এক্সপ্লোর

SSKM Operation: চোখে ঢুকেছিল ছাতার শিক, SSKM-এ সফল অস্ত্রোপচারে জীবনের আলো দেখল শিশু

SSKM Rare Operation: বাড়ির সামনে খেলছিল ৪ বছরের ছোট্ট শিশু। খেলতে খেলতে আচমকাই মুখ থুবড়ে পড়ে যায় ইঁটের ঢিবির ওপর। ভাবতেও পারেনি, এভাবে ওত পেতে রয়েছে বিপদ।

ঝিলম করঞ্জাই, কলকাতা: খেলতে খেলতে, চোখে ঢুকে গেছিল প্রায় ৬ ইঞ্চি লম্বা, ছাতার শিক। SSKM’এ জটিল অস্ত্রোপচারে, নতুন করে জীবনের আলো দেখল, ৪ বছরের শিশু। চিকিত্‍সকরা জানাচ্ছেন, শিশুটি এখন বিপন্মুক্ত।

জীবনের আলো দেখল শিশু: বাড়ির সামনে খেলছিল ৪ বছরের ছোট্ট শিশু। খেলতে খেলতে আচমকাই মুখ থুবড়ে পড়ে যায় ইঁটের ঢিবির ওপর। ভাবতেও পারেনি, এভাবে ওত পেতে রয়েছে বিপদ। গত বুধবার, ডায়মন্ড হারবারের বাসিন্দা, ছোট্ট শিশুর, বাঁ চোখের মধ্যে গেঁথে যায় প্রায় ৬ ইঞ্চি লম্বা, ছাতার শিক। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে নিয়ে যাওয়া হয়, ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে (Diamond Harbor Medical College)। সেখান থেকে শিশুকে পাঠানো হয়, SSKM’এর ট্রমা কেয়ারে। বুধবার সন্ধেয়, SSKM-এ হয় জটিল অপারেশন (Rare Operation) । চক্ষু ও নিউরো বিভাগের বিশেষজ্ঞদের অস্ত্রোপচারে, চোখ থেকে বের করা হয়, ছাতার শিকটি। চিকিত্‍সকরা জানাচ্ছেন, আঘাত এতটাই গুরুতর ছিল, যে, চোখের মণির ধার ফুটো করে ঢুকে, করোটির হাড় ভেঙে দিয়েছে এই শিক।

কী জানাচ্ছেন চিকিৎসকরা? SSKM হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ শাশ্বত ভট্টাচার্য বলেন, "চোখের মণির ধার দিয়ে ফুটো করে, করোটির হাড় ভেঙে দেয়।'' জটিল অস্ত্রোপচারে, নতুন জীবন ফিরে পেয়েছে শিশু। হাসপাতাল সূত্রে খবর, শিশু এখন বিপন্মুক্ত। তার অবস্থা অনেকটাই স্থিতিশীল। তবে, দৃষ্টিশক্তি কিছুটা প্রভাবিত হতে পারে বলে আশঙ্কা রয়েছে।

চলতি বছর জুন মাসে এসএসকেএমে (SSKM ) দেড় বছরের শিশুর সফল অস্ত্রোপচার (Successful Operation) । ঘটনার এক সপ্তাহ পর, শ্বাসযন্ত্র থেকে বেরোল আটকে যাওয়া দারচিনি। হাসপাতাল সূত্রে খবর, জুন মাসে দেড় বছরের শিশুর শ্বাসযন্ত্রে আটকে যায় দারচিনি। বহরমপুর হাসপাতাল (Baharampur Hospital), মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ঘুরে শিশুকে নিয়ে আসা হয় কলকাতার এনআরএসে (NRS) । সেখান থেকে শিশুকে নিয়ে এসএসকেএমে আসেন পরিবারের সদস্যরা। ইএনটি বিভাগের চিকিত্সকরা জরুরি ভিত্তিতে অস্ত্রোপচার করেন। টেনশনে হাত-পা ঠাণ্ডা হয়ে গিয়েছিল পরিবারের মানুষজনের। হাসপাতাল থেকে হাসপাতালে ঘুরে কিছুটা যেন হাল ছেড়ে দিয়েছিলেন তাঁরা। শিশুর শ্বাসযন্ত্র থেকে দারচিনি বের করে শিশুকে জীবন ফিরিয়ে দেন এসএসকেএম-এর চিকিৎসকরা। 

আরও পড়ুন: Udayan Guha: ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনে দলের পদক্ষেপে কিছুটা ভুল হয়েছিল, অকপট উদয়ন গুহর

সেরা শিরোনাম

Gyanesh Kumar: ‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
‘জ্ঞানেশ কুমারের ফাইল আছে সরকারের কাছে, বিচারপতিদের ঠিকুজি-কুষ্ঠিও’, বললেন সুপ্রিম কোর্টের আইনজীবী
News Live Updates: দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
দিল্লির কনট প্লেসে নতুন করে উত্তেজনা, বাম সংগঠনগুলির বিক্ষোভে উত্তপ্ত কনট প্লেস, ধরপাকড় পুলিশের
East Burdwan: আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
আঠারো হাতের দেবী সর্বমঙ্গলা, প্রতিপদ থেকেই শুরু বর্ধমানের এই দুর্গাপুজো
Kolkata: পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য
পশ্চিমবঙ্গের চেহারা বদলেছে, উদ্যোগপতিরা বিনিয়োগ করতে চাইছেন: শমীক ভট্টাচার্য

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget