এঁদের পুলিশ ভেরিফিকেশন করা যাবে না। বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন, নিয়োগ দুর্নীতির তদন্তে এই ১ হাজার ৯১১ জনকে জিজ্ঞাসাবাদ করবে CBI কেউ অসহযোগিতা করলে, প্রয়োজনে হেফাজতেও নিতে পারে কেন্দ্রীয় এজেন্সি।

সেদিনই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্য়ান  সিদ্ধার্থ মজুমদার বলেছিলেন, আমারা ১৯১১ জনের সুপারিশ বাতিল করলাম। খুব শিগগির তালিকা আপলোড করব, পরবর্তী ধাপে, যাঁদের নেওয়া হবে, তাঁদের কাউন্সেলিংয়ের তালিকা আপলোড করব। এই কাজের জন্য় আমাদের ৩ সপ্তাহ সময় দিয়েছেন।

ওইদিনই এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য় করেছিলেন, আদালত অপেক্ষা করতে পারবে না, কারণ প্রচুর দালাল অপেক্ষা করছে নিয়োগপ্রক্রিয়া হস্তক্ষেপ করার জন্য।

অন্য়দিকে, গ্রুপ ডি নিয়োগ মামলার তদন্তে, সিবিআই আদালতে যে রিপোর্ট পেশ করেছে, তা-ও চোখ কপালে তোলার মতো! তাতে দেখা যাচ্ছে, মেধাতালিকায় প্রথম দশজনেরই প্রাপ্ত নম্বর শূন্য় ! অর্থাৎ যাঁদের নিয়োগ তালিকারই বাইরে যাঁদের থাকার কথা, তাঁরাই মেধাতালিকার শীর্ষে! গাজিয়াবাদে OMR শিট মূল্যায়নকারী সংস্থার অফিস থেকে উদ্ধার হওয়া হার্ডডিস্কে প্রাপ্ত তথ্য অনুযায়ী প্রত্য়েকে সাদা খাতা জমা দিয়েছেন! কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দাবি, মেধা তালিকায় প্রথম দশে থাকা প্রার্থীরা রোল নম্বর, ভেন্যু কোড এবং বুকলেট সিরিয়াল ছাড়া OMR শিটের আর কোথাও কালির আঁচড়টুকুও কাটতে পারেনি! উত্তর দেওয়ার অংশ পুরোটাই ফাঁকা!সিবিআইয়ের দাবি, দুর্নীতির জাদুবলে OMR শিট মূল্যায়নকারী সংস্থার সার্ভারে শূন্য পাওয়া। এইসব প্রার্থীদের নম্বরই এসএসসির সার্ভারে বেড়ে হয়ে গেছে ৪৩! এই পরিস্থিতিতে অযোগ্য়দের চাকরি হারানো এবং যোগ্য়দের নিয়োগের খবরে আশায় বুক বাঁধছেন দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাওয়া চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুন ; স্কুলে নিয়োগে দুর্নীতি, চাকরি-হারা ১৯১১ জনের মধ্যে একের পর এক তৃণমূল নেতা ! 

 

সেরা শিরোনাম

Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget