এক্সপ্লোর

IIT Kharagpur : আইআইটি খড়গপুরে ঝরে গেল ২১ বছরের পড়ুুয়ার প্রাণ, হল থেকে উদ্ধার ঝুলন্ত দেহ

IIT Kharagpur Student Death: ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিল বছর ২১ এর ওই পড়ুয়া। উদ্ধার হল ভিন রাজ্যের পড়ুয়ার ঝুলন্ত দেহ।

বিশ্বজিৎ দাশ, খড়গপুর : ফের ছাত্রের অস্বাভাবিক মৃত্যু ঘিরে শিরোনামে উঠে এল আইআইটি খড়গপুর ( IIT Kharagpur ) । এবার, লাল বাহাদুর শাস্ত্রী হল থেকে উদ্ধার হল ভিন রাজ্যের পড়ুয়ার ঝুলন্ত দেহ। মৃত ছাত্রের নাম কিরণ চন্দ্র।

ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিল বছর ২১ এর ওই পড়ুয়া। তাঁর বাড়ি তেলঙ্গানার তুপ্রাণ গ্রামে। আইআইটি খড়গপুরের রেজিস্ট্রারের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন ধরেননি। হোয়াটসঅ্যাপ করা হলেও মেলেনি তাঁর কোনও প্রতিক্রিয়া।

ঠিক এক বছর আগে, ১৪ই অক্টোবর খড়গপুর আইআইটির হস্টেল থেকে উদ্ধার হয় ফয়জান আহমেদের দেহ।  বি.টেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এর তৃতীয় বর্ষের পড়ুয়া ছিল ফয়জান। অসমের তিনসুকিয়া থেকে পড়তে এসেছিল আইআইটি খড়গপুরে। ছেলের মৃত্যুতে, CID বা সিট-এর তদন্ত চেয়ে আদালতের দ্বারস্থ হয় পরিবার। নির্দেশে বিচারপতি রাজাশেখর মান্থা বলেন, সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী র‍্যাগিং আটকানোর সব পরিকাঠামো খড়গপুর IIT’তে আছে কি না, তা খতিয়ে দেখবে পুলিশ। বিচারপতি আরও বলেন, প্রত্যন্ত অঞ্চল থেকে বহু মেধাবী ছাত্রছাত্রীরা আসে। তাঁরা এভাবে বাধাপ্রাপ্ত হলে বিরাট ক্ষতি হবে। Ragging একটা জঘন্যতম ঘটনা। ঘটনার পর পেরিয়ে গেছে ১ বছর।

 এর ঠিক ৮ মাস পর, খড়গপুর আইআইটিতে রহস্যমৃত্যু হয় সূর্য দীপেন নামে এক পড়ুয়ার। কেরলের তিরবনন্তপুরমের বাসিন্দা সূর্য আইআইটি খড়গপুরে এসেছিলেন সামার ভ্যাকেশন ইন্টার্নশিপে। পরপর ছাত্রমৃত্যুর ঘটনা দেশের এই প্রথিতযশা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রসুরক্ষা নিয়ে প্রশ্ন তুলছে। 

গত অগাস্ট মাসের কথা। যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনা তখন দেশজুড়ে ঝড় তুলেছে। সেই আবহেই শোরগোল পড়ে যায় খড়গপুর IIT-র এক পড়ুয়ার মৃত্যুর ঘটনা। দেশের প্রথম সারির শিক্ষা প্রতিষ্ঠানের  হস্টেলে এক মেধাবী ছাত্রের মৃত্য়ু-রহস্য় ঘিরে, তখন নতুন করে তোলপাড় পড়ে যায় গোটা দেশে। 

খড়গপুর IIT, যার প্রাক্তনীরা গোটা বিশ্বে দেশের মুখ উজ্জ্বল করেছে সেখানেই এক ছাত্রের ভয়ঙ্কর পরিণতি! স্বাভাবিক ভাবেই চিন্তায় অভিভাবকরা। দোষারোপ, পাল্টা দোষারোপ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর শিক্ষা প্রতিষ্ঠানে পড়ুয়াদের সুরক্ষা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে।  

সম্প্রতি ফের যাদবপুরে পড়ুয়া মৃত্যুর পর উঠেছে র‍্যাগিং-এর অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের যাদবপুর ও সল্টলেক ক্যাম্পাসে জোড়া র‍্যাগিং-এর অভিযোগ উঠেছে। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে র‍্যাগিং রোধের পদক্ষেপ নিতে বৈঠক ডাকার কথা বলেও সাড়া না মেলায় উপাচার্যকে চিঠি দিয়েছেন স্বয়ং অ্যান্টি র‍্যাগিং স্কোয়াডের চেয়ারম্যান। 

আরও পড়ুন : 'র‍্যাগিংকে জিইয়ে রাখতে চাইছে কিছু ছাত্র..', বিস্ফোরক যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য

 

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Kalimpong News: পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
পাহাড়ে বেড়াতে গিয়ে অগ্নিদগ্ধ তরুণীর মৃত্যু, বারবিকিউয়ের সময় আগুনে পুড়েই শেষ হল সব
West Bengal News : ৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের
৩ মহিলা অভিযোগ জানিয়েছিলেন, প্রাক্তন দুই মন্ত্রীর বিরুদ্ধে জিরো FIR দায়ের

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget