এক্সপ্লোর

SSC: ৭৫০ শূন্যপদে নিয়োগে ‘না’, উচ্চ প্রাথমিকে নিয়োগে অন্তর্বর্তী স্থগিতাদেশ

২০১৮ সালে পার্সোনালিটি টেস্ট নেওয়া হয়। ১৪ অক্টোবর অতিরিক্ত শূন্য পদ তৈরি করে নিয়োগের বিজ্ঞপ্তি। ৩ নভেম্বর কাউন্সেলিংয়ের তারিখ জানায় এসএসসি।

কলকাতা:  আপাতত দু’দিন উচ্চপ্রাথমিকে কর্মশিক্ষার শিক্ষক নিয়োগের নিয়োগপত্রে ‘না’ । বৃহস্পতিবার পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত নিয়োগপত্র প্রদানে নিষেধ করল হাইকোর্ট। নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। অতিরিক্ত ৭৫০ শূন্যপদের নিয়োগপত্রে দুদিনের জন্য নিষেধ বিচারপতির। পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত পদক্ষেপ নয়, নির্দেশ বিচারপতির। আজ অফিস বন্ধ, ফলে নিয়োগপত্র দেওয়ার প্রশ্ন নেই, জানাল এসএসসি। কীভাবে তৈরি হয়েছে ওয়েটিং লিস্ট? জানতে চাইল আদালত।

‘কমিশন জানে তারা স্বচ্ছ নয়। এমন শিক্ষক পাঠাচ্ছেন যার জন্য পড়ুয়াদের হেনস্থা হতে হচ্ছে’। কমিশনের উদ্দেশ্যে মন্তব্য বিচারপতির। ২০১৬-য় নিয়োগের বিজ্ঞপ্তি জারি, ২০১৭-য় পরীক্ষা। ২০১৮ সালে পার্সোনালিটি টেস্ট নেওয়া হয়। ১৪ অক্টোবর অতিরিক্ত শূন্য পদ তৈরি করে নিয়োগের বিজ্ঞপ্তি। ৩ নভেম্বর কাউন্সেলিংয়ের তারিখ জানায় এসএসসি। ১০ ও ১১ নভেম্বর ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিং। ওয়েটিং লিস্টে নাম না থাকায় মামলা করেন  এক চাকরিপ্রার্থী। ৭২ পেয়ে ডাক না পেলেও ৫৬ পেয়েও অন্য একজনের কাউন্সেলিংয়ে ডাক পাওয়ার অভিযোগ তোলেন ওই মামলাকারী। তাঁর থেকে অন্তত আরও ৬০ জন কম নম্বর পেয়েছেন বলে অভিযোগ মামলাকারীর। এই ৬০ জনকে নিয়ে অবস্থান জানাবে কমিশন। মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার।

রাজ্যে আরও এক নিয়োগ পক্রিয়া নিয়ে উঠল প্রশ্ন! আর একবার প্রশ্নের মুখে নিয়োগে স্বচ্ছতা! সোমবার বিচারপতি প্রশ্ন করেছিলেন, ভুল কি ইচ্ছাকৃত না গাফিলতি? মঙ্গলবার একধাপ এগিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু বললেন, স্কুল সার্ভিস কমিশন জানে, তারা স্বচ্ছ নয়। এরপরই উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষায় ৭৫০টি শূন্যপদে নিয়োগে আপাতত স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। আপাতত ২ দিনের জন্য নিয়োগ প্রক্রিয়া বন্ধ রাখার নির্দেশ দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, বৃহস্পতিবার পরবর্তী শুনানির আগে পর্যন্ত কোনও চাকরিপ্রার্থীকে সুপারিশপত্র দিতে পারবে না স্কুল সার্ভিস কমিশন।

এরইসঙ্গে ওয়েটিং লিস্ট কীভাবে তৈরি হয়েছিল? তা নিয়েও প্রশ্ন তুলেছে আদালত। SSC সূত্রে খবর উচ্চ প্রাথমিকের কর্মশিক্ষার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কাউন্সেলিং পর্ব শেষ হয়েছে। ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থী, যাঁরা কাউন্সেলিং-এ এসেছিলেন, তাঁদের নিয়োগের সুপারিশপত্রও দেওয়া হয়। এরপরই সোমা রায় নামে এক চাকরিপ্রার্থী মামলা করেন। তিনি দাবি করেন, তাঁর থেকে কম নম্বর পেয়ে অনেকে কাউন্সেলিংয়ে ডাক পেয়েছেন। সেই মামলায়, মঙ্গলবার এসএসসির জবাব চান বিচারপতি। তাতেই, স্কুল সার্ভিস কমিশনের তরফে জানানো হয়, বীরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষ্যে এদিন (মঙ্গলবার) অফিস বন্ধ রয়েছে, ফলে নিয়োগপত্র দেওয়ার প্রশ্নই নেই।

এরপরই, বিচারপতি বিশ্বজিৎ বসু প্রশ্ন করেন, কীভাবে তৈরি হয়েছিল ওয়েটিং লিস্ট? কমিশন জানে তারা স্বচ্ছ নয়। এমন শিক্ষক পাঠাচ্ছেন যার জন্য পড়ুয়াদের হেনস্থা হতে হচ্ছে। স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে, বৃহস্পতিবার তাঁরা আদালতে বিস্তারিত তথ্য দেবেন। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের কথায়, স্থগিতাদেশ এই খবর আমাদের কাছে নেই কোনও। আমি নিজে তো স্কুলে উপস্থিত ছিলাম না। আইনজীবীর সঙ্গে যা কথা হয়েছে তাতে কোনও স্থগিতাদেশ আদালত দেয়নি। মামলা হয়েছে। আদালত আমাদের কাছ থেকে ব্যাখ্যা চান। বিস্তারিত ব্যাখ্যা চাওয়া হয়েছে। মেধাতালিকার ব্যাপারে আদালত একটা নির্দিষ্ট সংখ্যা থেকে ২৩৫-৩০১ নম্বর, তাঁদের বিস্তারিত বিবরণ-সহ। আমরা আশাকরি আদালত সন্তুষ্ট হবে। কাউন্সেলিং হয়ে গেছে। এখানে স্থগিতাদেশের বিষয় নেই।

২০১৬ সালে উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়। ২০১৭-য় পরীক্ষার পর ২০১৮ সালে পার্সোনালিটি টেস্ট নেওয়া হয়। চলতি বছরের ১৪ অক্টোবর অতিরিক্ত শূন্য পদ তৈরি করে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করার পাশাপাশি, ৩ নভেম্বর কাউন্সেলিংয়ের দিন ঘোষণা করে SSC। ১০ ও ১১ নভেম্বর ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের কাউন্সেলিং হয়। এরপরই, তালিকায় নাম না থাকায় সোমা রায় নামে এক চাকরিপ্রার্থী মামলা করেন। ৭২ নম্বর পেয়ে তিনি সুপারিশপত্র না পেলেও, ৫৬ নম্বর পেয়ে অন্য একজন সুপারিশপত্র পেয়েছেন বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি, চাকরি প্রার্থী সোমা রায়ের অভিযোগ, তাঁর থেকে অন্তত আরও ৬০ জন কম নম্বর পেয়েছেন। সেই ৬০ জন প্রসঙ্গে স্কুল সার্ভিস কমিশনকে অবস্থান স্পষ্ট করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি বৃহস্পতিবার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
'এত চুরি করেছেন চোর তো শুনতেই হবে', মমতার গাড়িতে হামলা নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী ?
Suvendu On Mamata: আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
আপনি তো আজ অভয়ার বাড়িতে যেতে পারতেন ক্ষমা চাইতে, মমতাকে কটাক্ষ শুভেন্দুর
Mamata Banerjee Live: অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
অভয়াকাণ্ডের ২ বছর, শেষে দেখে ছাড়ার হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর, কাদের বিরুদ্ধে এবার তদন্ত?
Sumit Roy: সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?
সরকারি জমি প্রাইভেট ল্য়ান্ডে বিক্রি, কীভাবে দুর্নীতি করেছেন অভিষেকের আপ্ত সহায়ক সুমিত রায় ?

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget