এক্সপ্লোর

Teachers Protest : 'আমরা দুজন মিলে কী করব, দাঁড়িয়েই তো ছিলাম' শিয়ালদায় টেনে হিঁচড়ে মহিলাদের তুলে নিয়ে গেল পুলিশ

SSC Teachers Protest : শিয়ালদা থেকে আন্দোলনকারীদের তোলা হল প্রিজন ভ্যানে। জমায়েতে নজর। অতিসক্রিয় পুলিশ।

 

কৃষ্ণেন্দু অধিকারী, ব্রতদীপ ভট্টাচার্য, ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : পূর্ব নির্ধারিত ঘোষণা অনুসারেই, সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে নতুন করে পরীক্ষা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে SSC। আর এদিনই পথে নামলেন চাকরি হারা শিক্ষকরা। আন্দোলনরত চাকরিহারা শিক্ষকরা বলেই দিয়েছিলেন, তাঁরা আর পরীক্ষা দিতে চান না। তাঁরা হকের চাকরি ফেরত পেতে চান। শুক্রবারই  শিয়ালদা থেকে নবান্ন পর্যন্ত অর্ধনগ্ন মিছিলের ডাক চাকরিহারা শিক্ষকদের। এদিন তাই নজিরবিহীন পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শিয়ালদা চত্বর। পুলিশের স্পষ্ট ঘোষণা, 'অনুমতি নেই, জমায়েত করবেন না, করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে'।  

হকের চাকরি ফেরত পেতে চেয়ে  যে মিছিলের কর্মসূচি ছিল আজ, তার আগেই পুলিশ ধরপাকড় করে তুলল প্রিজন ভ্যানে । অভিযোগ, বেশ কিছু ক্ষেত্রে দেখাই হল না, কে আন্দোলনে এসেছেন, কে আসেননি।  আন্দোলনরতরা আগেই ঘোষণা করেছিলেন অর্ধনগ্ন অবস্থায় মহামিছিল করা হবে। সেই কর্মসূচি শুরুর আগেই শুরু হয়ে গেল উত্তেজনা। মিছিল শুরুর আগেই রাস্তায় অপেক্ষারত চাকরিহারাদের তুলে নিয়ে গেল পুলিশ। 'আমায় কেন তুলে নিয়ে যাচ্ছেন, আমি কী করেছি' , বলে চিৎকার করলেও, সেই প্রশ্নের উত্তর মিলল না। তার আগেই তাঁদের ঠাঁই হল প্রিজন ভ্যানে।  

দেখা গেল রাস্তার ধারে অপেক্ষা করছিলেন দুই মহিলা চাকরিহারা শিক্ষিকা। তাঁদেরও তুলে নিয়ে গেল পুলিশ। প্রিজন ভ্যানে উঠে চিৎকার করে প্রশ্ন করলেন তাঁরা...'আমায় কেন নিয়ে যাচ্ছ ....সরে যেতে বলেছিলেন সরে গেছি, তাও তুলছেন কেন?' উত্তর মিলল না। তাঁরা খাতায় কলমে এখনও সরকারি কর্মচারি হলেও, তাঁদের প্রিজন ভ্যানে তুলে নিয়ে গেল পুলিশ। 

সকাল থেকেই গোটা শিয়ালদা চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে।  শিয়ালদা চত্বরে হাজির ৪ ডিভিশনের DC-রা। শিয়ালদা চত্বরেই মিছিল আটকে দেওয়ার প্রচেষ্টা স্পষ্ট। জমায়েত তিলমাত্র শুরুর আগেই পুলিশ তাঁদের সরিয়ে নিয়ে গেল।  পরিষ্কার জানিয়ে দেওয়া হল, 'জমায়েতে অনুমতি নেই, কেউ জমায়েত করবেন না'। এ যেন নজিরবিহীন ছবি। 

রেলওয়ে স্টেশন ও মেট্রো স্টেশনের বাইরে  একেবারে তীক্ষ্ণ দৃষ্টিতে অপেক্ষা করছেন পুলিশকর্মীরা। কাউকে দেখে সন্দেহ হলেই, জিগ্যেস করা হচ্ছে, আপনি কি ২০১৬ সালের প্যানেলের চাকরি হারা প্রার্থী ? আইডি খতিয়ে দেখা হচ্ছে। দেখা হচ্ছে মোবাইল ফোনও। সূত্রের খবর, মোবাইলে ২ ০১৬  প্যানেলের হোয়াটসঅ্যাপ গ্রুপ দেখা মাত্রাই  অভিযোগ, তাহলেই তাঁদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে প্রিজন ভ্যানে। একজনের অভিযোগ, তিনি আন্দোলনের জন্যই আসেননি। তিনি বিকাশ ভবনে যাচ্ছিলেন। কিন্তু তাঁকেও সন্দেহভাজন মনে হয় পুলিশের। তাই কথা শোনা হয়নি, তোলা হয় পুলিশের গাড়িতে। এমন অভিযোগ জানাচ্ছেন অনেকেই। 

 

সেরা শিরোনাম

EC On TMC: জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
জোড়াফুল প্রতীক থাকবে কার দখলে? কারা পাবে দলীয় তহবিলের মালিকানা ? আজ থেকে শুনানি শুরু কমিশনে
Mimi Chakraborty: আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
আইনি বিয়ে সারলেন মিমি চক্রবর্তী
Nitin Gadkari Vs Sovandeb Chattopadhyay: 'কেন্দ্রের থালায় অর্থের অভাব নেই', নিতিন গডকড়ীর মন্তব্যের পাল্টা কী বললেন মমতা তৃণমূলের শোভনদেব
'কেন্দ্রের থালায় অর্থের অভাব নেই', নিতিন গডকড়ীর মন্তব্যের পাল্টা কী বললেন মমতা তৃণমূলের শোভনদেব
Rachana Banerjee: 'আগের সরকার জমি দেয়নি, ফিরে গিয়েছেন শিল্পপতিরা, হয়নি উন্নয়ন', অভিযোগ NCPI MP শতাব্দী, জুন, রচনার
'আগের সরকার জমি দেয়নি, ফিরে গিয়েছেন শিল্পপতিরা, হয়নি উন্নয়ন', অভিযোগ NCPI MP শতাব্দী, জুন, রচনার

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget