এক্সপ্লোর

Subhendu Adhikary: 'টেন্ডার ও কাগজপত্র নিয়ে হাজির হব আগামীকাল', ফের দুর্নীতি-তথ্য ফাঁসের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর

Subhendu Adhikary News:ফের দুর্নীতি-তথ্য ফাঁসের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। তবে এই প্রথম নয়,এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস করার হুমকি দিয়েছেন শুভেন্দু

কলকাতা: 'কাল দুপুর তিনটেয় মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতি নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হব। যেটাতে সরাসরি তিনি যুক্ত, ওয়েবেল এবং ডব্লুটিএল। তার সমস্ত টেন্ডার ও কাগজপত্র নিয়ে হাজির হব সাংবাদিকদের সামনে'...  ফের দুর্নীতি-তথ্য ফাঁসের হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikary)। তবে এই প্রথম নয়, এর আগে একাধিকবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)- সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস করার হুমকি দিয়েছেন শুভেন্দু।

এর আগেও, সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের একাধিক দুর্নীতির কথা জানেন, যা ফাঁস করবেন। নির্বাচনে দাঁড়ানো নিয়ে শুভেন্দু মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে আজই বলেছেন, টবড় বড় কথা বলছেন। যেখানে দাঁড়াবেন, সেখানে হারাব। কেন্দ্রের পুলিশ থাকবে, আগামীবছর আপনার বুথে হারাব' মমতা বন্দ্যোপাধ্যায় পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর। 'সাহস থাকলে মেদিনীপুরের দুটি লোকসভা কেন্দ্রের একটিতে দাঁড়াবেন বলে ঘোষণা করুন', শুভেন্দুকে পাল্টা আক্রমণ কুণাল ঘোষের। 

আজই, নন্দীগ্রামে হার নিয়ে শুভেন্দুকে (Suvendu Adhikari)  নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। 'নন্দীগ্রামের (Nandigram) ঘটনা ভুলে গেছেন? ২ ঘণ্টা লাইট বন্ধ করে জিতে নিয়েছেন, আমায় হারিয়ে দিয়েছেন,' বিধানসভায় মন্তব্য মুখ্যমন্ত্রীর। মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে শুভেন্দুর নেতৃত্বে ওয়াকআউট বিজেপির (BJP) । পাল্টা বাইরে সাংবিধানিক সম্মেলন করে শুভেন্দুর দাবি, 'হ্যাঁ জিতেছি। তাই আপনি কম্পার্টমেন্টাল চিফ মিনিস্টার। আপনি মামলা করেছিলেন, বিচারপতি বদলালেন। দু বছর পেরিয়ে গেল। আপনার মামালর রিটে সবই কানে শোনা। চোখে দেখা কিছু নেই। একই বিল্ডিংয়ে ৩টি আসনের গণনা হচ্ছিল। তার মধ্যে একটি তৃণমূলও জিতেছিল।'

অন্যদিকে, গত দু'মাস ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরের। নারীনিগ্রহ, অগ্নিসংযোগ, খুনের অভিযোগ উঠে আসছে ভূরি ভূরি। সেই নিয়ে সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিবৃতিদের দাবিতে একজোট বিরোধীরা। সেই আবহেই মণিপুর হিংসার আঁচ এসে পড়েছে এ রাজ্য়েও বিধানসভাতেও। সোমবার বিধানসভার বিএ কমিটির বৈঠকে তৃণমূল সিদ্ধান্ত নেয়,মণিপুরে হিংসার ঘটনা নিয়ে বিধানসভায় প্রস্তাব আনার। শুরুতেই এর বিরোধিতা করেছে বিজেপি।

রাজ্যের প্রস্তাবের প্রসঙ্গে শুভেন্দু বলেন, "মণিপুর নিয়ে বিধানসভায় আলোচনা করতে পারে না সরকার। কারণ এটা এখনও সুপ্রিমকোর্টে বিচারাধীন রয়েছে। আমাদের বিধানসভায় বিচারাধীন কোনও বিষয় নিয়ে আলোচনা করার অনুমতি দেন না অধ্যক্ষ। ফলে আমরাও মনে করি, মণিপুর নিয়ে আলোচনা করার কোন সুযোগ নেই। তবে যদি শেষ পর্যন্ত তাঁরা আলোচনা চান, আমরা আলোচনায় প্রস্তুত ।"

আরও পড়ুন: Teacher Transfer : প্রশাসনিক কারণে শিক্ষক বদলিতে রাজ্যের সিদ্ধান্তে সিলমোহর হাইকোর্টের

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Suvendu Adhikari: 'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
'অভয়া'র স্মরণসভায় এসে মুখ্যমন্ত্রীর অঙ্গীকার 'অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব'
Mamata Banerjee Live: হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
হালিশহরে গিয়ে প্রবল ক্ষোভের মুখে মমতা, প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়িতে হামলা বিক্ষোভকারীদের
Kolkata Road Condition: খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
খানাখন্দে জল জমে রাস্তা যেন আস্ত মারণফাঁদ! অগ্নিমিত্রা বিঁধলেন TMC-কে, ফিরহাদকে কাঠগড়ায় তুললেন কুণালও
Abhishek Banerjee Sebaashray: অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে
অভিষেকের সেবাশ্রয়কাণ্ডে হরিণঘাটার তৃণমূল প্রার্থীকে তলব, কী কী অভিযোগ ওই চিকিৎসকের বিরুদ্ধে

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget