এক্সপ্লোর

State Election Commission : নবান্নর প্রস্তাবে মেলেনি রাজভবনের সবুজ সঙ্কেত, পঞ্চায়েত ভোটের প্রাক্কালে কমিশনারহীন রাজ্য নির্বাচন কমিশন

Governor : সোমবার সকালেই দিল্লি গিয়েছেন রাজ্যপাল। ফিরে কী সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার।

রুমা পাল, আশাবুল হোসেন, শিবাশিস মৌলিক, কলকাতা : পঞ্চায়েত ভোটের (Panchayat Election 2023) আগে আজ থেকে কমিশনারহীন রাজ্য নির্বাচন কমিশন। বর্তমান রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসের মেয়াদ শেষ হয়েছে গতকাল। এখনও, নবান্নের ২ টি প্রস্তাবিত নামের একটিতেও সবুজ সঙ্কেত দেয়নি রাজভবন। ফলে রাজ্যে পঞ্চায়েত নির্বাচন কবে হবে তা এখনও অনিশ্চিত। 

মে মাস শেষ, রাজ্য়ে পঞ্চায়েত নির্বাচন কবে হবে ? এই মহূর্তে এটাই সবচেয়ে বড় প্রশ্ন। কারণ, সোমবার থেকে কমিশনারহীন হয়ে পড়ল রাজ্য নির্বাচন কমিশন (State Election Commision)। রবিবারই শেষ হয়েছে রাজ্য নির্বাচন কমিশনারের মেয়াদ। সৌরভ দাসের কার্যকালের মেয়াদ ছিল ২৮ মে পর্যন্ত।রাজ্য সরকারের তরফে যে ২টি নাম প্রস্তাব করা হয়েছে তার একটিতেও এখনও সিলমোহর দেয়নি রাজভবন (Raj Bhavan)।

গত ১৮ মে রাজ্যপালের কাছে রাজ্য নির্বাচন কমিশনার হিসাবে প্রাক্তন মুখ্য়সচিব রাজীব সিনহার নাম প্রস্তাব করে নবান্ন (Nabanna)। নবান্ন থেকে একমাত্র রাজীব সিনহার নাম পাঠানোয় একাধিক প্রশ্ন তোলেন রাজ্যপাল (Governor)। এই নাম পাঠানোর আগে নেওয়া হয়েছে কি মন্ত্রিসভার অনুমোদন? জানতে চান রাজ্যপাল। শুক্রবার রাজভবনে তলব করা হয় মুখ্যসচিবকে। এরপর নবান্নের তরফে নির্বাচন কমিশনার হিসাবে দ্বিতীয় নাম প্রস্তাব করা হয়। রাজভবনে পাঠানো হয় অজিতরঞ্জন বর্ধনের নাম। বর্তমানে, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের অতিরিক্ত মুখ্যসচিব পদে রয়েছেন তিনি। 
এর আগে ছিলেন পঞ্চায়েত দফতরের দায়িত্বে।                           

কিন্তু, এর পরও কোনও নামেই সিলমোহর দেয়নি রাজভবন। যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেছেন, 'কমিশনার যেই হন ডিফ্যাক্টো থাকবেন মুখ্যমন্ত্রী। তিনি যখন চাইবেন ভোট তখনই হবে।' পাল্টা রাজ্যপালের দিকে বিষয়টা ঠেলে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, 'কেন অনুমোদন পাওয়া যায়নি তার জবাব রাজ্যপাল দিতে পারবেন'।         

আরও পড়ুন- 'আমাকে কিনে কেউ আনেনি, বিশ্বাসঘাতকতা করিনি' দাবি বায়রনের

সোমবার সকালেই দিল্লি গিয়েছেন রাজ্যপাল। ফিরে কী সিদ্ধান্ত নেন সেটাই এখন দেখার।                                             

আরও পড়ুন: বাড়িতে সহজ পদ্ধতিতে তৈরি করুন আমন্ড মিল্ক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
রাজ্য পুলিশের STF-এর জালে পাক-নাগরিক, ISI-যোগ রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের
ISI Linkman Arrested : বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
বনগাঁ-বাংলাদেশ সীমান্ত থেকে গ্রেফতার 'ISI-এর চর' পাক নাগরিক,নজর ছিল রেলে ! বড় নাশকতার ছক?
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
Weather Update : কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র
কয়েক ঘণ্টার মধ্যেই আকাশ কালো করে বৃষ্টি ! ভাসবে একাধিক জেলা, বড় সতর্কতা জারি IMD-র

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget