এক্সপ্লোর

SSKM IVF Baby:সরকারি হাসপাতালে বিনামূল্যে IVF পদ্ধতিতে সন্তানের জন্ম, SSKM-এর সাফল্যের মুকুটে নয়া পালক

Kolkata News: মায়ের বোধনে যেখানে আর মাত্র কয়েকটা দিন বাকি, তখন এক মায়ের কোল আলো করে এল অন্য উমা।

অনির্বাণ বিশ্বাস, কলকাতা: ঠিক যেন উমা এল দেবীপক্ষে। নতুন সাফল্য পেল SSKM হাসপাতাল। রাজ্যের এই প্রথম কোনও সরকারি হাসপাতালে আইভিএফ পদ্ধতিতে কন্যা সন্তানের জন্ম দিলেন মহিলা। সুস্থ আছে শিশু, সুস্থ আছেন মা।

নতুন সাফল্য পেল SSKM: মায়ের বোধনে যেখানে আর মাত্র কয়েকটা দিন বাকি, তখন এক মায়ের কোল আলো করে এল অন্য উমা। SSKM হাসপাতালে আইভিএফ পদ্ধতিতে কন্যা সন্তানের জন্ম দিলেন মহিলা। রাজ্যে প্রথম এই সাফল্য এল কোনও সরকারি হাসপাতালে। কোনও দম্পতির সন্তানধারণে সমস্যা হলে বেশিরভাগ সময় ইন-ভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ প্রক্রিয়ার মাধ্যমে গর্ভধারণের পরামর্শ দেন চিকিৎসকরা। এই পদ্ধতি কার্যকরি হলেও অত্যন্ত খরচ সাপেক্ষ। সেই কারণে ইচ্ছে থাকলেও মাতৃত্বের স্বাদ থেকে বঞ্চিত হন অনেকে। এবার সেই সমস্যার সমাধানে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।              

চলতি বছরের ফেব্রুয়ারি মাসের ৯ তারিখ SSKM হাসপাতালে দক্ষিণ ২৪ পরগনার এক দম্পতির শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সরকারি হাসপাতালে আইভিএফ প্রক্রিয়ার সূচনা হয়। ঘোষ দোস্তিদার ইন্সটিটিউট ফর ইনফার্টিলিটির সঙ্গে যৌথ উদ্যোগে পুরো প্রক্রিয়া সম্পন্ন হয় এসএসকেএম হাসপাতালে। আট মাস পরে দেবীপক্ষে কন্যা সন্তানের জন্ম দিলেন মহিলা। SSKM-এর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিশ্বনাথ ঘোষ দস্তিদার বলেন, "শিশুটির ওজন তিন কিলো ৯০ গ্রাম, সুস্থ রয়েছে সে। আমরা সর্বক্ষণ তার মনিটরিং করছি। ইতিমধ্যে ৩২০০ জন নাম লিখেছে আইভিএফ চিকিৎসা নেওয়ার জন্য।''

১৯৭৮ সালে কলকাতায় চিকিৎসক সুভাষ মুখোপাধ্যায়ের হাত ধরে আইভিএফ পদ্ধতির সূচনা হয়। এবার সেই পদ্ধতিতে সাফল্য পেল সরকারি হাসপাতাল। SSKM হাসপাতালে ওপিডি বিল্ডিং-এর সাত তলায় গড়ে তোলা হচ্ছে আন্তর্জাতিক মানের নতুন আইভিএফ ইউনিট। SSKM হাসপাতাল সূত্রে খবর, আইভিএফ পদ্ধতির মাধ্যমে সন্তানসম্ভবা হয়েছেন আরও ৩৫ জন মহিলা। সেন্টার অফ এক্সেলেন্সের আর্ট ডিরেক্টর সুদর্শন ঘোষ দস্তিদার বলেন, "আমরা খুশি আন্তর্জাতিক পর্যায়ের এক পরিকাটামো গড়ে প্রথম আইভিএফ শিশু ভূমিষ্ঠ হল এসএসকেএম হাসপাতালে এবং সম্পূর্ণ বিনামূল্যে এই পুরো চিকিৎসা করা হচ্ছে।''

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Junior Doctors Strike: আমরণ অনশনের দ্বিতীয় দিন, বায়ো টয়লেটেও 'আপত্তি' পুলিশের

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
সরিষায় তৃণমূলের পার্টি অফিসে নোটের বান্ডিল, তৃণমূলের কার্যালয়ে পুলিশের তল্লাশি, কোটি টাকার হদিশ
West Bengal News Live Updates: আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় এবার সন্দীপ ঘোষকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট
Sandip Ghosh : তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
তলব সত্ত্বেও এলেন না সন্দীপ ঘোষ, পরবর্তী পদক্ষেপ কী হবে ইডি-র ?
Kali Puja 2026: উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো
উচ্চতা-বিধি না মেনে মণ্ডপ তৈরি, আপত্তি অনুষ্ঠান নিয়েও! নতুন জটে জানবাজারের কালীপুজো

ভিডিও

Kali Puja 2026 | জানবাজারের কালীপুজোর মণ্ডপের বিরুদ্ধে নিয়ম না-মানার অভিযোগ
Agnimitra Paul | ছটপুজোর আগে শহরের বিভিন্ন ঘাট পরিদর্শনে পুরমন্ত্রী | #abpananda
Dhirendra Krishna Shastri | ধর্মসভায় রাম ও কৃষ্ণের মধ্য়ে তুলনা টেনে বিতর্কে ধীরেন্দ্রকৃষ্ণ শাস্ত্রী
Protest in KMC | পুজোর পর জারি সার্কুলারের বিরোধিতায় কলকাতা পুরসভার অন্দরে বিক্ষোভ
Indranil Sen Arrested | ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dia Mira Diwali Video: দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
দিয়া মির্জার দীপাবলি-ভিডিও ঘিরে বিতর্ক, আদালত বলল, ‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
আরও বিপাকে ইন্দ্রনীল সেন, MPO আইনের ২ ও ৯ নম্বর ধারা যুক্ত করার আবেদন, কী দাবি পুলিশের ?
Pirates Attack: ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
ভারতীয় নাবিকদের অপহরণ জলদস্যুদের! ভারতীয় নৌবাহিনীর অপারেশনে অবশেষে উদ্ধার
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে ভয়াবহ ঘটনা, তুষারঝড়ে নিখোঁজ বাঁকুড়ার ৮ জন, মুখ্যমন্ত্রীর বড় বার্তা
Rohit Sharma: নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিতের সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়েই রোহিত শর্মার সামনে প্রচুর রেকর্ড ও কৃতিত্ব গড়ার হাতছানি
Weather Update: ‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
‘ল্যান্ডফল’ হলেও কাটেনি 'বিপদ' ! কমলা ও হলুদ সতর্কতা জারি ১১ জেলায়, ৪ ও ৫ নভেম্বর কী ঘটবে ?
Food Poisoning : বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
বিয়েবাড়ির ভোজ খেয়ে অসুস্থ শতাধিক অতিথি, এই খাবার খেয়েই একের পর এক হাসপাতালে
Fake 20 Rupee Coin: কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
কোটি কোটি টাকার নকল ২০ টাকার কয়েন ঢুকে গিয়েছে বাজারে? একাধিক রাজ্যে চলছে কারবার? বড় চক্রের পর্দাফাঁস
Embed widget