এক্সপ্লোর

SSKM: অস্ত্রোপচার করবে রোবট! নতুন বছরে উপহার SSKM-এ?

Robotic Surgery: কম খরচে, নিখুঁতভাবে অতি সূক্ষ্ম এবং অনেক কম রক্তপাতহীন অস্ত্রোপচার করা সম্ভব রোবট প্রযুক্তির সাহায্যে। এমনটাই মত চিকিৎসকদের

ঝিলম করঞ্জাই, কলকাতা: খুব শিগগিরই রাজ্যের সরকারি স্বাস্থ্য পরিষেবার মুকুটে জুড়তে চলেছে নতুন পালক। সুপার স্পেশালিটি হাসপাতাল এসএসকেএমে (SSKM) চালু হতে চলেছে রোবোটিক সার্জারি (Robotic Surgery)। সব ঠিক থাকলে নতুন বছরেই গোড়া থেকেই তা চালু হতে পারে। 

থ্রিডি স্ক্রিনে চোখ রেখে বসে রয়েছেন চিকিৎসক। রোবটের সরু হাত তাঁর নির্দেশ মতো পৌঁছে যাচ্ছে রোগীর শরীরের সূক্ষ্ম অংশে। অনেক কম রক্তপাত ঘটিয়ে সূক্ষ্ম জায়গায় নির্ভুলভাবে সেরে ফেলা হচ্ছে জটিল অস্ত্রোপচার (Operation)। খুব শিগগিরই এই দৃশ্য দেখা যাবে এরাজ্যের এসএসকেএমে।

রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতাল সূত্রে খবর, চিকিৎসার এই উৎকর্ষ কেন্দ্রে এবার রোবটিক সার্জারি শুরু হতে চলেছে। নতুন আউটডোর ভবনের একটি তলে বিশেষ অপারেশন থিয়েটার তৈরির কাজ শেষ। কোন সংস্থার যন্ত্রের সাহায্যে রোবোটিক সার্জারি হবে, তা এখনও চূড়ান্ত হওয়া বাকি আছে। ইতিমধ্যেই সেই সংক্রান্ত টেন্ডার প্রকাশ করেছে এসএসকেএম। 

এরমধ্যেই সেজে উঠেছে হাসপাতালের অপারেশন থিয়েটার (Operation Theatre)। সব ঠিক থাকলে নতুন বছরের শুরুতে রোবোটিক সার্জারি চালু হয়ে যাবে এসএসকেএম হাসপাতালে, এমনটাই খবর সূত্রের। অনেক নামকরা বেসরকারি হাসপাতালে রোবোটিক সার্জারির ব্যবস্থা আছে। কিন্তু এরাজ্যের কোনও সরকারি হাসপাতালে এখনও পর্যন্ত এই ব্যবস্থা নেই। এসএসকেএমই হতে চলেছে রাজ্যের প্রথম সরকারি হাসপাতাল, যেখানে রোবট-সহায়তা অস্ত্রোপচার পদ্ধতি চালু হবে। 

কম খরচে, নিখুঁতভাবে অতি সূক্ষ্ম এবং অনেক কম রক্তপাতহীন অস্ত্রোপচার করা সম্ভব রোবট প্রযুক্তির সাহায্যে। এসএসকেএম-এর ইএনটি বিশেষজ্ঞ অরুণাভ সেনগুপ্ত বলেন, 'সূক্ষ্ম অপারেশন। হাত অনেক সময় ঠিকমত ঘোরে না। রক্তপাত কম হবে। রোগী তাড়াতাড়ি ছুটি পাবে। নিখুঁত অস্ত্রোপচার হবে।'

চিকিৎসকরা বলছেন, রোবোটিক সার্জারি প্রযুক্তিতে বিশেষভাবে উপকৃত হবেন ক্যানসার আক্রান্ত রোগীরা। এমনটাও জানিয়েছেন উত্তরবঙ্গ মেডিক্যালের অঙ্কোলজিস্ট কৌশিক চট্টোপাধ্যায়।

এসএসকেএম সূত্রে খবর, এক একটি রোবটের দাম প্রায় ১০ থেকে ১২ কোটি টাকা। নাম রোবোটিক সার্জারি হলেও রোবটই এখানে শেষ কথা নয়। রোবটের নিয়ন্ত্রক হিসেবে থাকেন শল্য চিকিৎকরাই। কম্পিউটার স্টেশনে বসে রোবোটিক হাতের গতিবিধি নিয়ন্ত্রণ করেন তাঁরা। এসএসকেএম সূত্রে খবর, পুরো বিষয়টি হাতে-কলমে শিখিয়ে দেওয়া হবে চিকিৎসকদের। 

এসএসকেএম সূত্রে খবর, রোবোটিক সার্জারির বিষয়টি তত্ত্বাবধানের জন্য ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এমএসভিপি সহ বিভিন্ন বিভাগের প্রধানরা রয়েছেন ওই কমিটিতে। 

আরও পড়ুন: বছরে একবারই তৈরি এই 'বিশেষ' জিলিপি! খেতে হলে যেতে হবে এখানে

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

সেরা শিরোনাম

Supreme Court On FORM 6: FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
FORM 6 নিয়ে বক্তব্য স্পষ্ট করল সুপ্রিম কোর্ট, কী বার্তা এবার দেশের শীর্ষ আদালতের ? “SIR মামলার রায় ঘোষণার সময় এই সংশোধিত ফর্মটির অস্তিত্বই ছিল না..”
Bar Council Election Result 2026: বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
বার কাউন্সিল ভোটে বিরাট জয় BJP-র, বেলেঘাটার বিধায়ককে খোঁচা মুখ্যমন্ত্রীর
News Live Update : আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
আগের সরকার ওবিসি জট তৈরি করেছিল, এই সরকার ওবিসি জট মুক্ত করেছে : শুভেন্দু
Durga Puja Weather Update: দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?
দুর্গা পুজোতেও আংশিক মেঘলা আকাশ, হাল্কা বিক্ষিপ্ত বৃষ্টির ভ্রূকুটি, আগামী কয়েকদিন কেমন থাকবে আবহাওয়া ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
8th Pay Commission : ১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
১৫ বছরের পেনশন রুলে হবে বড় পরিবর্তন ? অষ্টম বেতন কমিশনে নতুন খবর, কবে সুপারিশ জমা ?
Cristiano Ronaldo: কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
কেন সাসপেন্ড করা হল রোনাল্ডোকে? আদৌ কি পর্তুগাল দলে আর ফিরতে পারবেন সি আর সেভেন?
Oppositions Rally : রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
রাজধানীর বুকে বিশাল জমায়েত, সুপ্রিম কোর্টমুখী বিরোধী শিবিরের মিছিল ; আগেই পৌঁছে গেল লিগ্যাল টিম
Abishek Porel: জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
জেলমুক্তির ২৫ দিন পরেই সেঞ্চুরি, মাঠে কাঁদলেন অভিষেক পোড়েল, কোহলি-সেলিব্রেশন কল্যাণীতে
Abhijeet Dipke : 'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
'এবার পুরো দেশই যন্তর মন্তর হয়ে উঠবে !' হুঙ্কার অভিজিৎ দীপকের
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Embed widget