এক্সপ্লোর

SIR Row: আগামী ডিসেম্বরেই কি পশ্চিমবঙ্গে শুরু হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন? কী জানালেন রাজ্য সরকারের আইনজীবী

Voter List Revision: আগামী ডিসেম্বরেই কি পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন? জল্পনা উস্কে দিয়ে সুপ্রিম কোর্টে কী বললেন মামলাকারীর আইনজীবী ?

বিজেন্দ্র সিংহ, ঝিলম করঞ্জাই ও উজ্জ্বল মুখোপাধ্য়ায়, কলকাতা: আগামী ডিসেম্বরেই কি পশ্চিমবঙ্গে শুরু হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন? জল্পনা উস্কে দিয়ে সুপ্রিম কোর্টে মামলাকারীর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি জনালেন, আমি বুঝতে পারছি যে, ডিসেম্বরে তারা (নির্বাচন কমিশন) বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু করতে চলেছে। রাজ্য সরকারের আইনজীবী জানালেন, গত আটই অগাস্ট SIR নিয়ে রাজ্য় সরকারকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন।

আরও পড়ুন, কেউ ট্যুরিস্ট ভিসায় ভারতে থাকছিলেন, কেউ বেহালায় জমিও কিনে ফেলেছিলেন, স্ক্যানারে নয়া ২১ বাংলাদেশি নাগরিকের তালিকা !

গত ৮ অগাস্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন যে, তাঁরা পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধনের জন্য প্রস্তুত। বুধবার ভোটার তালিকার বিশেষ সংশোধন নিয়ে মামলার শুনানিতে সুপ্রিম কোর্টে এমনটাই জানালেন রাজ্য সরকারের আইনজীবী। আগামী ডিসেম্বরেই কি পশ্চিমবঙ্গে শুরু হবে ভোটার তালিকার বিশেষ সংশোধন? এই জল্পনা আরও উস্কে দিয়ে বুধবার মামলাকারীর আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি বলেন ,আমি বুঝতে পারছি যে, ডিসেম্বরে তারা (নির্বাচন কমিশন) বাংলায় ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু করতে চলেছে। বিহারে যেমন তাড়াহুড়ো করে করা হচ্ছে তেমন তাড়াহুড়ো করে (পশ্চিমবঙ্গে) করা উচিত নয়। ইতিমধ্যে বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম পর্ব শেষ হয়েছে। দেশজুড়ে বিতর্ক আর প্রতিবাদের মধ্যেই বিহারে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। 
 
সেখানে দেখা যাচ্ছে, বাদ পড়েছে প্রায় ৬৫ লক্ষ ভোটারের নাম!দেশজুড়ে ভোটার তালিকার বিশেষ সংশোধন যে হচ্ছেই- ইতিমধ্যেই তা স্পষ্ট করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। অর্থাৎ, বাদ যাবে না পশ্চিমবঙ্গও। আগামী বছর ভোট রয়েছে পশ্চিমবঙ্গে। ইতিমধ্যেই এনিয়ে একাধিক মামলা হয়েছে সুপ্রিম কোর্টে। বুধবার সুপ্রিম কোর্টে মামলার শুনানিতে রাজ্য সরকারের পক্ষে আইনজীবী গোপাল শঙ্কর নারায়ণন বলেন, গত ৮ অগাস্ট রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক জানিয়েছেন যে, তাঁরা বাংলায় SIR শুরু করতে চলেছেন। সংবাদমাধ্যমে এনিয়ে খবর প্রকাশিত হয়েছে। রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব তাঁকে চিঠি লিখেছিলেন, রাজ্য সরকারের সঙ্গে পরামর্শ না করে আপনি কীভাবে তা শুরু করতে পারেন। আমাকে আমার রাজ্যের বাসিন্দাদের এই পদক্ষেপের জন্য প্রস্তুত রাখতে হবে।

আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি উল্লেখ করেন, বাংলায় আগামী বছর ভোট। কমপক্ষে ৬ মাস সময় দেওয়া উচিত। আমি SIR-এর বিরোধিতা করছি না, কিন্তু প্রশ্ন হল, ভোটের মাত্র কয়েক মাস আগে কেন করা হচ্ছে? পরেও করা যেতে পারে।তখন বিচারপতি বলেন, এখন তো পশ্চিমবঙ্গে কিছুই হচ্ছে না। বাংলা অপেক্ষা করতে পারে, এখন আমরা বিহার নিয়ে আলোচনা করছি। তখন তৃণমূলের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, আমরা আদালতের কথা শুনব। কিন্তু বাংলায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। দুর্ভাগ্যজনক বিষয় হল, গত ৩ দিনে প্রচুর সংখ্যক নাম বাদ দেওয়া হয়েছে। ৩ জন ব্যক্তি হাইকোর্টের সামনে আত্মহত্যা করতে গিয়েছিলেন।তখন বিচারপতি বলেন, এভাবে এক একটা মামলা ধরে পরীক্ষা করা কঠিন। আমরা একটা বড় মানদণ্ড মেনে চলব। বিহারে যা হচ্ছে তা বাংলার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
 
এদিন সুপ্রিম কোর্টে, রাজ্য সরকারের আইনজীবী বললেন, যে ভোটার অতীতে অনেকগুলি নির্বাচনে অংশ নিয়েছেন, কেবল কাট অফ ডেট রেখে সেই ভোটারের নাম কেটে দিতে পারে না নির্বাচন কমিশন। ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার নির্দিষ্ট কারণ থাকতে হবে। নাম বাদ দেওয়ার জন্য সংশোধনের ছদ্মবেশ নেওয়া যায় না। একবার ভোটার তালিকায় আমার নথিভুক্ত হলে কেউ বাদ দিতে পারে না। কেউ জেলে থাকলেও তাঁর নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া যায় না। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata: অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬জন ছাত্রী
অসুস্থ পার্ক ইনস্টিটিউশন ফর গার্লসের ১৬জন ছাত্রী
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Tulu Mondal: ৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?
৫ বছরে আড়াই হাজার কোটি টাকা রাজস্ব ফাঁকি, টুলুর 'জাল DCR' কারবারের জাল ছড়িয়েছিল কতদূর ?

ভিডিও

Tulu Mondal : টুলুর বিপুল সম্পত্তি উদ্ধারের ঘটনায়, শান্তিনিকেতন থানার সরকারডাঙা গ্রামে পুলিশি তল্লাশি
Saayoni Ghosh: তৃণমূলের পার্টি অফিস থেকে খুলে ফেলা হল যাদবপুরের সাংসদ সায়নী ঘোষের নেমপ্লেট
NEET Protest: যন্তর মন্তরের আন্দোলনে পুলিশি দমনপীড়ন-সহ একাধিক অভিযোগ, অমিত শাহর জবাব চায় বিরোধীরা
Abhishek Banerjee: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
Binay Mishra: CBI-র নজরে বিনয় মিশ্র, গরু পাচার মামলায় নাম উঠতেই ভারত থেকে ভানুয়াতুতে উধাও !

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget