এক্সপ্লোর

Kolkata Accident: মা উড়ালপুলে এবার গতির বলি সেন্ট জেভিয়ার্স কলেজের ছাত্র, জখম তরুণী-সহ ৪ !

Road Accident: প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, দুরন্ত গতিতে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে

হিন্দোল দে, কলকাতা : রাতের শহরে ফের গাড়ি দুর্ঘটনা (Car Accident)। মা উড়ালপুলে (Maa Flyover) এবার গতির বলি সেন্ট জেভিয়ার্স (St. Xavier's College) কলেজের ছাত্র। গুরুতর জখম হন এক তরুণী-সহ ৪ জন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের CMRI হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, গতকাল রাত সোয়া ১২টা নাগাদ সায়েন্স সিটির সামনে মা উড়ালপুলের ওপর দুর্ঘটনাটি ঘটে। নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডার ও ল্যাম্পপোস্টে সজোরে ধাক্কা মারে পার্ক সার্কাসের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাওয়া গাড়িটি। দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়িটিকে গ্যাস কাটার দিয়ে কেটে সকলকে উদ্ধার করা হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চালকের আসনে থাকা সেন্ট জেভিয়ার্সের পড়ুয়া ১৯ বছরের নীহার আগরওয়ালের। বেপরোয়া গতি নাকি, অন্য কোনও বিষয় রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার জেরে রাতে মা উড়ালপুলে প্রায় ২ ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

কীভাবে দুর্ঘটনা ?

প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, দুরন্ত গতিতে গাড়ি চালানোর জন্যই এই দুর্ঘটনা ঘটেছে। গাড়িটি পার্ক সার্কাসের দিক থেকে চিংড়িঘাটার দিকে যাচ্ছিল মা উড়ালপুল ধরে। প্রগতি ময়দান থানার সায়েন্স সিটির কাছে মা উড়ালপুলের উপরেই গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। ১২টা ১৫ মিনিট নাগাদ দুর্ঘটনা ঘটেছে। মা উড়ালপুলে কংক্রিটের নির্মাণের উপরে যে ল্যাম্প পোস্ট আছে তাতে গিয়ে ধাক্কা মারে গাড়িটি। ধাক্কার জেরে ল্যাম্প পোস্টটি উপড়ে যায়। তা-ই নয়, গাড়িটি যাচ্ছিল চিংড়িঘাটার দিকে, কিন্তু ধাক্কার তীব্রতা এতটাই ছিল যে, সেটি লেন পরিবর্তন করে ফেলে। অর্থাৎ, চিংড়িঘাটা থেকে পার্ক সার্কাস যাওয়ার লেনের দিকে চলে আসে। গাড়িতে ৫ জন ছিলেন। তার মধ্যে চার জন তরুণ এবং এক জন তরুণী। তাঁরা রাতের খাবার খেতে যাচ্ছিলেন বলে জানা গেছে। দুর্ঘটনায় টালিগঞ্জ সার্কুলার রোডের বাসিন্দা তথা বছর ১৯-এর নীহারের মৃত্যু হয়। এসএসকেএম হাসপাতালে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকিরাও ছাত্র-ছাত্রী। তাঁদের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গোটা ঘটনা কীভাবে ঘটেছিল তা জানার জন্য লালবাজারের তরফে সিসি টিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। 

দুর্ঘটনার জেরে প্রায়ই খবরের শিরোনামে উঠে আসে মা উড়ালপুল। গত বছরেই এপ্রিল মাসে মা উড়ালপুলে দুর্ঘটনার ঘটনা ঘটেছিল। গতির শিকার হন এক ব্যক্তি। বেপরোয়া গতিতে তিনি মোটর বাইক (Motorbike Accident) ছোটাচ্ছিলেন বলে অভিযোগ। উড়ালপুল থেকে ছিটকে নীচে পড়ে গিয়ে তাঁর মৃত্যু (Death) হয়। গুরুতর আহত হন অন্য আর এক জন। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
‘অন্নপূর্ণা যোজনা’র টাকা মেলেনি, মন্ত্রীর বাড়ির বাইরে বিক্ষোভ এবার, কান্নায় ভেঙে পড়লেন মহিলারা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget