এক্সপ্লোর

Karunamoyee Agitation: 'অযোগ্যদের তালিকা প্রকাশ করা হোক', ফের পথে চাকরিহারা শিক্ষকরা; তুলকালাম করুণাময়ীতে

Teachers who lost Their Jobs Stage Protest: আচার্য ভবনের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারারা। এর জেরে সেক্টর ফাইভ থেকে করুণাময়ী যাওয়ার রাস্তা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে।

কলকাতা : সুবিচার চেয়ে ফের পথে চাকরিহারা শিক্ষকরা। চাকরিহারাদের বিক্ষোভে করুণাময়ীতে তুলকালাম পরিস্থিতি। আচার্য ভবনের সামনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন চাকরিহারারা। এর জেরে সেক্টর ফাইভ থেকে করুণাময়ী যাওয়ার রাস্তা কার্যত স্তব্ধ হয়ে গিয়েছে। কতজন যোগ্য তাঁদের চিহ্নিত করে চাকরির ব্যবস্থা করে দিতে হবে, এই দাবিতে সরব হন তাঁরা। এই দাবিতে আজ তাঁরা আচার্য ভবনে এসেছিলেন চেয়ারম্যানের সঙ্গে কথা বলতে। কিন্তু, পুলিশ তাঁদের আটকে দেয়। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। এই পরিস্থিতিতে আচার্য ভবনের সামনে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন চাকরিহারারা। ওএমআর শিট রয়েছে বিক্ষোভকারীদের কারো কারো হাতে। 

এক বিক্ষোভকারী বলেন, "আমরা যোগ্য শিক্ষক। তাহলেও কেন আমাদের পথে নামতে হবে ? অযোগ্য কিছু শিক্ষকদের জন্য আজ আমাদের পথে নামা। এসএসসি-র কাছে আমাদের দাবি, ওএমআর শিট প্রকাশ করুক।" 

অপর এক বিক্ষোভকারী বলেন, "কমিশন সমস্যা তৈরি করেছে । কমিশনের হাতেই সমাধান। আমরা চাই যোগ্যদের তালিকা।"

আরও এক বিক্ষোভকারী বলেন, "এসএসসি কমিশনের অযোগ্যতায় আমাদের পথে বসতে হয়েছে। আমরা যাঁরা সম্মানের সঙ্গে চাকরি করতাম, আমাদের চাকরি ছিনিয়ে নিয়েছে। তাই আজ আমরা পথে বসে অন্যায়ের প্রতিবাদ করছি। যতদিন না যোগ্যদের চাকরি ফিরিয়ে দিচ্ছে ততদিন আমাদের এই অবস্থান চলবে।"

এদিকে আজ বর্ধমানের নির্বাচনী জনসভা থেকে প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন, "চাকরি হারানো যে শিক্ষকদের নথি ঠিক আছে, লিগাল সেল গড়ে তাঁদের আইনি সহায়তা দেবে বিজেপি।' এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে এক চাকরিহারা শিক্ষক বলেন, "আমরা শুধু এসএসসি অফিসকে চিনি। এই এসএসসি অফিস আমাদের নিয়োগ করেছে। এই এসএসসি অফিস আমাদের মান ফিরিয়ে দিক। একটা লিস্ট বের করুক। আমরা যেন আমাদের মান ফিরে পাই। ২৪ ঘণ্টার মধ্যে আমাদের লিস্ট বের করুক।" একই সুরে অপর এক চাকরিহারা বলেন, "এটা নিয়ে আমরা কোনো রাজনীতিকরণ করতে চাই না। আমাদের একটা কথা, এখানে সব বসছেন এমএ, বিএড, পিএইচডি হোল্ডাররা। যোগ্য প্রার্থী। ছয় বছর আমরা চাকরি করেছি। আমাদের যোগ্য লিস্টে নাম আছে। আমাদের চাকরি ফিরিয়ে দিতে হবে। এটাই আমাদের এসএসসি অফিসের কাছে দাবি।"

সম্প্রতি ২০১৬-র SSC-র ২৫ হাজার ৭৫৩ জনের প্যানেল বাতিল করে দিয়েছে হাইকোর্টের বিশেষ বেঞ্চ। আর তার জেরে কঠিন পরিস্থিতিতে পড়েছেন চাকরিহারা শিক্ষক-শিক্ষা কর্মীরা। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Calcutta High Court: কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
কে হবেন রাজ্যের বিরোধী দলনেতা? ঋতব্রত না শোভনদেব? কলকাতা হাইকোর্ট জানিয়ে দিল...
Mamata Banerjee: আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
আইপ্যাকের অফিসে ইডির তল্লাশিতে বাধা, ফাইল চুরির অভিযোগ, সিবিআই তদন্তে আপত্তি নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের
Annapurna Yojona : 'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
'কালকের মধ্যে টাকা পেয়ে যাবেন' অন্নপূর্ণা-র টাকা নিয়ে কাদের বললেন মুখ্যমন্ত্রী ?
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget