এক্সপ্লোর

SFI protest: এসএসসি দুর্নীতি নিয়ে রাস্তায় এসএফআই, মিন্টো পার্কে ধুন্ধুমার

SSC Scam: শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতির বিরোধিতা করে মিন্টো পার্ক থেকে নিজাম প্যালেসে মিছিলের ডাক দেয় এসএফআই।


কলকাতা: এসএসসি মামলায় অভিযুক্ত সকলকে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ এসএফআইয়ের। শিক্ষাক্ষেত্রে নিয়োগে দুর্নীতির বিরোধিতা করে মিন্টো পার্ক থেকে নিজাম প্যালেসে মিছিলের ডাক দেয় এসএফআই।

মিছিলে বাধা:
যদিও শুরুতেই কড়া হাতে রোখা হয় মিছিলকে। ধরপাকড় শুরু করা হয় নেতা-কর্মীদের। মিছিল শুরু হওয়ার আগেই গ্রেফতার করা হয়। টেনেহিঁচড়ে সবাইকে গ্রেফতার করে পুলিশ। মিছিল শুরু হওয়ার আগেই ডিসি সাউথ আকাশ মেঘারিয়ার নেতৃত্বে মিছিল বন্ধ করার প্রস্তুতি নেয় পুলিশ। নিয়োগ মামলায় নাম জড়ানো পরেশ অধিকারী পালিয়ে গিয়েছেন, এই অভিযোগ তুলে বিক্ষোভ দেখায় এসএফআই। পুলিশ বাধা দিতে গেলে ধস্তাধস্তি শুরু হয় এসএফআই কর্মীদের সঙ্গে।     

এসএফআইয়ের অভিযোগ:
পরেশ অধিকারীকে না ধরে পড়ুয়াদের উপর জোর করছে পুলিশ। পুলিশের বিরুদ্ধে কাজ না করার অভিযোগ তোলে এসএফআই। মিছিল শুরু করার আগেই পুলিশ শক্তিপ্রয়োগ কেন করল, তা নিয়ে প্রশ্ন তোলেন এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য। দলের নেতাকর্মীদের পুলিশবাহিনী ভয়ানক মারধর করেছে বলেও অভিযোগ উঠেছে। ফের আন্দোলনের ডাক দিয়েছে এসএফআই। সন্ধে সাড়ে সাতটার সময় শিয়ালদহ স্টেশন চত্বরে আরও এক দফা প্রতিবাদ কর্মসূচির ডাক এসএফআইয়ের। সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছেন একাধিক বাম ছাত্র নেতা। মিন্টো পার্ক থেকে সৃজন ভট্টাচার্য, দেবাঞ্জন দে, আতিফ নিসার-সহ একাধিক ছাত্রনেতাকে গ্রেফতার করেছে পুলিশ, ফেসবুকে জানিয়েছেন এসএফআই নেতা প্রতিকুর রহমান।  

হাইকোর্টের নির্দেশের পর জলপাইগুড়ি থেকে কলকাতা আসার পথে হঠাৎ উধাও শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। কম নম্বর পেয়েও এসএসসিতে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছে শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ের বিরুদ্ধে। পদাতিক এক্সপ্রেস নির্ধারিত সময়ে কলকাতায় পৌঁছলেও তারপর থেকে আর দেখা মেলেনি পরেশ অধিকারী এবং তাঁর মেয়ে অঙ্কিতা অধিকারীর। বর্ধমান স্টেশনে ট্রেন থেকে নেমে পড়লেন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী। সিসি ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। তিনি কলকাতাতেই এসেছেন বলে সূত্রের খবর। ভোর ৪.৫২ মিনিটে বর্ধমান স্টেশনে ঢোকে পদাতিক এক্সপ্রেস। ৪.৫৬ মিনিটে মেয়েকে নিয়ে মন্ত্রীকে দেখা যায় বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্মে। ভোর ৫টার পরে সাদা রঙের গাড়িতে করে মন্ত্রীকে বেরিয়ে যেতে দেখা যায় বলে সূত্রের খবর। পরেশ অধিকারী কোথায়? বিক্ষোভ কর্মসূচি থেকে সেই প্রশ্নও তুলেছে এসএফআই।

আরও পড়ুন: ‘স্বাধীনতার পরে বাংলায় সবচেয়ে বড় দুর্নীতি’ এসএসসি প্রসঙ্গে শুভেন্দুর নিশানায় পার্থ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?
একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?
Kalyan Banerjee: একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?
একুশের মঞ্চে দীর্ঘ বক্তৃতা করায় 'বিরক্ত' মমতা, সংক্ষেপে শেষ করতে বলায় কি নেমে গেলেন কল্যাণ ?
সঙ্গী যুবকের সঙ্গে ২ দিন ধরে হোটেলেই ছিলেন, মধ্যমগ্রামে লিভ-ইন পার্টনারের দেহ ঘিরে চাঞ্চল্য!
সঙ্গী যুবকের সঙ্গে ২ দিন ধরে হোটেলেই ছিলেন, মধ্যমগ্রামে লিভ-ইন পার্টনারের দেহ ঘিরে চাঞ্চল্য!
TMC News : ২১ জুলাইয়ের মঞ্চ থেকে হঠাৎ কল্যাণের নেমে যাওয়া ঘিরে জল্পনা
TMC News : ২১ জুলাইয়ের মঞ্চ থেকে হঠাৎ কল্যাণের নেমে যাওয়া ঘিরে জল্পনা

ভিডিও

JP Nadda Meets Protestors : হাসপাতালে গিয়ে আহত আন্দোলনকারীদের সঙ্গে দেখা করলেন জেপি নাড্ডা
Abhishek Banerjee | প্রয়োজনে মেডিক্যাল বোর্ড বসিয়ে SSKM হাসপাতালে চিকিৎসা হোক | ABP ANANDA LIVE
Firhad Hakim News | বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন ফিরহাদ হাকিম | ABP ANANDA LIVE
TMC News | একুশে জুলাইয়ের ঠিক আগের দিন ইতিহাস নিয়ে শুরু হল নতুন করে কাটাছেঁড়া
TMC News | কলকাতায় একুশে জুলাইয়ের তিন তিনটে সভা। তার মধ্যে দুটি সভা তৃণমূলের দুই শিবিরের, আর একটি কংগ্রেসের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bus Ticket : মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
মাসে ৫০ থেকে ৮০ হাজার বেতন ? আপনিও কি বাসের ফ্রি টিকিট পরিষেবা পাবেন? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Crime News : জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
জমি বিবাদের মারাত্মক পরিণতি ! কোদাল দিয়ে কুপিয়ে খুন করা হল বাবা-ছেলেকে
CJP Protest: ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
ককরোচ জনতা পার্টির বিক্ষোভে উত্তেজনা, সংঘর্ষ; পুলিশ জানাচ্ছে আহত ১১৮-র বেশি কর্মী
EPS Pension Hike : ১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
১০০০ টাকা থেকে ৭৫০০ হবে ন্যূনতম পেনশন ? সংসদে এই বলল সরকার
Ritabrata on Diamond Harbour FC: শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
শহিদ সমাবেশ থেকে ডায়মন্ড হারবার এফসির বিরুদ্ধে আর্থিক তছরুপের অভিযোগ ঋতব্রতর, নিশানায় অভিষেক
Kolkata Police in Bhangar: ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
ভাঙড়ে ফের আক্রান্ত পুলিশ, পোলেরহাটে কর্তব্যরত কনস্টেবলকে মারধরের অভিযোগ
Suvendu Adhikari: চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
চুরি রুখতে 'বিদ্যুৎ প্রহরী' অ্যাপ, এবার এই সব বিল্ডিংয়ে বিদ্যুৎ বিচ্ছিন্ন হবে, একাধিক বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Madan Mitra: ২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
২১ জুলাইয়ের মঞ্চ থেকে মমতাকে 'সালাম' মদনের! 'অভিষেকের হাত ছাড়ার' চ্যালেঞ্জ দিলেন প্রাক্তন নেত্রীকে!
Embed widget