এক্সপ্লোর

Coochbehar: নীল-সাদা পোশাকে অসম্মতি, কোচবিহারে পথে নামল ৩টি স্কুলের ছাত্র-ছাত্রীরা

Coochbehar News: আর এ নিয়েই ক্ষোভ ছড়িয়েছে কোচবিহারের স্কুলগুলির প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মধ্যে। স্কুলের ঐতিহ্য নষ্ট করে কোনওমতেই নীল সাদা রঙের ইউনিফর্ম তাঁরা মেনে নেবেন না।

শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার: ঐতিহ্য ভুলিয়ে দিয়ে নীল সাদা রং চলবেনা। আজ এই দাবিতেই পথে নামল কোচবিহারের (Coochbehar) ৩টি স্কুল। ১৬১ বছরের পুরনো জেনকিন্স স্কুল (Jenkins School), ১৪০ বছরের পুরনো সুনীতি অ্যাকাডেমিও (Suniti Academy) সামিল তাতে। এছাড়াও পথে নামে রামভোলা হাই স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্ররা। সম্প্রতি রাজ্য সরকার (State Government) সমস্ত স্কুলগুলিতে বর্তমান পোশাকের পরিবর্তে নীল সাদা রঙের পোশাক দেওয়ার ব্যবস্থা করেছে। ইতিমধ্যেই বেশ কিছু স্কুলে সেই পোশাক দেওয়ার কাজও শুরু হয়ে গেছে। আর এ নিয়েই ক্ষোভ ছড়িয়েছে কোচবিহারের স্কুলগুলির প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীদের মধ্যে। স্কুলের ঐতিহ্য নষ্ট করে কোনওমতেই নীল সাদা রঙের ইউনিফর্ম তাঁরা মেনে নেবেন না। সরকারি সিদ্ধান্ত বদলের দাবিতে আজ আলাদা আলাদা ভাবে কোচবিহার শহরে প্রতিবাদ মিছিল করলেন জেনকিন্স, সুনীতি অ্যাক্যাডেমি ও রামভোলা হাই স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্রছাত্রীরা। ছিলেন অভিভাবককরাও। এদিন নিজের নিজের স্কুল থেকে মিছিল করে তারা জেলা শাসকের দফতরে আসেন। সেখানে জেলাশাসককে স্মারকলিপি জমা দেন। জেনকিন্স স্কুলের প্রাক্তন ছাত্র তথা  আইনজীবী আনন্দজ্যোতি মজুমদার বলেন, ''আমাদের স্কুলের সবুজ সাদা পোশাক আমাদের ঐতিহ্য এবং গর্ব, তাই সরকারি সিদ্ধান্ত যাতে বদল করা হয় সেই দাবি আমরা করছি।'' এছাড়াও, ''এটা আমাদের আবেগ, তাই সবাই মিলে আজ পথে'', এমনটাই জানালেন আরেক প্রাক্তন ছাত্র প্রণব গোস্বামী। 

অন্যদিকে সুনীতি স্কুলের প্রাক্তনীরা একই দাবি নিয়ে পথে নেমেছেন। শতাব্দী প্রাচীন এই স্কুলের পোশাক সবুজ সাদা। যা পরিবর্তন করে নীল সাদা করা হচ্ছে। যা কিছুতেই মেনে নিতে পারছেন না তাঁরা। স্কুলের এক প্রাক্তনী চন্দ্রিমা ভট্টাচার্য জানালেন, ''এই ইউনিফর্ম আমাদের গর্ব, ঐতিহ্যবাহী এই স্কুলের ঐতিহ্য রক্ষা করতেই আমরা আজ পথে।'' এই দাবিকে সমর্থন জানিয়ে কলকাতা থেকে কোচবিহারে ছুটে এসেছেন স্কুলের প্রাক্তন ছাত্রী সুনিতা ঘোষ। ঐতিহ্যবাহী সবুজ সাদা ইউনিফর্ম রাখার পক্ষে তিনিও। সুনীতি অ্যাকাডেমি ও জেনকিন্স স্কুলের পাশাপাশি এদিন পথে নামেন রাম ভোলা হাই স্কুলের ছাত্ররাও। বর্তমান ও প্রাক্তন ছাত্ররা মিলে এদিন মিছিল করে জেলা শাসকের দফতরে আসেন। জেলাশাসককে ডেপুটেশন জমা দেন।  

শুধু এই তিন বিদ্যালয় নয়, কোচবিহার শহরের আরও কিছু স্কুল ইতিমধ্যেই পথে নামার প্রস্তুতি নিচ্ছে। যাদের মধ্যে রয়েছে শতবর্ষের পদার্পণ করতে চলা মহারাজা, নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুল। এর আগে স্কুলের রং পরিবর্তনের নির্দেশকে কেন্দ্র করে একইভাবে পথে নেমেছিল নৃপেন্দ্র নারায়ণ হাই স্কুলের প্রাক্তনীরা। পুরনো রং ফিরিয়ে আনার দাবিতে কিছুটা হলেও সফল হন তারা। এবার কি সফল হবে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের দাবি? রক্ষা পাবে কি কোচবিহারের স্কুলগুলির ঐতিহ্য। সেদিকেই তাকিয়ে বিভিন্ন স্কুলের প্রাক্তন ও বর্তমান ছাত্র-ছাত্রীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jalpaiguri News: চেয়ারম্যান গাড়ি নিয়ে ঢুকতেই 'চোর চোর' স্লোগান, পুরসভার গেটের সামনে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ
চেয়ারম্যান গাড়ি নিয়ে ঢুকতেই 'চোর চোর' স্লোগান, পুরসভার গেটের সামনে কেন্দ্রীয় বাহিনীর লাঠিচার্জ
Adani Group: সরকারের লক্ষ্য কর্মসংস্থানই, এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে করণ আদানি, কোন শিল্পে আগ্রহী তারা?
সরকারের লক্ষ্য কর্মসংস্থানই, এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে করণ আদানি, কোন শিল্পে আগ্রহী তারা?
CM Suvendu Adhikari: ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের পাড়ায় বিজেপির পার্টি অফিসের উদ্বোধন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের পাড়ায় বিজেপির পার্টি অফিসের উদ্বোধন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
News Live Update : মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন করণ আদানি, রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী আদানি গোষ্ঠী: সূত্র
মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন করণ আদানি, রাজ্যে বিনিয়োগ করতে আগ্রহী আদানি গোষ্ঠী: সূত্র

ভিডিও

Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০২.০৬.২৬): নেতা থেকে জনতা, ধর্নায় নেমে সেভাবে কাউকে পাশে পেলেন না মমতা বন্দ্যোপাধ্যায়
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০২.০৬.২৬): তৃণমূলে বাড়ছে 'বিদ্রোহী', ক্ষমতা হারিয়ে মমতার ধর্নায় ভাটা! উধাও জনজোয়ার
Ghanta Khanek Sange Suman পর্ব ২ (০১.০৬.২৬): অসুস্থতার কারণ দেখিয়ে জাল সইকাণ্ডে CID হাজিরা এড়ালেন অভিষেক
Ghanta Khanek Sange Suman পর্ব ১ (০১.০৬.২৬): সই-জালিয়াতির পর্দাফাঁস করে TMC থেকে বহিষ্কৃত MLA ঋতব্রত ও সন্দীপন
Sange Suman পর্ব ২ (২৮.০৫.২৬): মাটির নীচে ২ কোটি ২৪ লক্ষ, বাদুড়িয়ায় উদ্ধার তৃণমূল নেতার গুপ্তধন!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cow As National Animal: গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক, দাবি তুলছেন মুসলিমরাও, জবাবে যোগী আদিত্যনাথ বললেন…
Kerala Project Menstrual Dignity: ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
ঋতুস্রাবে স্কুলে তিন দিন ছুটি মেয়েদের, পুরুষদের সমান বেতন মহিলাদের, নয়া ‘কেরল মডেল’
Plastic Currency Notes: ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
ফের টাকার চেহারা বদল? কাগজ নয়, এবার প্লাস্টিকের নোট ছাপার ভাবনা রিজার্ভ ব্যাঙ্কের
Ritabrata Banerjee: বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
বিরোধীর কথা বলা গণতন্ত্রের জন্য জরুরি, দুর্ভাগ্যজনক যে আগে বিরোধীরা ডাক পেতেন না: ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
Weather Update : কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায় সতর্কতা?
আবহাওয়ার বিরাট বদল ! কাল থেকে থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে প্রবল ঝড় বৃষ্টির পূর্বাভাস, কোন কোন জেলায়?
Suvendu Adhikari: 'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
'জলদি জলদি ভাগো, নাহলে এই সরকার যা করার করবে', বাংলাদেশি অনুপ্রবেশকারীদের কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
Padma Shri: পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
পদ্মশ্রী সম্মান নেওয়ার আগে মাটিতে শুয়ে সাষ্টাঙ্গে প্রণাম, চেয়ার ছেড়ে উঠে এলেন মোদি
Padma Awards: পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
পদ্মশ্রী পেলেন হরমনপ্রীত কৌর, প্রাপকের তালিকায় নাম থাকলেও কেন এলেন না রোহিত?
Embed widget