এক্সপ্লোর

SSC Scam: 'পুলিশে ভরসা নেই, প্রত্যেকে ঘরে অস্ত্র রাখুন' ! চাকরিহারাদের ওপর লাঠিচার্জের প্রতিবাদে বিস্ফোরক BJP বিধায়ক..

BJP MLA On SSC Scam: সোনামুখীতে চাকরিহারাদের ওপর পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি, থানার কাছে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির

কলকাতা : 'পুলিশের ওপর ভরসা নেই, আইন মেনে প্রত্যেকে ঘরে অস্ত্র রাখুন', থানার কাছে দাঁড়িয়ে বিতর্কিত মন্তব্য সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামির।  মন্তব্য বিধায়কের। নিজের সুরক্ষা নিজেকে রাখতে হবে, পুলিশ সুরক্ষা দেবে না বলেও আক্রমণ তাঁর। বিধায়ক পাগল হয়ে গেছেন, পাল্টা কটাক্ষ শাসকদলের। বিজেপি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তাঁদের।

আরও পড়ুন, স্কুলে পড়ে মাত্র ১ শিক্ষকা, নেই অঙ্ক শেখানোর কেউ, শোচনীয় ছবি গোসাবার হাইস্কুলে !

একদিকে চাকরি ফিরে পাওয়ার লড়াই, আর অন্যদিকে পুলিশের লাঠি, লাথি মারার প্রতিবাদ। বুধবার রাত থেকে এসএসসি ভবনের কাছে খোলা আকাশের নীচে বসে রয়েছেন চাকরিহারারা। এবার অনশনও শুরু করলেন তাঁরা। OMR-এর মিরর ইমেজ সরকার প্রকাশ না করা পর্যন্ত অনশন চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা আন্দোলনকারীরা। রাজনৈতিক দলকে এই আন্দোলন থেকে দূরে রাখতে, অবস্থানস্থলে পোস্টারও লাগিয়ে ফেলেছেন তাঁরা। 

চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস বলেন, 'আমরা এখানে অনশনের কর্মসূচি ঘোষণা করছি।' শুধু চাকরি বাঁচানোর নয়, এই লড়াই মান বাঁচানোর,এই লড়াই প্রাণ বাঁচানোরও । আর এই জীবিকা বাঁচানোর লড়াইতে নেমে, এবার জীবন বাজি রাখতেও পিছপা হলেন না চাকরিহারারা। অনশন শুরু করলেন মালদার শলাইডাঙা হাইস্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক পঙ্কজ রায়। অনশনকারী শিক্ষক পঙ্কজ রায় বলেন, যেই পথটা আমি বাছতে বাধ্য হলাম, সেটা হল অনশন। এই একমাত্র পথ। যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষাকর্মীদেরকে বাঁচানোর জন্য আমাদের কাছে আর কোনও রাস্তা নেই। 
 

বুধবার রাত পেরিয়ে বৃহস্পতিবার সকাল,সকাল গড়িয়ে বিকেল, বিকেল গড়িয়ে সন্ধে। এসএসসি অফিসের কাছে লাগাতার অবস্থানে বসে রয়েছেন চাকরিহারা। চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস বলেন, রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশন যোগ্যদের চাকরিটা বাঁচানোর স্বার্থে তারা ওএমআর শিট মিরর ইমেজ এবং যোগ্যদের নিখুঁত তালিকা প্রকাশ করুক। যতক্ষণ না প্রকাশ হবে, আমরা এখানে অনশনের কর্মসূচি ঘোষণা করছি।' বুধবার রাতেই চাকরিহারাদের অবস্থানস্থলে যান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপর বৃহস্পতিবার সকালে ফের সেখানে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপির প্রাক্তন সাংসদ রূপা গঙ্গোপাধ্যায়, বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ, ও এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল। 

 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

সেরা শিরোনাম

West Bengal News LIVE: আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
আরও বিপাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সোশাল মিডিয়ায় পোস্টের জেরে ফের থানায় তলব
NCPI MP : কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
কুণালের সঙ্গে কথোপকথন ঘিরে জল্পনা, এবার লিখিত বক্তব্য দিলেন NCPI সাংসদ ; কী লিখলেন ?
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
ছটপুজোয় বন্ধ থাকবে মাংসের দোকান, পুরসভার নোটিস ঘিরে শোরগোল রামপুরহাটে
Awas Yojana : 'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...
'সেরকম লোককে টাকা ফেরত দিতে হবে', মুখ্যমন্ত্রীর পর এবার স্পষ্ট বার্তা মুখ্যসচিবের ; যে প্রসঙ্গে বললেন...

ভিডিও

Suvendu Adhikari News :
Sukanta Majumdar: 'উনি এখনও কিছু চাপে পড়েননি, সবে কলির সন্ধে', Abhishek Banerjee-কে কটাক্ষ সুকান্তর
Debjit Sarkkar : 'সংবিধানকে বুড়ো আঙুল দেখানোর একটা প্রবণতা দেখা দিচ্ছে', অভিষেককে কটাক্ষ দেবজিতের
Abhishek Banerjee |
Abhishek Banerjee News | অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে জিজ্ঞাসাবাদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget