এক্সপ্লোর

SSC Scam: 'বিধায়কদের থেকে ৫ জনের নামের তালিকা চেয়েছিলেন পার্থ', মন্তব্য তৃণমূল নেতার

Partha Chatterjee: অনন্তদেব অধিকারীর দাবি, সেইসময় প্রত্যেক বিধায়কের কাছে চাকরির জন্য ৫ জনের নামের তালিকা চেয়েছিলেন তত্কালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: SSC-তে গ্রুপ ডি কর্মী নিয়োগ দুর্নীতিতে নাম জড়াল ময়নাগুড়ির প্রাক্তন তৃণমূল বিধায়ক ও ময়নাগুড়ি পুরসভার বর্তমান চেয়ারম্যান অনন্তদেব অধিকারীর। ইডি সূত্রে দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে উদ্ধার হয়েছে ময়নাগুড়ির প্রাক্তন বিধায়কের লেটারপ্যাডে লেখা চাকরির সুপারিশ-পত্র। এ নিয়ে শুরু হয়েছে বিতর্ক। 

অনন্তদেব অধিকারীর দাবি, সেইসময় প্রত্যেক বিধায়কের কাছে চাকরির জন্য ৫ জনের নামের তালিকা চেয়েছিলেন তত্কালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ময়নাগুড়ির তৃণমূল বিধায়ক হিসেবে তিনিও ৫ জনের নামের তালিকা পাঠান। কিন্তু সেই সুপারিশে কারও চাকরি হয়নি বলে দাবি প্রাক্তন তৃণমূল বিধায়কের। 

এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দাবি, পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালিয়ে গ্রুপ ডি-র নিয়োগ সংক্রান্ত বেশকিছু নথিও উদ্ধার। সেখানে প্রাক্তন তৃণমূল সাংসদ অনন্তদেব অধিকারীর লেটারপ্যাডে লেখা বেশকিছু গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীর নামও মেলে বলে গত রবিবার হাইকোর্টে দাবি ইডির।   

আরও পড়ুন, স্কুলে নিয়োগ নিয়ে ১২০ কোটি টাকার দুর্নীতি হয়েছে, চাঞ্চল্যকর দাবি ED-র আইনজীবীর

প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার পর এবার গ্রুপ ডি নিয়োগেও নাম জড়াল পার্থর। ‘পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে তল্লাশিতে গ্রুপ ডি-র নিয়োগ সংক্রান্ত বেশকিছু নথি উদ্ধার’, কলকাতা হাইকোর্টে দাবি এনফোর্সমেন্ট ডিরেক্টরের। ২০১৬-র গ্রুপ ডি স্টাফ নিয়োগের ফাইনাল রেজাল্ট, বেশকিছু অ্যাডমিট কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানান হয়। পার্সোনালিটি টেস্টেরও কিছু নথি মিলেছে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে। অনন্তদেব অধিকারীর লেটারপ্যাডে লেখা বেশকিছু গ্রুপ ডি-র চাকরিপ্রার্থীর নাম। আপার প্রাইমারির ৪৮ জন চাকরিপ্রার্থীর রোল নম্বর পাওয়া গিয়েছে। পার্থ চট্টোপাধ্যায় গ্রুপ ডি স্টাফ নিয়োগের সঙ্গে যুক্ত ছিলেন, হাইকোর্টে দাবি ইডির। যদিও সরকারিভাবে কোনও মন্তব্য করতে চাননি প্রাক্তন তৃণমূল বিধায়ক অনন্তদেব অধিকারী। 

এদিকে, আজ ভুবনেশ্বর (Bhubaneswar) থেকে কলকাতায় (Kolkata) আনা হল পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee)। সকাল ৬টা ৩৪-এ কলকাতা বিমানবন্দরে (Airport) পৌঁছয় ইন্ডিগোর বিমান। বিমানবন্দরে প্রস্তুত ছিল ইডি-র ৪টি গাড়ি। ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা। এর আগে ভোর ৪টে ২৫-এ ভুবনেশ্বর এইমস থেকে পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে গাড়িতে রওনা দেন ইডি-র অফিসাররা। ভুবনেশ্বর বিমানবন্দরে (Bhubaneswar Airport) পৌঁছনোর পর পার্থর জন্য আনা হয় হুইল চেয়ার।           

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Suvendu Adhikari: কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
কাল থেকে দুর্গাপুজোর অনুদান বিলি, ' পুজো করার জন্য আগের মতো আর হাইকোর্টে যেতে হয়নি কাউকে', মন্তব্য মুখ্যমন্ত্রীর
Mahalaya Eden Gardens: মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ
মহালয়ার দিনে ইডেন গার্ডেন্স মুখর ৩ হাজার ঢাকের বাদ্যে, গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ল পশ্চিমবঙ্গ

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget