এক্সপ্লোর

Anish Khan: আনিস খান মৃত্যু তদন্তে সঠিক দিশা নেই রাজ্যের, কলেজ স্ট্রিটে প্রতিবাদ এসএফআই. ডিওয়াইএফআইয়ের

Anish Khan: এই অভিযোগ তুলে ফের পথে নামল SFI ও DYFI। আজ বিকেলে বাম ছাত্র-যুব সংগঠনের সদস্যরা কলেজ স্ট্রিট থেকে মৌলালি পর্যন্ত মিছিল করেন। সিট গঠনের পর ১৫ দিন পেরিয়ে গেলেও, রিপোর্ট জমা পড়েনি।

অনির্বাণ বিশ্বাস, আশাবুল হোসেন, কলকাতা: ছাত্রনেতা আনিস খান হত্যাকাণ্ডে মূল অভিযুক্তদের আড়াল করছে রাজ্য সরকার। এই অভিযোগ তুলে ফের পথে নামল SFI ও DYFI। আজ বিকেলে বাম ছাত্র-যুব সংগঠনের সদস্যরা কলেজ স্ট্রিট থেকে মৌলালি পর্যন্ত মিছিল করেন। ছাত্রনেতার মৃত্যুর তদন্তে সিট গঠনের পর ১৫ দিন পেরিয়ে গেলেও, রিপোর্ট জমা পড়েনি। বাম ছাত-র যুবদের অভিযোগ, রাজ্য সরকার বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই নিয়ে তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় পাল্টা দাবি জলঘোলা করতে নেমেছে বামেরা। পরীক্ষার সময় কেন বিক্ষোভ? তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। 

এর আগে গতকাল জেল থেকে বেরিয়েই ৯ দিন বাদে  ডিওয়াইএফআইয়ের রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায় বলেছেন, 'আন্দোলন চলবে। ভয় পওয়ার কোনও প্রশ্নই নেই। যতদিন পর্যন্ত না আনিস খানের খুনিরা গ্রেফতার হচ্ছেন ছাত্রযুবরা পথে ছিল আছে থাকবে।' মাঝে জেলে থাকার প্রসঙ্গে তাঁর সংযোজন, 'আন্দোলন করার পথে বামপন্থীদের জেল খাটার ঘটনা নতুন নয়। কিন্তু খারাপ লাগা এখানেই যে কারণে আমাদের একাধিক জনকে জেলে রাখা হল সেই দশদিনও কিন্তু আনিস খানের খুনিরা বুক চিতিয়ে পশ্চিমবঙ্গের প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াল। পশ্চিমবঙ্গে ছাত্র-যুব ও সাধারণ মানুষের কাছে যা ভয়ঙ্কর তিক্ত এক অভিজ্ঞতা। আর মাঝে গোটা সময়টায় দেখেছি কীভাবে পুলিশের সক্রিয়তা লোপ পেয়ে যাচ্ছে।' 

প্রসঙ্গত, আনিস খানের মৃত্যুতে দোষীদের গ্রেফতারির দাবিতে গত ২৬ ফেব্রুয়ারি পাঁচলায় বাম ছাত্র ও যুব সংগঠনের এসপি অফিস ঘেরাও কর্মসূচি ঘিরে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। পুলিশের ওপর হামলায় ইন্ধনের অভিযোগে মীনাক্ষী সহ ১৬ জন বাম যুব নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এদিন মীনাক্ষী ছাড়া পাওয়ার আগে তাঁর জন্য আলিপুর মহিলা সংশোধনাগারের সামনে জমায়েত করেছিলেন এসএফআই এবং ডিওয়াইএফআই-এর নেতাকর্মীরা। একই ভাবে জেলগেটের মুখে সক্রিয় ছিল পুলিশ। ছাড়া পেয়েই নতুন উদ্যমে আন্দোলনের ডাক দেন মীনাক্ষী।

 

সেরা শিরোনাম

New Jalpaiguri Rohinga Arrested: অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
অবৈধভাবে ভারতে প্রবেশ, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে আটক ৪ রোহিঙ্গা
Kidney Smuggling: সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
সল্টলেকে কিডনি পাচার চক্র, কীভাবে কিডনি খোয়ালেন মঙ্গল ? কোন প্রলোভনে ?
Suger Price Hike: মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
মাথায় হাত গৃহস্থের, হু হু করে বাড়ছে চিনির দাম
West Bengal News Live: বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের
বিজেপি ও ABVP-র প্রশ্রয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকে তাণ্ডব চালিয়েছে বহিরাগতরা, অভিযোগ বামেদের

ভিডিও

Amit Shah in Bengal : তিন দিনের সফরে রাজ্যে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, কী কী কর্মসূচি?
Sugar Price Hike: আখ থেকে চিনি তৈরিতে জোর না দিয়ে ইথানলে ফোকাস করাতেই কি এই পরিস্থিতি ?
Terrorist Arrested: পাক চর সন্দেহে পুলিশের হাতে গ্রেফতার তৃণমূল নেতার ভাই
CJP News: রাজস্থানের জয়পুরে আক্রান্ত ককরোচ জনতা পার্টির নেতা আশুতোষ রাঙ্কা | ABP Ananda Live
Jadavpur University : গন্ডগোলের মধ্যে ভাঙল নন্দলাল বসুর তৈরি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রতীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget